মনে রাখবেন, বইয়ের ভাষা এবং AI এর ভাষা এক নয়, AI এর ভাষা বা তথ্য আপনার সিলেবাসের সাথে মিল নাও থাকতে পারে, যা পরীক্ষার খাতায় লিখার জন্য উপযুক্ত নয়।
সকল শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানীত শিক্ষকরা এই ব্লগের Human Writing Content খুব সহজেই হাতের কাছে পাচ্ছেন; যা আমি অনেক সময় ও শ্রম ব্যয় করে সংগ্রহ করছি বা লিখছি এবং প্রতিনিয়ত এই ব্লগে দিয়ে যাচ্ছি।
তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই ব্লগের জন্য আমার দিতে থাকা সময় ও শ্রমকে ধন্যবাদ জানাতে আশা করি আপনি আপনার বন্ধু বা সহপাঠিদের এই ব্লগ সম্পর্কে জানাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।
Sentence কে নিয়ে আলোচনা করেছি (দেখতে হলে English Note / Gammar অংশে যান)। তাই আজ আমরা Structural Sentence অর্থাৎ (Simple, Complex, Compound) নিয়ে আলোচনা করব।
Structural Sentence এর কেন প্রয়োজনীয় :
নিচের উদাহরণ পড়ুন—
I know him.
আমি তাকে চিনি।
এই বাক্যে subject হলো I, verb হলো know এবং object হলো him অর্থাৎ প্রতিটি উপাদান (element) মাত্র একটি করে আছে। আবার নিচের বাক্যটি পড়ুন—
I know what he thinks.
আমি জানি সে কি ভাবছে।
এই বাক্যটিতে subject এবং verb ঠিক প্রথম বাক্যটির মতো, কিন্তু object (what he thinks) ভিন্ন। এখানে object হিসেবে ব্যবহৃত হয়েছে একটি subordinate clause। এই clause টির মধ্যে আবার একটি subject (he) ও একটি verb (thinks) আছে। অথচ what he thinks —এই পুরো অংশটিই বাক্যটিতে একটিমাত্র element— object হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার নিচের বাক্যটি পড়ুন—
He went to market and bought a pen.
সে বাজারে গেল এবং একটি কলম কিনল।
এই বাক্যটিতে এমন দুইটি clause ব্যবহৃত হয়েছে যারা দুটি স্বাধীন বাক্য হিসেবে আলাদাভাবে নিজেদের অর্থ প্রকাশ করতে পারত। বাক্য দুটি এমন হতে পারত
He went to market. He bought a pen.
প্রতিটা বাক্যের মাঝে আবার subject, verb, object ইত্যাদি আছে। এই দুটি বাক্য যখন উপরের একটিমাত্র বাক্যে মিলে গেল তখন এদের প্রত্যেককে বলা হয় coordinate clause। তাহলে দেখা গেল যে, বাক্যের একেকটি উপাদান (যেমন— subject, verb, object) একটিমাত্র word দিয়ে গঠিত হয় না। অনেকগুলো word এমনকি একটি খণ্ডবাক্য বাক্যও (clauae) কোনো কোনো বাক্যে একটিমাত্র উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে বাক্যের রূপ, অর্থ, দৈর্ঘ্য ইত্যাদিকে জটিল ও শক্তিশালী করে তুলতে পারে। সুতরাং এই গঠনগত দিক থেকেও বাক্যের শ্রেণিবিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন বাক্যকে (Assertive, Interrogative, Optative, Imperative, Exclamatory) বাদে বাক্যকে গঠনগত অর্থাৎ sentence-কে Simple, Complex এবং Compound এ শ্রেণিভাগ করা হয়েছে।
Comments (0)