eNoteShare.com

মানবদেহ | মডিউল-৩/সেশন-১ | C Grade ফার্মাসিস্ট কোর্স

Article Stats 📡 Page Views
Reading Effort
1,023 words | 6 mins to read
Total View
53
Last Updated
18 hours ago
Today View
0

মডিউল-৩/সেশন-১

মানবদেহ

স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত?

মস্তিষ্ক, মেরুরজ্জু, বহিঃস্নায়ুতন্ত্র।

পেশী কলার কাজ কোনটি?

অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন।

কয়টি তন্ত্র নিয়ে মানবদেহ গঠিত?

৯ টি।

কোষ কি?

দেহ গঠনের এবং কার্যকারিতার একক।

চিকিৎসা বিজ্ঞানের যে অংশে মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এবং তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে?

শারীরবিদ্যা।

কোষের প্রাণকেন্দ্র কোনটি?

নিউক্লিয়াস।

রক্ত এক ধরনের কি?

তরল যোজক কলা।

দেহ গঠনের এবং কার্যকারিতার একককে কি বলে?

কোষ।

নিচের কোনটি রক্ত সংবহন তন্ত্রের অংশ নয়?

ফুসফুস।

লোহিত রক্ত কণিকা কতদিন বেঁচে থাকে?

১২০ দিন।

কোনটি পরিপাকতন্ত্রের অংশ?

যকৃত, অগ্নাশয়, বৃহদান্ত।

একই রকম গঠন ও কাজ সম্পন্ন কতগুলো কোষ মিলে তৈরি হয়

কলা।

স্নায়ুতন্ত্রের কাজ কি?

ভারসাম্য রক্ষা করা।

কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অংশ?

প্রস্টেট।

প্রজননতন্ত্রের কাজ কি?

  • বংশ গতি রক্ষা করা
  • সেক্স হরমন তৈরি করা
  • প্রজনন কোষ তৈরি করা

রেচনতন্ত্রের অঙ্গ নয় কোনটি?

সার্ভিক্স।

রেচনতন্ত্রের কাজ কি?

  • বর্জ্য পদার্থ নিঃসরণ করা
  • ভারসাম্য রক্ষা করা
  • রক্তচাপ নিয়ন্ত্রণ করা

পুর্ণাঙ্গ মানবদেহে কতটি হাড় থাকে?

২০৬ টি।

অনেকগুলো কি নিয়ে দেহের অঙ্গ তৈরী হয়?

কলা।

মানবদেহের ক্রোমোজোম কোথায় অবস্থিত?

নিউক্লিয়াস বা প্রাণকেন্দ্রে।

নিচের কোন অঙ্গ শ্বসন্তন্ত্রের অংশ নয়?

অগ্নাশয়।

রক্তে থাকে রক্তরস ও বিভিন্ন রক্ত কণিকা নিচের কোনটি রক্তকনিকার অংশ নয়?

গলজিবডি।

সাইটোপ্লাজম নিচের কোন অংশের সমন্বয়ে গঠিত?

রাইবোজোম, সেন্ট্রোজোম, লাইসোজোম।

নিচের কোনটি শ্বেত রক্তকনিকার অংশ নয়?

হিমোগ্লোবিন।

মানবদেহে কলা কত প্রকার?

৪ প্রকার।

নিচের কোনটি পরিপাক তন্ত্রের অংশ?

যকৃৎ, অগ্ন্যাশয়, মলদ্বার।

অনুচক্রিকার কাজ কি?

কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা।

কয়েকটি অঙ্গ ও সহযোগী কলা মিলে তৈরি হয়?

তন্ত্র।

নিচের কোনটি কোষের অংশ?

কোষ আবরণী, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস।

কোষকে রক্ষা করে ও কোষকে আকৃতি প্রদান করে কোষের কোন অংশ?

কোষ আবরণী।

রক্তে বিভিন্ন ধরনের কনিকা থাকে, এদের মধ্যে কোনটির আধিক্য বেশি?

লোহিত রক্ত কনিকা।

লোহিত রক্ত কনিকায় ____ থাকে, যা ফুসফুস থেকে অক্সিজেন পরিবহন করে কোষে পৌছে দেন?

হিমোগ্লোবিন।

শরীরে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতার অন্যতম উপাদান হলো?

শ্বেত রক্ত কণিকা।

নিচের কোনটি শ্বেত রক্ত কণিকার উদাহরণ নয়?

মেসোফিল।

অনুচক্রিকা গড়ে কয়দিন বাঁচে?

৮-১০ দিন।

কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?

অনুচক্রিকা।

নিচের কোন অঙ্গ পরিপাক তন্ত্রের অংশ নয়?

ট্রাকিয়া।

নিচের কোন অঙ্গ শ্বসনতন্ত্রের অংশ?

ব্রঙ্কাস।

নিচের কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অংশ নয়?

ফেলপিয়ান টিউব।

নিচের কোনটি নারী প্রজননতন্ত্রের অংশ নয়?

প্রস্টেট।

নিচের কোনটি অন্তক্ষরা গ্রন্থির অংশ নয়?

সার্ভিক্স।

এ্যালভিওলাই কোন তন্ত্রের অঙ্গ?

শ্বসনতন্ত্র।

বিভিন্ন ধরনের পেশীকলার সমন্বয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে ____ বলে।

পেশীতন্ত্র।

অক্সিজেন নিম্নোক্ত কোন তন্ত্রের মাধ্যমে সঞ্চালিত হয়?

রক্ত সংবহন তন্ত্র।

যোগাযোগ ও সমন্বয় সধন করা যে তন্ত্রের কাজ?

  • অন্তক্ষরা গ্রন্থিতন্ত্র
  • রক্ত ও সংবহন তন্ত্র
  • স্নায়ুতন্ত্র

নিচের কোনটি শ্বাসতন্ত্রের কাজ নয়?

শরীরের ভারসাম্য রক্ষা করা।

নিচের কোনটি স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ নয়?

সেমিনাল ভেসিকল।

যে প্রক্রিয়ায় বিপাকের ফলে তৈরী ক্ষতিকর বর্জ্য পদার্থ দেহ থেকে বের হয়ে যায় তাকে কি বলে?

রেচন।

জন্মের সময় নবজাতকের শরীরে কতটি হাড় থাকে?

৩০০টি।

কোষের বহিঃস্ত আবরণী কোনটি?

কোষ আবরণী।

একটি কোষ কী কী অংশ নিয়ে গঠিত?

কোষ আবরণী, প্রাণকেন্দ্র, সাইটোপ্লাজম।

রক্ত এক ধরণের

তরল যোজক কলা।

নিউট্রফিল কোন ধরনের রক্ত কনিকার উদাহরণ?

শ্বেতকনিকা।

কোন তন্ত্রের মাধ্যমে জটিল খাদ্যদ্রব্য ভেঙ্গে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিনত করে?

পরিপাকতন্ত্র।

নিচের কোনটি রেচনতন্ত্রের অন্তর্ভুক্ত নয়?

পাকস্থলী।

নিচের কোনটি পেশীকলার অন্তর্ভুক্ত নয়?

কঙ্কাল পেশী।

পরিপাক তন্ত্রের কাজ কোনটি?

  • খাদ্যদ্রব্য গ্রহণ ও হজম করা
  • বিভিন্ন ধরণের পরিপাক রস নিঃসরণ করা
  • হজমকৃত খাদ্য শোষণ করা

নিচের কোনটি স্নায়ুতন্ত্রের কাজ নয়?

শরীরে পাই, তাপমাত্রা ও এসিডের ভারসাম্য রক্ষা করা।

কোষ কয়টি অংশ নিয়ে গঠিত?

৩টি।

কোষের মাঝে এক ধরণের জটিল ও ঘন তরল পদার্থ থাকে, তাকে কি বলে?

সাইটোপ্লাজম।

নিচের কোন অংশগুলোর সমন্বয়ে সাইটোপ্লাজম গঠিত হয়?

মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, সেনট্রোজোম।

নিচের কোন অংশগুলোর সমন্বয়ে সাইটোপ্লাজম গঠিত হয়?

লাইসোজোম, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।

একই ধরনের গঠন এবং একই ধরনের কাজ সম্পাদনকারী অনেকগুলো কোষকে একত্রে কী বলা হয়?

কলা।

দেহের বাইরের ও ভিতরের আবরণ তৈরি করে কোন কলা?

আবরণী কলা।

দেহের বিভিন্ন অঙ্গের সাথে অথবা একই অঙ্গের বভিন্ন অংশের সাথে সংযগ স্থাপন করে কোন কলা?

সংযোজক কলা।

সংকোচন অ প্রসারণের মাধ্যমে আমাদের অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন, নাড়াচাড়া ও চলাফেরা করতে সাহায্য করে কোন কলা?

পেশী কলা।

স্নায়ুকলা নিচের কোন অংশগুল নিয়ে গঠিত?

মস্তিষ্ক, স্নায়ুরজ্জু, স্নায়ুকোষ।

পরিপাকতন্ত্রের কাজ কি?

  • পানি, ভিটামিন ও খনিজ পদার্থসমূহ শোষণ করা
  • শরীরের পানি এবং এসিড এর ভারসাম্য রক্ষা করা
  • রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রন করা

শ্বাসতন্ত্রের কাজ কি?

  • শ্বাস-প্রশ্বাসে সহায়তা করা
  • দেহে অক্সিজেন সরবরাহ করা এবং কার্বনডাই অক্সাইড বের করে দেওয়া
  • শরীরের পানি, তাপমাত্রা ও এসিড এর ভারসাম্য রক্ষা করা

শরীরের রক্ত সঞ্চালনে সাহায্য করা কন তন্ত্রের কাজ?

শ্বাসতন্ত্রের।

রক্ত ও রক্ত সংবহনতন্ত্রের কাজ কি?

  • বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করা এবং শরীর থেকে ফুসফুসের মাধ্যমে কার্বন-ডাই-অক্সাইড বের করে দেয়া
  • শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধতে না দেয়া এবং কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করা
  • শোষিত খাদ্যদ্রব্য, ভিটামিন, পানি ও অন্যান্য উপাদান কোষ বা কলাতে সরহরাহ করা

রক্ত ও রক্ত সংবহনতন্ত্রের কাজ কি?

  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো
  • যোগাযোগ ও সমন্বয় সাধন
  • শরীরে পানি, তাপমাত্রা ও এসিডের ভারসাম্য রক্ষা করা

স্নায়ুতন্ত্রের কাজ কি?

  • স্মৃতি সংরক্ষণ
  • যোগাযোগ ও সমন্বয় সাধন
  • ভারসাম্য রক্ষা

নিচের কোনটি স্নায়ুতন্ত্রের কাজ নয়?

শরীরের রক্ত সঞ্চালনে সাহায্য করা।

অন্তক্ষরা গ্রন্থিতন্ত্রের কাজ কি?

  • দেহের বৃদ্ধি ও গঠনে সহায়তা করা
  • যোগাযোগ ও সমন্বয় সাধন করা
  • রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করা

অন্তক্ষরা গ্রন্থিতন্ত্রের কাজ কি?

  • কোষের কার্যকারিতা নিয়ন্ত্রণ করা
  • ভারসাম্য রক্ষা করা
  • বিপাক প্রক্রিয়া পরিচালনা

রেচনতন্ত্রের কাজ কি?

  • বর্জ্য পদার্থ নিঃসরণ করা
  • ভারসাম্য রক্ষা করা
  • রক্তচাপ নিয়ন্ত্রণ করা
  • কোষের কার্যক্রমের জন্য সঠিক পরিবেশ রক্ষা করা
  • রক্তের কোষ তৈরিতে সহায়তা করা

পেশী ও কংকালতন্ত্রের কাজ কি?

  • দেহের কাঠামো ধরে/ঠিক রাখা
  • চলাচলে সহায়তা করা
  • অঙ্গ-প্রত্যঙ্গ নড়াচড়া ও সঞ্চালনে সহায়তা করা

পেশী ও কংকালতন্ত্রের কাজ কি?

  • দেহের অবকাঠামো ও গঠন বৃদ্ধি করা
  • শরীরের ভারবহন ও সংরক্ষণ করা
  • চলাচলে সহায়তা করা

কোন অঙ্গসমূহ নিয়ে পরিপাকতন্ত্র গঠিত?

  • মুখ গহ্বর, জিহ্বা, গলনালী, পাকস্থলী
  • ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মলদ্বার, যকৃৎ
  • কোলন বা মলাশয়, অগ্নাশয়, পিত্তথলী

কোন অঙ্গসমূহ নিয়ে শ্বসনতন্ত্র গঠিত?

  • নাক ও নাসারন্ধ্র
  • শ্বাসনালী, ট্রাকিয়া, ফুসফুস
  • ব্রঙ্কাস, এ্যালভিওলাই, ডায়াফ্রাম

কোন অঙ্গসমূহের সমন্বয়ে পুরুষ প্রজননতন্ত্র গঠিত?

  • টেসটিস বা শুক্রাশয়, সেমিনাল ভেসিকল
  • ক্ষেপণ নালী, ভাস ডেফারেন্স
  • প্রস্টেট, যৌনাঙ্গ

কোন অঙ্গসমূহের সমন্বয়ে মহিলা প্রজননতন্ত্র গঠিত?

  • ডিম্বাশয়, ফেলোপিয়ান টিউব
  • সার্ভিক্স, এন্ডোমেট্রিয়াম
  • জরায়ু, যৌনাঙ্গ

স্নায়ুতন্ত্রের প্রধান অংশগুলো কি কি?

মস্তিষ্ক, মেরুরজ্জু ও বহিঃস্নায়ুতন্ত্র।

রেচনতন্ত্র যে অঙ্গসমূহ নিয়ে গঠিত?

  • বৃক্ক, মূত্রথলি
  • মূত্রনালী বা ইউরেথ্রা
  • ত্বক

যে গ্রন্থিসমূহ নিয়ে অন্তক্ষরা গ্রন্থিতন্ত্র গঠিত?

  • পিটুইটারী গ্রন্থি, থায়রয়েড গ্রন্থি
  • প্যারাথায়রয়েড গ্রন্থি, এড্রিনাল গ্রন্থি
  • অগ্নাশয় গ্রন্থি, ডিম্বাশয়, শুক্রাশয়

যে পেশীকলারগুলোর সমন্বয়ে পেশীতন্ত্র গঠিত?

  • ঐচ্ছিক পেশী
  • অনৈচ্ছিক পেশী
  • হৃদপেশী

যে তন্ত্র দেহের কাঠামো, গঠন, আকৃতি প্রদান, বিভিন্ন অঙ্গকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা এবং দেহের চলাচলে সহায়তা করে তাকে কি বলে?

কংকালতন্ত্র।


💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং শিক্ষক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts