eNoteShare.com

Grammar : Assertive to Optative - Transformation of Sentence

Article Stats 💤 Page Views
Reading Effort
568 words | 4 mins to read
Total View
46.3K
Last Updated
17-Sep-2026 | 04:17 PM
Today View
4
Assertive to Optative

Optative Sentence: যে sentence দ্বারা কোনো ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পায়, তাকে Optative Sentence বলে।

যেমন :

Long live our president.

May he not suffer.

May Allah bless you.

May God speed up your recovery.

May Allah help you.

Rule - 1

Assertive Sentence-কে Optative Sentence-এ রূপান্তর করতে বাক্যের শুরুতে May ব্যবহার করে তারপর Subject বসাতে হয়। এরপর প্রধান ক্রিয়া ব্যবহার করতে হয়।

Structure
May + Subject + Verb + ____

উদাহরণ :

Assertive : You will succeed in life.
Optative : May you succeed in life.

Assertive : I wish that you will be happy.
Optative : May you be happy.

Assertive Sentence-এ ব্যবহৃত Subject + helping verb তুলে দিতে হয়।

Assertive : I wish that Allah bless you.
Optative : May Allah bless you.

Rule - 2

Assertive Sentence-এ "I wish" থাকলে এবং তা দিয়ে কোনো অবাস্তব ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝালে, Optative করার সময় বাক্যের শুরুতে If, Would that, O that বা Had বসাতে হয়।

Structure
If / Would that + Subject + were/could + ____ !
বা, Had + Subject + extension !

উদাহরণ :

Assertive : I wish I were a king.
Optative : If I were a king! / Would that I were a king!

Assertive : I wish I could fly in the sky.
Optative : If I could fly in the sky!

Assertive : I wish I had the wings of a bird.
Optative : Had I the wings of a bird!

Rule - 3

কিছু ক্ষেত্রে প্রার্থনা বা দীর্ঘায়ু কামনা বোঝাতে May–এর পরিবর্তে বাক্যের শুরুতে Long live ব্যবহৃত হয়।

Structure
Long live + Subject / Noun

উদাহরণ :

Assertive : I wish that our country will live long.
Optative : Long live our country.

Assertive : We pray that our president lives long.
Optative : Long live our president.


Optative to Assertive

যে কোনো একটি ভালোভাবে জানলে অপরটি সহজে কনভার্ট করা যায়। Optative Sentence-কে Assertive করতে হলে সাধারণত I/We wish বা I/We pray ব্যবহার করতে হয়।

Rule - 1

May দিয়ে শুরু হওয়া Optative Sentence-কে Assertive করতে হলে শুরুতে Subject (সাধারণত I/We) + wish/pray বসে। তারপর Optative-এর Subject বসে এবং May/Might + মূল Verb থেকে বাকি অংশ বসে।

Structure
Subject + wish/pray + that (ঐচ্ছিক) + Subject + may/might + Verb + ____

উদাহরণ :

Optative : May Bangladesh prosper day by day.
Assertive : We wish that Bangladesh may prosper day by day.

Optative : May your father recover soon.
Assertive : I wish/pray that your father might recover soon.

Rule - 2

If, Had, O that, বা Would that দিয়ে শুরু হওয়া Optative Sentence-কে Assertive করতে হলে শুরুতে Subject + wish বসে এবং এরপর উক্ত শব্দগুলো উঠে গিয়ে বাক্যের বাকি অংশ বসে।

Structure
Subject + wish + Subject + were/could/had + ____

উদাহরণ :

Optative : If I were a child again!
Assertive : I wish I were a child again.

Optative : Would that I could be a player!
Assertive : I wish I could be a player.

Optative : Had I been a rich man!
Assertive : I wish I had been a rich man.

Related Links

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

🏷️ Tag Related

Sribas Ch Das

MBS & MBA

⚡ Trending Posts