eNoteShare.com
সূচক ও লগারিদম : অনুশীলনী-৪ - সৃজনশীল - ২৪
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 468 words | 3 mins to read |
Total View 3 |
|
Last Updated 29-Aug-2026 | 08:39 PM |
Today View 0 |
২৪
(i) $A=125^p - 11 \times 25^p + 24$ এবং $B = 7 - 5 \times 5^p$
(ii) $L = 2 \log_{3}x - \log_{3}(x+6)+1$
- (ক) $\log_{7}2 = \alpha$, $\log_{7}3 = \beta$ এবং $\log_{7}5 = \gamma$ হলে, $\log_{7}\frac{15}{2}$ কে $\alpha$, $\beta$, $\gamma$ এর মাধ্যমে প্রকাশ কর।
- (খ) $A=7B$ হলে, $p$ এর মান নির্ণয় কর।
- (গ) $L=2$ হলে, $x$ এর মান নির্ণয় কর।
(ক) নং এর সমাধান
দেওয়া আছে,
$\log_{7}2 = \alpha$
$\log_{7}3 = \beta$
$\log_{7}5 = \gamma$
প্রদত্ত রাশি,
$= \log_{7}\dfrac{15}{2}$
$= \log_{7}15 - \log_{7}2$
$= \log_{7}(3 \times 5) - \log_{7}2$
$= \log_{7}3 + \log_{7}5 - \log_{7}2$
মান বসিয়ে পাই,
$= \beta + \gamma - \alpha$
সুতরাং, নির্ণেয় মান $\beta + \gamma - \alpha$। Answer
(খ) নং এর সমাধান
দেওয়া আছে,
$A = 125^p - 11 \times 25^p + 24$
$B = 7 - 5 \times 5^p$
প্রশ্নমতে,
$A = 7B$
বা, $125^p - 11 \times 25^p + 24 = 7(7 - 5 \times 5^p)$
বা, $(5^3)^p - 11 \times (5^2)^p + 24 = 49 - 35 \times 5^p$
বা, $(5^p)^3 - 11 \times (5^p)^2 + 24 - 49 + 35 \times 5^p = 0$
বা, $(5^p)^3 - 11(5^p)^2 + 35(5^p) - 25 = 0$
ধরি, $5^p = a$
তাহলে সমীকরণটি দাঁড়ায়,
$a^3 - 11a^2 + 35a - 25 = 0$
বা, $a^3 - a^2 - 10a^2 + 10a + 25a - 25 = 0$
বা, $a^2(a - 1) - 10a(a - 1) + 25(a - 1) = 0$
বা, $(a - 1)(a^2 - 10a + 25) = 0$
বা, $(a - 1)(a^2 - 2 \cdot a \cdot 5 + 5^2) = 0$
বা, $(a - 1)(a - 5)^2 = 0$
হয়,
$a - 1 = 0$
বা, $a = 1$
বা, $5^p = 5^0$ [$a$ এর মান বসিয়ে]
$\therefore p = 0$
অথবা,
$(a - 5)^2 = 0$
বা, $a - 5 = 0$
বা, $a = 5$
বা, $5^p = 5^1$
$\therefore p = 1$
সুতরাং, নির্ণেয় মান $p = 0$ অথবা $p = 1$। Answer
(গ) নং এর সমাধান
দেওয়া আছে,
$L = 2 \log_{3}x - \log_{3}(x+6)+1$
প্রশ্নমতে,
$L = 2$
বা, $2 \log_{3}x - \log_{3}(x+6)+1 = 2$
বা, $\log_{3}x^2 - \log_{3}(x+6) = 2 - 1$
বা, $\log_{3}\left( \dfrac{x^2}{x+6} \right) = 1$
লগারিদমের সংজ্ঞানুসারে পাই,
$\dfrac{x^2}{x+6} = 3^1$
বা, $x^2 = 3(x+6)$
বা, $x^2 = 3x + 18$
বা, $x^2 - 3x - 18 = 0$
বা, $x^2 - 6x + 3x - 18 = 0$
বা, $x(x - 6) + 3(x - 6) = 0$
বা, $(x - 6)(x + 3) = 0$
হয়,
$x - 6 = 0$
$\therefore x = 6$
অথবা,
$x + 3 = 0$
$\therefore x = -3$
যেহেতু লগারিদমের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যার লগারিদম সংজ্ঞায়িত নয়, তাই $x = -3$ গ্রহণযোগ্য নয়।
সুতরাং, নির্ণেয় মান $x = 6$। Answer
Comments (0)