eNoteShare.com

বাংলাদেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থা | মডিউল-১/সেশন-১ | C Grade ফার্মাসিস্ট কোর্স

Article Stats 📡 Page Views
Reading Effort
569 words | 4 mins to read
Total View
19
Last Updated
26-Aug-2026 | 10:33 PM
Today View
0

মডিউল-১/সেশন-১

বাংলাদেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থা

রাষ্ট্রের দায়িত্ব কি?

পরিকল্পিত অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে উৎপাদনশীল জনশক্তি বাড়ানো।

নাগরিক জীবনের মৌলিক চাহিদা কয়টি ও কি কি?

মৌলিক চাহিদা ৫টি: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা।

রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব কি?

পুষ্টির অবস্থা/মাত্রা উন্নীত করা ও জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটানো।

জাতীয় স্বাস্থ্যনীতি ২০১১ এর মূল লক্ষ্য কি?

অত্যাবশ্যকীয় ওষুধের সহজলভ্যতা এবং মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কয়টি বিভাগে বিভক্ত?

২টি বিভাগে বিভক্ত।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগ দুইটির নাম কি?

  • স্বাস্থ্য সেবা বিভাগ
  • স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ

বাস্তবায়নকারী প্রধান অধিদপ্তরসমূহ কি কি?

  • স্বাস্থ্য অধিদপ্তর (DGHS)
  • পরিবার কল্যাণ অধিদপ্তর (DGFP)

প্রতিটি অধিদপ্তরের প্রধান কে?

মহাপরিচালক (DG)।

অন্যান্য দপ্তর/অধিদপ্তরসমূহ:

  • ঔষধ প্রশাসন অধিদপ্তর (DGDA)
  • নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (DGNM)
  • হেলথ ইকোনোমিক ইউনিট (HEU)
  • জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NIPORT)
  • স্বাস্থ্য প্রকৌশল বিভাগ (HED)

বিশেষায়িত দপ্তরসমূহ:

  • পরিবহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (TEMO)
  • জাতীয় তড়িৎ প্রকৌশল চিকিৎসা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপ (NEMEMW & TC)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কয়টি?

৬টি।

স্বায়ত্বশাসিত পেশাজীবী নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানসমূহ:

  • বিএমডিসি - বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল
  • পিসিবি - ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ
  • এসএমএফ - স্টেট মেডিকেল ফ্যাকাল্টি
  • বিএনএমসি - বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল
  • বিএইচবি - বোর্ড অব হোমিওপ্যাথি, বাংলাদেশ
  • বিইউ অ্যান্ড এবি - বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদ বাংলাদেশ

বিএমডিসির কাজ কি?

ডাক্তার, ডেন্টিস্ট ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নিবন্ধনের কাজ করে থাকে।

ডিপ্লোমা ফার্মাসিস্টদের গ্রেড বি শিক্ষার মান নিয়ন্ত্রণ ও রেজিস্ট্রেশন কে করে?

বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল।

বোর্ড অব হোমিওপ্যাথি ও বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদ কোন সালের আইনের আওতায় কাজ করছে?

১৯৮২ সালের আইনের আওতায়।

স্বাস্থ্য ক্ষেত্রে পেশাজীবী সংগঠনসমূহ:

  • বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)
  • ফার্মেসী গ্রাজুয়েট এসোসিয়েশন (পিজিএ)
  • বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি (বিপিএস)

প্রান্তিক পর্যায়ের সেবাকেন্দ্র কি?

ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি ক্লিনিক।

ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি ক্লিনিক গড়ে প্রায় কত জনকে সেবা দেয়?

প্রায় ৬,০০০ জনকে।

ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক গড়ে প্রায় কত জনকে সেবা দেয়?

প্রায় ৩০,০০০ জনকে।

২০৫০ সাল নাগাদ নগর জনসংখ্যা কত শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে?

৫৬% পর্যন্ত।

নগরাঞ্চলের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক স্বাস্থ্যসেবা কয় ধরণের সেবাদানকারীর মাধ্যমে দেওয়া হয়?

৩ ধরণের সেবাদানকারীর মাধ্যমে।

নগরাঞ্চলের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক সেবাদানকারী সংস্থাগুলো:

  • সরকারি
  • বেসরকারি (দাতা সংস্থার সহায়তাপুষ্ট)
  • প্রাইভেট স্বাস্থ্য সেবাপ্রদানকারী

এমডিজি মানে কি?

মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস।

বাংলাদেশ কত সালে এমডিজি শেষ করেছে?

২০১৫ সালে।

২০১৫ পরবর্তী ২০৩০ এর মধ্যে আমরা কি বাস্তবায়ন করছি?

টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (SDGs)।

স্বাস্থ্যের সাথে সম্পর্কিত এসডিজি লক্ষ্য:

সব বয়সের সকলের সুস্থ জীবন নিশ্চিত করা ও সুস্থতা/স্বাস্থ্যকে উন্নীত করা।

বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরে নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি?

ঔষধ প্রশাসন অধিদপ্তর।

ঔষধ প্রশাসন অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের অধীনে কয়টি জেলা অফিস রয়েছে?

৫৫টি জেলা অফিস।

আমাদের দেশে ঔষধের স্থানীয় উৎপাদন ও আমদানি কত শতাংশ?

  • স্থানীয় উৎপাদন: ৯৫–৯৮%
  • আমদানি: ২–৫%

বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কি?

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন একটি স্বায়ত্বশাসিত সংস্থা।

বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের কাজ কি?

গ্রেড A, গ্রেড B এবং গ্রেড C ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশন দেওয়া।

ফার্মেসী শিক্ষা ও পেশার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম কি?

বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল।

বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের মূল উদ্দেশ্য কি?

সমগ্র বাংলাদেশে ফার্মেসী প্র্যাকটিসকে নিয়ন্ত্রণ করা।

ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য সেবা দেয় কোন প্রতিষ্ঠান?

কমিউনিটি ক্লিনিক।

ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা দেয় কোন প্রতিষ্ঠান?

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

টারশিয়ারী পর্যায়ে সেবা দেয় কোন প্রতিষ্ঠান?

মেডিকেল কলেজ হাসপাতাল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সকল ধরণের ঔষধ সামগ্রী ক্রয় করে কোন প্রতিষ্ঠান?

সিএমএসডি (CMSD)।

নার্সিং শিক্ষা এবং সেবা নিয়ন্ত্রণ করে কে?

বিএনসি / বিএনএমসি।

হোমিওপ্যাথী শিক্ষা এবং সেবা নিয়ন্ত্রণ করে কে?

বিএইচবি।

ইউনানী শিক্ষা এবং সেবা নিয়ন্ত্রণ করে কে?

বিইউ এন্ড বি।

Previous সব অধ্যায় / সাজেশন Next

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)