e Note Share .com

পরিবার পরিকল্পনা | মডিউল-৬/সেশন-১ | C Grade ফার্মাসিস্ট কোর্স

Article Stats 📡 Page Views
Reading Effort
656 words | 4 mins to read
Total View
1
Last Updated
1 day ago
Today View
0

মডিউল-৬/সেশন-১

পরিবার পরিকল্পনা

জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণের কত ঘণ্টার মধ্যে বমি হলে আরো একটি পিল গ্রহণ করতে হবে?

২ ঘণ্টার মধ্যে।

ডিম্বাণু পরিস্ফুটনের আগে পিল গ্রহণ করলে কি হতে পারে?

রক্তস্রাব হতে পারে।

ডিম্বাণু পরিস্ফুটনের পরে পিল গ্রহণ করলে কি হতে পারে?

মাসিক বিলম্বিত হতে পারে।

জন্মনিয়ন্ত্রণ পিল ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রয় করা যাবে কী?

জন্মনিয়ন্ত্রণ পিল OTC ড্রাগ নয়, কাজেই এটি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রয় করা যাবে না।

মাসিক শুরুর কত দিনের মধ্যে জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন নিতে হয়?

পাঁচ দিনের মধ্যে।

জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনে কি হরমোন থাকে?

প্রজেস্ট্রোজেন হরমোন।

জন্মনিয়ন্ত্রণের জন্য বাজারে কত ধরণের ইনজেকশন রয়েছে?

দুই ধরনের।

জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ডিপোপ্রভেরার মাধ্যমে কতদিন পর্যন্ত জন্মনিয়ন্ত্রণ করা যায়?

তিন মাস।

জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন নরিস্টিরেট এর মাধ্যমে কতদিন পর্যন্ত জন্মনিয়ন্ত্রণ করা যায়?

দুই মাস।

জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ডিপোপ্রভেরায় কি রয়েছে?

মেডরক্সিপ্রজেসটেরন।

জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন নরিস্টিরেট এ কি রয়েছে?

নরইথিস্টেরন।

গর্ভধারণ করতে চাইলে ইনজেকশন ছেড়ে দিলেও স্বাভাবিক হতে কত মাস সময় লাগে?

৬ হতে ১২ মাস সময় লাগে।

জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন নিলে কত % পর্যন্ত মহিলাদের মাসিক বন্ধ থাকতে পারে?

৭০%।

নরপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি ___ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি

দীর্ঘমেয়াদী অস্থায়ী।

একটি নরপ্ল্যান্টের সেটে কয়টি ছোট নরম এক্সিকন ক্যাপসুল থাকে?

৬টি।

নরপ্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়?

কুনুইয়ের উপরে চামড়ার ঠিক নিচে স্থাপন করা হয়।

নরপ্ল্যান্ট একটি হরমোন জাতীয় ওষুধ যার মধ্যে ___ রয়েছে

লেভোনরজেস্ট্রিল ৩৬ মি.গ্রা.।

নরপ্ল্যান্ট ব্যবহার করে কত বছর পর্যন্ত জন্মনিয়ন্ত্রণ করা যায়?

৫ বছর পর্যন্ত।

নরপ্ল্যান্ট এর সাইজ কত?

লম্বায় ২.৪ মি.মি. এবং পরিধি ৩৪ মি.মি।

সাধারণত ___ দেশগুলোতে নরপ্ল্যান্ট বেশি ব্যবহিত হয়?

উন্নয়নশীল এবং অনুন্নত।

কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমেরিকাতে কত সালে নরপ্ল্যান্ট এর ব্যবহার বন্ধ করা হয়?

২০০২ সালে।

প্রসবের কত সপ্তাহ পর থেকে নরপ্ল্যান্ট ব্যবহার করা যায়?

৬ সপ্তাহ পর থেকে।

___ বছর পর হতে মাসিক কমে গিয়ে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে যা মহিলাদের ক্ষেত্রে সুবিধাজনক।

নরপ্ল্যান্ট ব্যবহারের ফলে কত মাস পর্যন্ত অনিয়মিত রক্তস্রাব হতে পারে?

৬-১২ মাস।

ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস কি?

মহিলাদের জন্য একটি দীর্ঘমেয়াদী অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।

ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস কোথায় স্থাপন করতে হয়?

জরায়ুতে স্থাপন করতে হয়।

এটি ইংরেজি T এর আকৃতির উপকরণ যা একধরনের ___ দ্বারা তৈরি

প্লাস্টিক।

ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস কত প্রকার?

দুই প্রকার (কপারযুক্ত আই.ইউ.ডি এবং হরমোনযুক্ত আই.ইউ.এস)

আমাদের দেশে কত ধরনের কপার IUD রয়েছে?

তিন ধরনের (কপার টি ৩৮০ IUD, মাল্টিলোড ৩৭৫ IUD, কপার টি ২০০ বি IUD)

কপার টি ৩৮০ IUD এর কার্যকারিতার মেয়াদ কত বছর?

১০ বছর।

মাল্টিলোড ৩৭৫ IUD এর কার্যকারিতার মেয়াদ কত বছর?

৫ বছর।

কপার টি ২০০ বি IUD এর কার্যকারিতার মেয়াদ কত বছর?

৩ বছর।

হরমোনযুক্ত আই.ইউ.এস এর মধ্যে ৫ বছরের ডোজ হিসেবে কি রয়েছে?

লেভোনরজেস্ট্রেল ৫২ মি.গ্রা.।

কনডম কি দিয়ে তৈরি?

পাতলা ল্যাটেক্স নামক রাবার দিয়ে।

বিশ্বব্যাপী সবচেয়ে সমাদৃত ও ব্যবহিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি?

কনডম ব্যবহার।

পুরুষদের জন্য স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির নাম কি?

ভ্যাসেকটমি।

ছোট একটি অপারেশন এর মাধ্যমে শুক্রথলিতে শুক্রাণুর প্রবেশ বন্ধ করে দেওয়া হয় কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিতে?

ভ্যাসেকটমি।

মহিলাদের জন্য স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির নাম কি?

লাইসেশন।

কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিতে অপারেশনের মাধ্যমে ফেলোপিয়ান টিউব কেটে বা বেঁধে দেওয়া হয়?

লাইসেশন।

কখন বাচ্চা নিতে গেলে মা ও শিশু উভয়ের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়?

২০ বছরের আগে এবং ৩৫ বছরের পরে।

কত বছরের আগে মেয়েরা মানসিক ও শারীরিকভাবে সন্তান ধারণের উপযুক্ত হয় না?

২০ বছরের।

অল্প বয়সে মা হলে ভূমিষ্ঠ সন্তান কি হওয়ার সম্ভাবনা থাকে?

অপরিপক্ক, প্রায়ই স্বাস্থ্যহীন, রোগাক্লান্ত, ও মানসিক প্রতিবন্ধি হওয়ার সম্ভাবনা থাকে।

একটি দম্পত্তির জন্য কয়টি সন্তান সবচেয়ে ভাল ব্যবস্থা?

২ টি।

বাচ্চার সংখ্যা কত জনের বেশি হলে মায়ের গর্ভধারণ ও প্রসবজনিত সমস্যা এবং মা ও শিশুর স্বাস্থ্যঝুকি বেড়ে যায়?

৪ জনের।

শিশুকে খাওয়াতে গেলে মায়ের কি কি জ্ঞান থাকা দরকার?

শিশুর খাদ্য, খাদ্যের পরিমাণ, খাওয়ানোর সময় তালিকা, শিশুর বয়স, খাদ্য তৈরির পরিষ্কার তৈজস্পত্র, খাওয়ানোর পদ্ধতি সম্পর্কে।

কত মাস বয়স পর্জন্ত শিশু কেবল্মাত্র মায়ের বুকের দুধের ওপর নির্ভর করে থাকতে পারে?

৬ মাস।

শিশুর বয়স কত মাস পূর্ণ হলে বাড়তি খাবারের প্রয়োজন হয়?

৬ মাস।

শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে তার জন্য গর্ভধারণের ___ থেকেই প্রস্তুতি নিতে হবে।

অনেক আগে। অর্থাৎ,

  • ক) মাতৃত্বের প্রস্তুতি;
  • খ) ঝুঁকিবিহীন নিরাপদ মাতৃত্ব অর্জন;
  • গ) ভূমিষ্ঠ শিশুর উপযুক্ত যত্ন নেয়া এবং
  • ঘ) শিশুর স্বাস্থ্যবিষয়ক ও স্বাস্থ্য সমস্যায় যথাযথ ভূমিকা পালন করা।
Previous সব অধ্যায় / সাজেশন Next

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)