e Note Share .com
গ্রাহক মূল্যায়ন | মডিউল-৪/সেশন-৯ | C Grade ফার্মাসিস্ট কোর্স
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 389 words | 3 mins to read |
Total View 1 |
|
Last Updated 1 day ago |
Today View 0 |
মডিউল-৪/সেশন-৯
গ্রাহক মূল্যায়ন
যখন কোন রোগী বা গ্রাহক মডেল মেডিসিন শপে আসেন তখন ফার্মাসিস্ট/ডিসপেন্সার কী মূল্যায়ন করেন?
কি ধরনের ওষুধ আগে ব্যবহার করেছেন তার ইতিহাস। সামাজিক বিষয় এবং রোগের ক্ষেত্রে তার বিশ্বাস সম্পর্কে মূল্যায়ন করেন।
রোগী মূল্যায়নের জন্য কোন তথ্যগুলো প্রয়োজন হতে পারে?
- রোগী বা গ্রাহকের নিজের ভাষায় তার স্বাস্থ্য সমস্যা ও উপসর্গসমূহ,
- নিকট অতীতের ইতিহাস বা কখন থেকে এই সকল সমস্যার সূত্রপাত,
- পূর্বের চিকিৎসার ইতিহাস,
- ওষুধ সেবনের পূর্ব ইতিহাস, তার সাফল্য ও বিরুপ প্রতিক্রিয়া সমূহ।
রোগী মূল্যায়নের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং দক্ষতা সমূহ কি কি?
- সক্রিয় শ্রবণ,
- সহমর্মিতা,
- কোন পূর্ব বহাল না রাখা,
- বোধগম্য ভাষায় ব্যবহার।
গ্রাহক মূল্যায়নের ধাপ কয়টি?
৪ টি।
গ্রাহক মূল্যায়নের ধাপ সমূহ কি কি?
- প্রথম ধাপ - সম্ভাষণ,
- দ্বিতীয় ধাপ - জিজ্ঞাসা,
- তৃতীয় ধাপ - মূল্যায়ন,
- চতুর্থ ধাপ - করণীয়।
'রোগী ও গ্রাহককে সম্মান ও সৌজন্য সহকারে গ্রহণ করুন' এটি গ্রাহক মূল্যায়নের কত তম ধাপ?
প্রথম ধাপ।
রোগী বা গ্রাহকের শারীরিক অবস্থা এবং পূর্ব ইতিহাস জিজ্ঞাসা করা হয় বা জানতে চাওয়া হয় কোন ধাপে?
দ্বিতীয় ধাপে।
রোগীর সাথে সুসম্পর্ক ও বিশ্বস্ততা বজায় রাখার জন্য কি করতে হবে?
রোগীর সকল তথ্য গোপন রাখতে হবে।
সংগৃহীত তথ্যগুলো মূল্যায়ন করে রোগী বা গ্রাহকের জন্য কি করণীয় সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয় গ্রাহক মূল্যায়নের কত তম ধাপে?
তৃতীয় ধাপে।
রোগী বা গ্রাহককে তার অবস্থা এবং করণীয় ব্যাখ্যা করা হয় গ্রাহক মূল্যায়নের কত তম ধাপে?
চতুর্থ ধাপে।
কোন বিষয় গুলো রোগী/গ্রাহক মূল্যায়নে ভূমিকা রাখে?
- স্বাস্থ্য বিষয়ক বিশ্বাস এবং চর্চা,
- পারিবারিক সম্পর্ক,
- রোগী/গ্রাহকের সাথে কার্যকরী যোগাযোগ।
রোগী/গ্রাহক মূল্যায়নের প্রথম ধাপ —
রোগী/গ্রাহককে সৌজন্য ও সম্মানের সাথে অভ্যর্থনা জানান।
রোগী/গ্রাহক মূল্যায়নের দ্বিতীয় ধাপ- রোগীর রোগের ইতিহাস এবং অবস্থা সম্পর্কে জানুন। রোগী / গ্রাহককে তার উপসর্গ গুলো খুলে বলার সুযোগ দিন এবং আপনি সক্রিয় হয়ে শ্রবণ করুন। নিচের বিষয় গুলো আরো বিস্তারিত জানুন-
- উপসর্গগুলো কতদিন ধরে চলছে,
- এ পর্যন্ত কি কি চিকিৎসা গ্রহণ করেছেন তা বিস্তারিত জানার চেষ্টা করুন,
- যা চিকিৎসা এ পর্যন্ত হয়েছে তার ফলাফল সম্পর্কে জানুন।
রোগী/গ্রাহক মূল্যায়নের তৃতীয় ধাপ-
- যে সকল তথ্য সংগৃহীত হয়েছে তার ভিত্তিতে রোগীর সম্পর্কে করনীয় বিষয়ে সিদ্ধান্ত নিন,
- যদি কোন বিপদচিহ্ন থাকে তবে উপযুক্ত প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাৎক্ষণিক রেফার করুন।
রোগী/গ্রাহক মূল্যায়নের চতুর্থ ধাপ রোগীর অবস্থা ও তার চিকিৎসা ব্যাখ্যা করুন ও প্রয়োজনীয় পরামর্শ দিন। যদি কোন বিপদচিহ্ন না থাকে তবে -
- রোগীর তথ্য যা পেয়েছেন তা ব্যাখ্যা করুন,
- সামান্য সমস্যার ক্ষেত্রে প্রয়োজনীয় উপদেশ দিন,
- বিপদচিহ্ন থাকলে রোগীকে কেন হাসপাতালে পাঠাচ্ছেন তার ব্যাখ্যা দিন এবং উপযুক্ত হাসপাতালে পাঠান।
Comments (0)