মনে রাখবেন, বইয়ের ভাষা এবং AI এর ভাষা এক নয়, AI এর ভাষা বা তথ্য আপনার সিলেবাসের সাথে মিল নাও থাকতে পারে, যা পরীক্ষার খাতায় লিখার জন্য উপযুক্ত নয়।
সকল শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানীত শিক্ষকরা এই ব্লগের Human Writing Content খুব সহজেই হাতের কাছে পাচ্ছেন; যা আমি অনেক সময় ও শ্রম ব্যয় করে সংগ্রহ করছি বা লিখছি এবং প্রতিনিয়ত এই ব্লগে দিয়ে যাচ্ছি।
তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই ব্লগের জন্য আমার দিতে থাকা সময় ও শ্রমকে ধন্যবাদ জানাতে আশা করি আপনি আপনার বন্ধু বা সহপাঠিদের এই ব্লগ সম্পর্কে জানাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।
যে Sentence এ একটি Principal Clause / Main Clause এর সাথে এক বা একাধিক
Sub—ordinate Clause যুক্ত থাকে তাকে Complex Sentence বলে।
A complex sentence is a sentence having a principal clause and one or more
subordinate clauses.
Examples & Illustrations :
I know him.
আমি তাকে চিনি।
I know what he thinks.
আমি জানি সে কি ভাবছে।
উপরের প্রথম বাক্যটি একটি Simple Sentence কিন্তু দ্বিতীয় বাক্যটি Simple
Sentence নয়। কারণ কি? কারণ হ'ল এতে একের বেশি Finite verb আছে। Verb গুলো হলো :
know এবং thinks. তাহলে বাক্যটিকে কি বাক্য বলা যায়? নিচের আলোচনাই এ প্রশ্নের
জবাব দিবে।
বাক্যটিকে দু'টি অংশে ভাগ করা যায় :
I know.
আমি জানি।
What he thinks.
সে কি / যা ভাবছে।
কিন্তু প্রথম অংশটি আলাদাভাবে একটি বাক্য গঠন করতে পারে। কারণ, I know —আমি জানি
অংশটি তার নিজস্ব ভাব সম্পূর্নরূপে প্রকাশ করে এবং অন্য কোন Clause এর সাহায্য
নেওয়ার দরকার হয় না। কিন্তু দ্বিতীয় অংশটি কি নিজে নিজে একটি আলাদা বাক্য গঠন
করতে পারে? অবশ্যই নয়। কারণ, What he thinks —সে যা ভাবে—বললে কোনো ভাব সম্পূর্ণ
হয় না। সে যা ভাবে —তা কি? এই সব অসম্পূর্ণতা থেকে যায়। সুতরাং I know হলো
Principal Clause / Main Clause বা প্রধান বাক্যাংশ। এটি স্বাধীন ব'লে একে
Independent (স্বাধীন) Clause ও বলে। অপরদিকে দ্বিতীয় অংশটি হলো Subordinate Clause বা Dependent (অধীন) Caluse. কারণ এটি নিজের অর্থ প্রকাশের জন্য Principal
Clause —টির উপর নির্ভরশীল। তাহলে সংজ্ঞানুসারে— I know what he thinks বাক্যটি
একটি Complex Sentence.
An Interesting Point.
একটি মজার বিষয়।
আরও কয়েকটি উদাহরণ নেওয়া যাক—
[ Bold অংশ Principal Clause (P.C) এবং Underline অংশ Subordinate Clause (S.C) ]
I knowthat he will come.
He believesthat you are a magician.
You knowwhere he will go.
This is the boywho did this.
উপরের প্রতিটা বাক্যই হলো Complex Sentence. কারণ প্রত্যকটিতে একটি করে Principal
Clause (P.C) এবং Subordinate Clause (S.C) আছে। Clause এর সংজ্ঞা থেকে আমরা জানি যে, যে কোন Clause এর নিজস্ব একটি Finite verb থাকে। তাহলে উপরের প্রত্যেকটা
Sentence এর দুটি করে Finite verb আছে। চলুন সেটা মিলিয়ে নিই। এজন্য আমরা একটি
করে বাক্য বিবেচনা করব।
প্রথম Sentence এর Principal Clause এ একটি Finite verb আছে যা হলো 'know'
এবং Subordinate Clause এ একটি Finite verb আছে যা হলো 'will come'।
দ্বিতীয় Sentence এর Principal Clause ও Subordinate Clause এর Finite verb গুলো
হলো যথাক্রমে 'believes' এবং 'are'.
তৃতীয় Sentence এর Principal Clause ও
Subordinate Clause এর Finite verb গুলো হচ্ছে যথাক্রমে 'know' এবং 'will go'.
চতুর্থ Sentence এর Principal Clause ও Subordinate Clause এর Finite verb
গুলো হচ্ছে যথাক্রমে 'is' এবং 'did'.
তাহলে দেখা গেল যে গেল যে প্রতিটা Sentence
এরই দুইটি করে Finite verb আছে। প্রতিটা Sentence এ Subordinate Clause এর
সংখ্যা বাড়লে Finite verb এর সংখ্যাও বাড়ত। আবার Complex Sentence হতে গেলে
কমপক্ষে তাতে একটি Subordinate Clause থাকতেই হবে। সুতরাং বলা যায়—
Complex Sentence এ কমপক্ষে দুইটি Finite verb থাকবে।
অথচ Simple Sentence এ একটির বেশি Finite verb থাকা সম্ভব নয়।
Complex Sentence চেনার সহজ উপায় :
Complex Sentence চেনার সহজ উপায় হচ্ছে এই Sentence এ Subordinate Clause হিসেবে why, though, although (যদিও), because, since, as, that, if, when, what, so that, in order that, who, till, until ইত্যাদি থাকে।
Example :
When I was eating, he came.
If you read, you will learn.
The police dispersed the peoplewho gathered around the deceased.
💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!
মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।
Comments (0)