eNoteShare.com

Service / সেবা

Article Stats 📡 Page Views
Reading Effort
320 words | 2 mins to read
Total View
4.2K
Last Updated
7 hours ago
Today View
0
🛠️
⌨️
S
⚙️
📝
আমাদের সেবা ও বিষয়সমূহ

Services / সেবা সমূহ

শিক্ষামূলক নোট, অনলাইন টাইপিং ও পেশাদার সম্পদ
| এই ওয়েব সাইটে আপনি যা যা পাচ্ছেন এক নজরে



এই ব্লগে আমি মূলত আমার পড়াশোনা ও দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে সংগৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ নোট, টিউটোরিয়াল এবং সংগ্রহগুলো আপনাদের সাথে শেয়ার করছি। শিক্ষার্থীদের পড়াশোনা সহজ করা এবং প্রাত্যহিক প্রযুক্তিগত ও পেশাগত চাহিদা মেটানোই এর মূল উদ্দেশ্য। নিচে সেগুলোর একটি সুবিন্যস্ত তালিকা দেওয়া হলো:


📚 শিক্ষামূলক ও সাহিত্য নোটসমূহ

  • বাংলা ও ইংরেজি ব্যাকরণ: রাইট ফর্ম অব ভার্বস, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, টেন্স এবং বিভিন্ন গ্রামাটিক্যাল রুলস।
  • রচনাসমগ্র ও লিখনী: প্রবন্ধ রচনা, ভাবসম্প্রসারণ, অনুচ্ছেদ, চিঠি-পত্র ও দরখাস্ত।
  • ইংরেজি সাহিত্য ও রাইটিং: Paragraph, Essay, Composition, Letter, Application, Dialogue, Job Application ও CV Format।
  • অন্যান্য বিষয়: অভিজ্ঞতা বর্ণনা, সারাংশ / সারমর্ম, খুদে গল্প, এবং গণিত ও গাণিতিক যুক্তির সমাধান।

⌨️ ইউনিক ফিচার: অনলাইনে ‘বিজয়’ কিবোর্ডে বাংলা টাইপ

এই ব্লগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী সংযোজন হলো অনলাইনে বাংলা টাইপ শেখার সুবিধা। ইন্টারনেটে ইংরেজি টাইপ শেখার অজস্র ওয়েবসাইট থাকলেও বাংলা টাইপ শেখার জন্য ডেডিকেটেড প্ল্যাটফর্মের বেশ অভাব রয়েছে। সেই কথা মাথায় রেখে, বাংলা টাইপিংয়ের সবচেয়ে জনপ্রিয় কিবোর্ড লেআউট ‘বিজয়’ (Bijoy) এর মাধ্যমে অনলাইনে সহজে বাংলা টাইপ শেখার বিশেষ টিউটোরিয়াল ও টুল এখানে যুক্ত করা হয়েছে—যা ইন্টারনেটে অন্যতম একটি প্রথম প্রয়াস।


💻 কম্পিউটার টিপস ও প্রফেশনাল HR কর্নার

দৈনন্দিন কম্পিউটিং ও প্রযুক্তিগত কাজকে সহজ করতে বেশ কিছু কার্যকরী কম্পিউটার টিপস ও ট্রিকস শেয়ার করা হয়েছে, যা যে কারও কাজে লাগতে পারে। এছাড়া আমার দীর্ঘ পেশাগত ক্যারিয়ারের (মানব সম্পদ বিভাগ বা Human Resources) অভিজ্ঞতা থেকে HR সম্পর্কিত বিভিন্ন প্রফেশনাল গাইডলাইন ও ফরম্যাটভিত্তিক পোস্ট নিয়মিত যুক্ত করা হচ্ছে।


আশাকরি সবসময় আমার ব্লগে নজর রাখবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত ও মন্তব্য কমেন্ট বক্সে লিখে আমাকে আরও নতুন কিছু শেয়ার করতে উৎসাহিত করবেন!

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং শিক্ষক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts