eNoteShare.com

সূচক ও লগারিদম : অনুশীলনী-৪ - সৃজনশীল - ১৪

Article Stats 📡 Page Views
Reading Effort
359 words | 2 mins to read
Total View
6
Last Updated
22-Aug-2026 | 10:42 AM
Today View
0

১৪ $a$ এর $x$-তম ঘাত $b$, $b$ এর $y$-তম ঘাত $c$ এবং $c$ এর $z$-তম ঘাত $a$ এবং $2^x + 2^{1-x} = 3$ একটি সূচকীয় সমীকরণ।

  • (ক) $a = 2$, $b = 3$ হলে, $\left( 2a^{-1} + 3b^{-1} \right)^{-1}$ এর মান নির্ণয় কর।
  • (খ) $x$, $y$ এবং $z$ এর গুণফল কত?
  • (গ) সূচকীয় সমীকরণটি সমাধান কর।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

দেওয়া আছে,

$a = 2$ এবং $b = 3$


প্রদত্ত রাশি,

$= \left( 2a^{-1} + 3b^{-1} \right)^{-1}$


$= \left( 2 \cdot \dfrac{1}{a} + 3 \cdot \dfrac{1}{b} \right)^{-1}$


মান বসিয়ে পাই,

$= \left( 2 \cdot \dfrac{1}{2} + 3 \cdot \dfrac{1}{3} \right)^{-1}$


$= (1 + 1)^{-1}$


$= 2^{-1}$


$= \dfrac{1}{2}$


সুতরাং, নির্ণেয় মান $\dfrac{1}{2}$। Answer


(খ) নং এর সমাধান

দেওয়া আছে,

$a$ এর $x$-তম ঘাত $b$, অর্থাৎ $a^x = b$ ........ (i)

$b$ এর $y$-তম ঘাত $c$, অর্থাৎ $b^y = c$ ........ (ii)

$c$ এর $z$-তম ঘাত $a$, অর্থাৎ $c^z = a$ ........ (iii)


সমীকরণ (iii) হতে পাই,

$a = c^z$


বা, $a = (b^y)^z$ [সমীকরণ (ii) হতে $c$ এর মান বসিয়ে]

বা, $a = b^{yz}$


বা, $a = (a^x)^{yz}$ [সমীকরণ (i) হতে $b$ এর মান বসিয়ে]

বা, $a^1 = a^{xyz}$


উভয়পক্ষ থেকে ভিত্তি $a$ বাদ দিয়ে পাই,

$1 = xyz$

বা, $xyz = 1$


সুতরাং, $x$, $y$ এবং $z$ এর গুণফল $1$। Answer


(গ) নং এর সমাধান

দেওয়া আছে,

সূচকীয় সমীকরণটি হলো: $2^x + 2^{1-x} = 3$


বা, $2^x + \dfrac{2^1}{2^x} = 3$


ধরি, $2^x = p$

তাহলে প্রদত্ত সমীকরণটি দাঁড়ায়,

$p + \dfrac{2}{p} = 3$


বা, $\dfrac{p^2 + 2}{p} = 3$

বা, $p^2 + 2 = 3p$

বা, $p^2 - 3p + 2 = 0$

বা, $p^2 - 2p - p + 2 = 0$

বা, $p(p - 2) - 1(p - 2) = 0$

বা, $(p - 2)(p - 1) = 0$


হয়,

$p - 2 = 0$

বা, $p = 2$

বা, $2^x = 2^1$ [$p$ এর মান বসিয়ে]

$\therefore x = 1$


অথবা,

$p - 1 = 0$

বা, $p = 1$

বা, $2^x = 2^0$ [যেহেতু $2^0 = 1$]

$\therefore x = 0$


সুতরাং, নির্ণেয় সমাধান $x = 1$ অথবা $x = 0$। Answer

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)