eNoteShare.com

সূচক ও লগারিদম : অনুশীলনী-৪ - সৃজনশীল - ১১

Article Stats 📡 Page Views
Reading Effort
311 words | 2 mins to read
Total View
6
Last Updated
22-Aug-2026 | 10:16 AM
Today View
0

১১ $6^{p+2q} \cdot 12^{-p+q} \cdot 20^{2p+q}$ ও $9^{p-q} \cdot 8^{-p-2q} \cdot 15^{-2p-q}$ দুইটি সূচকীয় রাশি।

  • (ক) প্রথম রাশিকে $2$, $3$ ও $5$ এর সূচকের গুণফল আকারে প্রকাশ কর।
  • (খ) রাশি দুইটির গুণফল নির্ণয় কর।
  • (গ) দেখাও যে, রাশি দুইটির গুণফল $p(p+q^{-1})^{-1}$ ও $p^{-1}(q+p^{-1})^{-1}$ এর যোগফলের সমান।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

দেওয়া আছে,

প্রথম রাশি $= 6^{p+2q} \cdot 12^{-p+q} \cdot 20^{2p+q}$


$= (2 \cdot 3)^{p+2q} \cdot (2^2 \cdot 3)^{-p+q} \cdot (2^2 \cdot 5)^{2p+q}$


$= 2^{p+2q} \cdot 3^{p+2q} \cdot 2^{2(-p+q)} \cdot 3^{-p+q} \cdot 2^{2(2p+q)} \cdot 5^{2p+q}$


$= 2^{p+2q} \cdot 3^{p+2q} \cdot 2^{-2p+2q} \cdot 3^{-p+q} \cdot 2^{4p+2q} \cdot 5^{2p+q}$


ভিত্তিগুলো একত্র করে পাই,

$= 2^{p+2q-2p+2q+4p+2q} \cdot 3^{p+2q-p+q} \cdot 5^{2p+q}$


$= 2^{3p+6q} \cdot 3^{3q} \cdot 5^{2p+q}$


সুতরাং, নির্ণেয় রাশি $2^{3p+6q} \cdot 3^{3q} \cdot 5^{2p+q}$। Answer


(খ) নং এর সমাধান

দেওয়া আছে,

দ্বিতীয় রাশি $= 9^{p-q} \cdot 8^{-p-2q} \cdot 15^{-2p-q}$


$= (3^2)^{p-q} \cdot (2^3)^{-p-2q} \cdot (3 \cdot 5)^{-2p-q}$


$= 3^{2(p-q)} \cdot 2^{3(-p-2q)} \cdot 3^{-2p-q} \cdot 5^{-2p-q}$


$= 3^{2p-2q} \cdot 2^{-3p-6q} \cdot 3^{-2p-q} \cdot 5^{-2p-q}$


$= 2^{-3p-6q} \cdot 3^{2p-2q-2p-q} \cdot 5^{-2p-q}$


$= 2^{-3p-6q} \cdot 3^{-3q} \cdot 5^{-2p-q}$


এখন, রাশি দুইটির গুণফল,

$= (2^{3p+6q} \cdot 3^{3q} \cdot 5^{2p+q}) \times (2^{-3p-6q} \cdot 3^{-3q} \cdot 5^{-2p-q})$ [ (ক) নং এর মান বসিয়ে ]


$= 2^{3p+6q-3p-6q} \cdot 3^{3q-3q} \cdot 5^{2p+q-2p-q}$


$= 2^0 \cdot 3^0 \cdot 5^0$


$= 1 \cdot 1 \cdot 1$


$= 1$


সুতরাং, নির্ণেয় গুণফল $1$। Answer


(গ) নং এর সমাধান

(খ) হতে প্রাপ্ত, রাশি দুইটির গুণফল $= 1$


এখন, প্রদত্ত যোগফল,

$= p(p+q^{-1})^{-1} + p^{-1}(q+p^{-1})^{-1}$


$= p \left( p + \dfrac{1}{q} \right)^{-1} + \dfrac{1}{p} \left( q + \dfrac{1}{p} \right)^{-1}$


$= p \left( \dfrac{pq+1}{q} \right)^{-1} + \dfrac{1}{p} \left( \dfrac{pq+1}{p} \right)^{-1}$


$= p \cdot \dfrac{q}{pq+1} + \dfrac{1}{p} \cdot \dfrac{p}{pq+1}$


$= \dfrac{pq}{pq+1} + \dfrac{1}{pq+1}$


$= \dfrac{pq+1}{pq+1}$


$= 1$


দেখা যাচ্ছে, প্রদত্ত যোগফল এবং রাশি দুইটির গুণফল উভয়ের মান $1$।


সুতরাং, রাশি দুইটির গুণফল $p(p+q^{-1})^{-1}$ ও $p^{-1}(q+p^{-1})^{-1}$ এর যোগফলের সমান। Shown

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)