সি-গ্রেড ফার্মাসিস্ট সাজেশন : ফার্মাসিস্ট কোড অব ইথিকস এবং ... দায়িত্ব ও কর্তব্য : মডিউল-১ : সেশন-২
| Article Stats | 💤 Page Views |
|---|---|
|
Reading Effort 551 words | 4 mins to read |
Total View 1 |
|
Last Updated 1 hour ago |
Today View 1 |
মডিউল-১/সেশন-২
ফার্মাসিস্ট কোড অব ইথিকস এবং মডেল মেডিসিন শপে গ্রেড 'সি' ফার্মাসিস্টদের (ফার্মেসী টেকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্য
ফার্মাসিস্টদের জন্য কোড অব ইথিকস গ্রহণ করা হয় কত সালে?
অক্টোবর ২৭, ১৯৯৪ সালে।
কারা ব্যক্তি/রোগীকে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে সর্বোত্তম ব্যবহার করতে সাহায্য করেন?
ফার্মাসিস্টগণ।
ফার্মাসিস্ট হচ্ছেন —
স্বাস্থ্য পেশাজীবী।
কোড অব ইথিকস অনুসারে ফার্মাসিস্টদের মূলনীতি সমূহ কতটি?
৮ টি।
কোড অব ইথিকস অনুসারে ফার্মাসিস্টদের মূলনীতি সমূহ হচ্ছে —
- একজন ফার্মাসিস্ট, তার ও রোগীর মধ্যকার অর্জিত সম্পর্ককে সম্মান করবেন
- একজন ফার্মাসিস্ট প্রতিটি রোগীর প্রতি যত্নবান, দয়াশীল, বিশ্বস্ত থেকে দায়িত্ব পালন করবেন
- একজন ফার্মাসিস্ট প্রতিটি রোগীর স্বাধীনতা ও মর্যাদাকে সম্মান করবেন
- পেশাজীবী হিসাবে একজন ফার্মাসিস্ট সততা ও ন্যায়পরায়ণতার সাথে কাজ করবেন
- একজন ফার্মাসিস্ট তার জ্ঞান ও পেশাজীবী দক্ষতা বজায় রাখবেন
- একজন ফার্মাসিস্ট তার সহকর্মী ও অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের মূল্যবোধ ও সক্ষমতাকে শ্রদ্ধা করবেন
- একজন ফার্মাসিস্ট ব্যক্তি, গোষ্ঠী ও সামাজিক প্রয়োজনে সেবা প্রদান করবেন
- একজন ফার্মাসিস্ট স্বাস্থ্যসেবার সাথে সম্পর্কিত পণ্য/উপকরণ/সম্পদ বণ্টনের ক্ষেত্রে ন্যায়বিচার করবেন
ফার্মাসিস্টদের প্রথম বাধ্যবাধকতা কার প্রতি?
রোগীর।
ফার্মেসি টেকনিশিয়ানের / সি-গ্রেড ফার্মাসিস্টদের দায়িত্ব ও কর্তব্য কতটি?
১১ টি।
GDP কি?
গুড ডিসপেন্সিং প্রাকটিস।
ফার্মেসি টেকনিশিয়ান/ সি-গ্রেড ফার্মাসিস্টদের দায়িত্ব ও কর্তব্য গুলো হচ্ছে —
- সরকার অনুমোদিত স্ট্যান্ডার্ড অনুযায়ী মডেল শপ পরিচালনা করা
- গুড ডিসপেন্সিং প্রাকটিস অনুসরণ করে মডেল মেডিসিন শপে ওষুধ বিক্রয় করা
- মডেল মেডিসিন শপে ওষুধ ডিসপেন্সিং এর সময়ে কাউন্সিলিং করা
- মডেল মেডিসিন শপে ওষুধের মজুদ ব্যবস্থাপনা করা
- ক্রেতাকে ওষুধ দেয়ার সময় নিয়ম মেনে লেবেলিং করা
- ঔষধ প্রশাসনের ফার্মাকভিজিল্যান্স কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করা
- ঔষধ প্রশাসনের নোটিসে প্রদত্ত নির্দেশনা মেনে চলা এবং তা সংরক্ষণ করা
- ঔষধ প্রশাসন কোন ওষুধ নিষিদ্ধ করলে তা বিক্রয় না করা
- ঔষধ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবস্থাপনা করা
- অননুমোদিত, নকল, ভেজাল এবং নিম্নমানের ওষুধ সংরক্ষণ ও বিক্রয় না করা
- মডেল ফার্মেসিতে এ গ্রেড ফার্মাসিস্ট-এর সহকারী হিসাবে কাজ করা
একজন ফার্মাসিস্ট তাঁর পেশার সম্মান মর্যাদা সর্বদা —
সমুন্নত রাখবেন।
ফার্মাসিস্ট তাঁর রোগীর ব্যক্তিগত তথ্যসমূহ —
গোপনীয়তা রক্ষা করবেন।
ফার্মাসিস্ট এর নৈতিক নীতিমালার অন্তর্ভুক্ত নয় কোনটি?
ব্যবস্থাপত্র প্রদান।
অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ওষুধ ক্রয়ের ব্যাপারে ফার্মাসিস্ট কোন ভূমিকা পালন করবেন?
পেশাদারী।
ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণ করা কার দায়িত্ব?
ফার্মাসিস্টের।
কোন ধরণের ওষুধ বিক্রয়ের ক্ষেত্রে ফার্মাসিস্টকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করতে হবে?
যেসব ওষুধের অপব্যবহার হতে পারে।
কোন কাজটি ফার্মাসিস্ট এর নৈতিকতা বিরোধী?
পেশাগত দায়িত্ব পালনে অবহেলা।
নিচের কোন কাজটি ফার্মাসিস্ট এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ?
- রোগী ও জনগণের উপকার করা
- সহকর্মীকে সহযোগিতা করা
- পেশাজীবীদের সাথে সমন্বয় করা
রোগী ও তার পরিবারের তথ্য সম্পর্কিত কোনটি সঠিক?
গোপনীয়তা বজায় রাখা।
আইন কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়?
নীতি।
ইথিকস বা নৈতিক নীতিমালা কি?
- সামাজিক নিয়মনীতি
- মানবিক নিয়মনীতি
- দর্শন সম্পর্কিত নিয়মনীতি
আইন কে নিয়ন্ত্রণ করে?
রাষ্ট্র।
একজন ফার্মাসিস্টের মূল লক্ষ্য কি?
রোগী ও জনগণের সেবা নিশ্চিত করা।
একজন ফার্মাসিস্ট তাঁর পেশার সাথে সংশ্লিষ্ট গ্রহণযোগ্য নীতিমালা সম্পর্কে —
অবহিত থাকবেন এবং মেনে চলবেন।
কোন কোন শর্তে ফার্মাসিস্টদের প্রবর্ধনমূলক সেবার প্রচার অনুমোদিত?
- পেশার দুর্নাম বয়ে আনবে না
- ফার্মাসিস্টদের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে না
ওষুধ বিতরণের সময় কোন কাজটি নৈতিকতা বহির্ভূত?
- অতিরিক্ত ওষুধ নিতে প্ররোচিত করা
- চিকিৎসকের নির্দেশমতো ওষুধ না দেওয়া
- নির্দেশনার বাইরে রোগীকে ওষুধ নিতে প্ররোচিত করা
অন্যকে বিভ্রান্ত করার জন্য ফার্মাসিস্ট কোনটি ব্যবহার করতে পারবে না?
- নাম
- পদবী
- যোগ্যতা
পেশাগত যোগ্যতার ক্ষেত্রে উচ্চমান বজায় রাখার জন্য ফার্মাসিস্টের জন্য কোনটি জরুরি?
ফার্মেসি বিদ্যার সমকালীন অগ্রগতি সম্পর্কে জ্ঞান।
পরিবেশ সংরক্ষণে নিচের কোনটি ফার্মাসিস্ট এর দায়িত্ব নয়?
খোলা জায়গায় ঔষধ বিক্রি করা।
সমাজ সেবা প্রদানের ব্যাপারে ফার্মাসিস্টকে কোনটি লক্ষ রাখতে হবে?
- পর্যাপ্ত সেবা প্রদান
- দক্ষ সেবা প্রদান করা
কখন ফার্মাসিস্ট চিকিৎসকের দেওয়া নির্দেশ থেকে বিচ্যুত হয়ে ওষুধ দিতে পারবেন?
কখনও নয়।
Comments (0)