সি-গ্রেড ফার্মাসিস্ট সাজেশন : ওষুধের মান বজায় রাখা : মডিউল-৪ : সেশন-৪
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 473 words | 3 mins to read |
Total View 1 |
|
Last Updated 2 hours ago |
Today View 1 |
মডিউল-৪/সেশন-৪
ওষুধের মান বজায় রাখা
নিম্নমানের ওষুধ সনাক্ত করার লক্ষণ কি কি?
- লেভেলসমূহ অসম্পূর্ণ ও অস্পষ্ট
- প্যাকেজিং সমূহ ভাঙ্গা ও ছাড়া
- তরল জাতীয় ওষুধের বোতলের তলায় তলানী জমে থাকা
তরল জাতীয় নিম্নমানের ওষুধ চিহ্নিত করার লক্ষণ কি কি?
- রং গন্ধ বা স্বাদে পরিবর্তন
- বোতলের তলায় তলানী জমে থাকা
- ছিপি বা ক্যাপ খোলার সময় গ্যাস বের হওয়া
মেয়াদউত্তীর্ণ ওষুধের জন্য তৈরি রেজিস্টারে নিম্নের কোন তথ্যগুলো থাকা উচিত?
- উৎপাদন ব্যাচ নাম্বার ও পরিমাণ
- মেয়াদউত্তীর্ণের তারিখ
- ওষুধের নাম, ডোজেজ ফর্ম ও স্ট্রেন্থ
সলিড জাতীয় নিম্নমানের ওষুধ চিহ্নিত করার লক্ষণ কি কি?
- ওষুধের রং পরিবর্তন বা অস্বাভাবিক গন্ধ
- প্যাকেজিং এ আঠালো বা ফুটো হয়ে লিক করা
- ওষুধটি ফুলে উঠা, সহজে ভাঙ্গা বা আবরণ নরম হওয়া
সেমি সলিড জাতীয় নিম্নমানের ওষুধ চিহ্নিত করার লক্ষণ কি কি?
- রং ও গন্ধ পরিবর্তন হওয়া
- ওষুধ শুকিয়ে যাওয়া
- মলম বা ক্রিম গলে গিয়ে তরল হয়ে যাওয়া
ওষুধের ভৌতগুণাবলি নিচের কোনটি?
গন্ধ, আকার আকৃতি ও রং, স্বচ্ছতা ও অবস্থা
জীবাণুমুক্ত জাতীয় নিম্নমানের ওষুধ চিহ্নিত করার লক্ষণ কি কি?
- রং এবং স্বচ্ছলতার পরিবর্তন
- দ্রবণের ঘোলাটে ভাব বা তলানী জমা
- আস্বাভাবিক জিনিসের উপস্থিতি বা প্যাকেজিং এর সমস্যা
নকল ওষুধের মূল ক্রেতা কে?
ব্যক্তি মালিকানাধীন খুচরা ওষুধের দোকান ও ক্লিনিক
নকল ওষুধ সনাক্ত করার উপায় কি?
- প্যাকেটের সাইজ ও রং
- ব্যাচ নাম্বার ও ওষুধের গঠন
- আসল ওষুধের তুলনায় আস্বাভাবিক কম মূল
নকল ওষুধ সেবনের ফলে রোগীর কি কি খারাপ পরিণতি হতে পারে?
- ওষুধের বিরুপ প্রতিক্রিয়া বৃদ্ধি
- অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স
- রোগীর অবস্থা খারাপ এমনকি মৃত্যু
নকল ওষুধ চিহ্নিত করতে পারলে কোথায় রিপোর্ট করতে হবে?
- ওষুধ প্রশাসনের অফিসে
- সরবরাহকারীকে/উৎপাদনকারীকে
তরল ডোজেজ ফর্মের ওষুধ নষ্ট হয়ে যাওয়ার লক্ষণ হল:
- ওষুধের রং, গন্ধ এবং স্বাদ পরিবর্তিত হওয়া
- ড্রাই সিরাপ ও পাউডার ফর সাসপেনশন দলা বেধে যাওয়া
- বোতলের তলায় তলানি জমা, যা বার বার ঝাঁকালেও দ্রবীভূত হয় না
নকল ওষুধের ব্যবসা সাধারণ কিসের মাধ্যমে পরিচালিত হয়?
দালাল বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে
ভেজাল ওষুধ চিহ্নিত করণের উপায় কি?
- সক্রিয় উপাদান সামান্য পরিমাণে বা কিছুই থাকে না
- যার পরিচিতি ও উৎস সম্পর্কে ভূল তথ্য থাকে
- বাজারে উচ্চ চাহিদা সম্পন্ন ও একই রকম দেখতে
নকল ওষুধ সংগ্রহ করার ফলে ব্যবসায়িক কি কি ক্ষতি হতে পারে?
- দোকানির উপর রোগীর আস্থা হারাতে পারে
- দোকানের আয় কমে যেতে পারে
- লাইসেন্স হারানো সহ ওষুধ প্রশাসনের আইনগত পদক্ষেপের আওতায় পড়বে
স্টেরাইল ডোজেজ ফর্মের ওষুধ নষ্ট হওয়ার লক্ষণ হল -
- ওষুধে তলানী পড়ে
- ওষুধের বর্ণ ও স্বচ্ছতা পরিবর্তন হয়
- ওষুধ ঘোলাটে হয়ে যায়
মডেল মেডিসিন শপ চালাতে নিম্নের কোন নির্দেশনাটি থাকা উচিত নয়?
মেয়াদউত্তীর্ণ ওষুধ ধ্বংস করার নির্দেশনা
ওষুধের সুস্থিতির গ্রহণযোগ্য মানের ধরণ কোনটি?
- রাসায়নিক সুস্থিতি
- ভৌত সুস্থিতি
- অনুজীব সম্পর্কিত
ওষুধ বিক্রয় বা বিতরণের সময় লক্ষ্য রাখতে হবে -
- ট্যাবলেট, ক্যাপসুল, ভাঙ্গা বা গলে যাওয়া
- ব্লিস্টার বা স্ট্রিপ ছেড়া ফোটা কিনা
- ভায়ালের ওষুধের ভৌত পরিবর্তন হয়েছে কি না
ওষুধ বিক্রয় বিতরণের সময় কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা উচিত?
- ট্যাবলেট, ক্যাপসুল, ভাঙ্গা বা গলে যাওয়া
- ব্লিস্টার বা স্ট্রিপ ছেড়া ফোটা কিনা
- বোতলের সিল ভাঙ্গা কি না
Comments (0)