e Note Share .com

ওষুধ প্রয়োগের পথ | মডিউল-৪/সেশন-৩ | C Grade ফার্মাসিস্ট কোর্স

Article Stats 📡 Page Views
Reading Effort
1,191 words | 7 mins to read
Total View
2
Last Updated
4 hours ago
Today View
2

মডিউল-৪/সেশন-৩

ওষুধ প্রয়োগের পথ

ওষুধের কার্যকারিতা নির্ভর করে কিসের উপর?

  • শক্তিমাত্রা/পটেন্সির উপর;
  • কোন পথে প্রয়োগ করা হল তার উপর;
  • ডোজেস ফর্মের উপর এবং মেয়াদোত্তীর্ণ তারিখের উপর।

সাধারণত কয়টি প্রধান পথে ওষুধ প্রয়োগ করা হয়?

০৪টি।

চিকিৎসক/ফার্মাসিস্ট এর নিকট ১ চা-চামচ মানে হলো

৫ এম এল।

ইনহেলার ব্যবহারের সময় শ্বাস ছেড়ে দেওয়ার আগে কত সেকেন্ড আটকে রাখতে হয়?

১০ সেকেন্ড।

চুইংগাম জাতীয় ওষুধসমূহ অনেক সময় কত মিনিট পর্যন্ত চিবাতে হয়?

৩০ মিনিট।

ওষুধ শরীরে যে পথে প্রবেশ করানো হয় সেটি হল ওষুধ প্রয়োগের পথ।

ওষুধ প্রয়োগের ৪টি প্রধান পথ হলো:

  • এন্টারাল (মুখে খাওয়ার মাধ্যমে)
  • প্যারেন্টারাল রুট (ইনজেকশনের মাধ্যমে)
  • টপিক্যাল রুট (সরাসরি চামড়ায়)
  • রেসপিরেটরি রুট (শ্বাস-প্রশ্বাস এর মাধ্যমে)

এটোরভাসটাটিন জাম্বুরা জাতীয় ফলের রস (জুস) দিয়ে খেলে মারাত্মক বিরুপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

সিপ্রোফ্লক্সাসিন দুধের সাথে গ্রহণ করলে তা অন্ত্রে পুরোপুরি শোষিত হয় না।

স্কীনের লেয়ার/স্তর কয়টি?

৫টি।

ইনহেলারটি ব্যবহারের পূর্বে কি করতে হবে?

ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে।

ইনহেলারটি ব্যবহারের পূর্বে কত বার ঝাঁকিয়ে নিতে হবে?

৩ থেকে ৪ বার।

করটিকোস্টেরয়েড জাতীয় মলম দিনে কত বারের বেশি ব্যবহার করা উচিত হয়?

দিনে ২ বারের বেশি।

একই স্থানে ক্রিম/ লোশন লাগানোর কতক্ষন পর আরেকটি ক্রিম/লোশন লাগাতে হবে?

৩০মিনিট/আধঘণ্টা।

সাপোজিটরি প্রয়োগ করার পর কতক্ষণ পর্যন্ত টয়লেট ব্যবহার করা যাবে পণ্ডিত হবে না?

১ ঘণ্টা পর্যন্ত।

দুধ পান করার কত ঘণ্টা পর সিপ্রোফ্লোক্সাসিন সেবন করতে হবে?

২ ঘণ্টা।

অ্যামোক্সিসিলিন কিসের কার্যকারিতা কমিয়ে দেয়?

জন্মনিয়ন্ত্রণ বড়ির।

খাবার গ্রহনের কত ঘণ্টাপূর্বে এম্পিসিলিন সেবন করতে হবে?

১ ঘণ্টা পূর্বে।

কোন দুটি ওষুধ এক সাথে খেলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণ হতে পারে?

অ্যাসপিরিন + ওয়ারফেরিন।

ম্যাগনেসিয়াম এন্টাসিড কিসের শোষণ এবং কার্যকারিতা কমিয়ে দেয়?

সিপ্রোফ্লোক্সাসিন এর।

সিপ্রোফ্লোক্সাসিন সেবনের কতক্ষন পর এন্টাসিড সেবন করতে হবে?

২ ঘণ্টা পর।

মেট্রোনিডাজল দ্বারা চিকিৎসা নেওয়ার সময় কি সেবন করা যাবে না?

এলকোহল।

ডাইসালফিউরাম গ্রহণের সাথে এলকোহল গ্রহণ করলে জীবন নাশের ঝুঁকিপূর্ণ বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে কারণ এটি ইথানলকে যকৃতে ভেঙ্গে ফেলার প্রক্রিয়াটি প্রতিহত করে।

ইনহেলার প্রয়োগের জন্য কতটি ধাপ মেনে চলা উচিত?

৬টি।

নিচের ওষুধ গুলো সেবনের আগে বা পরে জাম্বুরা জাতীয় ফল বা ফলের রস খাবেন না।

  • উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ - ফিলোডিপিন, নিফেডিপিন, নিমোডিপিন, নিকারডিপিন।
  • রক্তে চর্বি কমানোর ওষুধসমূহ - অ্যাটরভাসট্যাটিন, লোভাস্ট্যাটিন, সিমভাস্ট্যাটিন।
  • মানসিক চাপ/হতাশা কমানোর ওষুধসমূহ - ডায়াজিপাম, মিডাজোলাম, ট্রায়াজোলাম, কার্বাসাজিপাইন, ক্লোমিপ্রামিন, জ্যালেপলোন।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর ওষুধ - সাইক্লোস্পোরিন, ট্যাক্রলিমাস।

ত্বকের সর্বোচ্চ কত মিলি ঔষধ প্রয়োগ করা যায়?

০.১ - ০.২ মিলি।

অধঃত্বকে সর্বোচ্চ কত মিলি ঔষধ প্রয়োগ করা যায়?

১.০ মিলি।

মাংশপেশীতে বাচ্চাদের ক্ষেত্রে সর্বোচ্চ কত মিলি ঔষধ প্রয়োগ করা যায়?

১-২ মিলি।

মাংশপেশীতে বয়স্কদের ক্ষেত্রে সর্বোচ্চ কত মিলি ঔষধ প্রয়োগ করা যায়?

৩.০ মিলি।

শিরায় ইনজেকশনের ক্ষেত্রে কত মিলি বেশি হলে ইনফিউশন বলে?

১৫ মিলি।

ব্যাথানাশক ঔষধ সাধারণত খেতে হয়?

খাবার গ্রহনের পড়ে।
নোট : ব্যাথানাশক ঔষধ সাধারণত ভরা পেটে খেতে হয় যাতে করে-পাকস্থলিতে ঔষধজনিত এসিড নিঃসরণ কম হয়।

চোখে পরপর ঔষধ ব্যবহার করলে নূন্যতম কত মিনিটের ব্যবধান করে ব্যবহার করতে হবে?

৫মিনিট।

চোখের ড্রপ প্রয়োগের পর কতক্ষন চোখের পাতা বন্ধ রাখা উচিত?

১-২ মিনিট।

এন্টরিক কোটেড ট্যাবলেট শরীরের কোন অংশ থেকে রক্ত শোষিত হয়?

ক্ষুদ্রান্ত।

মানুষের শরীরে সাধারণত কয় পথে ওষুধ প্রবেশ করানো হয়?

৪টি।

ওষুধের কার্যকারিতা নিম্নের কোনটির উপর নির্ভর করে?

  • ওষুধ প্রয়োগের পথ;
  • মেয়াদউত্তীর্ণের তারিখ;
  • ওষুধের শক্তি মাত্রা ও ডোজেজ ফর্ম।

ওয়েন্টমেন্ট ক্রিম, জেল,মলম,পেস্ট কোন ডোজেজ ফর্মের ওষুধ?

অর্ধ তরল।

সাপোজিটরি জাতীয় ওষুধ নিচের কোন পথে প্রয়োগ করা হয়?

রেক্টাল রুট।

চোখের মলম, ফোটা বা ড্রপ জাতীয় ওষুধ নিচের কোন পথে প্রয়োগ করা হয়?

কনজাংটাইবাল রুট।

গুড়া ওষুধ বড়ি বা ট্যাবলেট, ক্যাপসুল সিরাপ ইমালশন স্যাচেট ও পিল জাতীয় ওষুধ নিচের কোন পথে প্রয়োগ করা হয়?

এন্টারাল রুট।

ডেন্টিপ্রিসেস ইনসাপ্লেশন, ইফারভিসেন্ট কোন ডোজেজ ফর্মের ওষুধ?

সলিড।

ট্যাবলেট, ক্যাপসুল, ওষুধের গুড়া, লজেন্স, সাপোজিটরী, স্যাচেট কোন ডোজেজ ফর্মের ওষুধ?

সলিড।

দ্রবন, ইমালশন, সিরাপ, সাসপেনশন, মাউথওয়াশ ও স্প্রে কোন ডোজেজ ফর্মের ওষুধ?

তরল।

দুধের সাথে নিচের কোন ওষুধ সেবন করলে কার্যকারিতা কমে যায়?

সিপ্রোফ্লক্সাসিন।

চুইংগাম জাতীয় ওষুধ সমূহ অনেক সময় কত সময় চিবাতে হয়?

৩০ মিনিট।

সাপোজিটরি এক ধরনের সেমিসলিড ডোসেজ ফর্ম যা সাধারণত

পায়ুপথে ব্যবহার করা হয়।

কোন ধরনের মলম দিনে দুইবারের বেশি ব্যবহার করা উচিত নয়?

করটিকোস্টেরয়েড।

ওষুধ প্রয়োগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো

মুখ ও মুখ গহ্বর।

এরোসল বা ইনহেলার জাতীয় ওষুধ নিচের কোন পথে প্রয়োগ করা হয়?

ইন্ট্রা-রেসপিরেটরী।

লজেন্স জাতীয় ওষুধ নিচের কোন পথে প্রয়োগ করা হয়?

সাবলিঙ্গুয়াল।

প্যাচ জাতীয় ওষুধ নিচের কোন পথে প্রয়োগ করা হয়?

ট্রান্সডারমাল রুট।

এরোসল ও ইনহেলার কোন ডোজেজ ফর্মের ওষুধ?

গ্যাস।

কোন ধরনের ওষুধ খাওয়ার পূর্বে ভালোভাবে ঝাকিয়ে নেওয়া উচিত?

তরল।

নিচের কোনটি জীবাণু মুক্ত ওষুধ?

চোখের ড্রপ।

ইনহেলার মুখ থেকে সরিয়ে নেওয়ার পর শ্বাস কতক্ষন আটকে রাখতে হয়?

১০ সেকেন্ড।

সাপোজিটরি ব্যবহারের পর কতক্ষণ পর্যন্ত টয়লেট ব্যবহার করা যাবে না?

৬০ মিনিট।

যে ওষুধের কৌটা থেকে উচ্চচাপে একটি নির্দিষ্ট মাত্রার ওষুধ বের করা হয়, তা হলো

এ্যারোসল ও ইনহেলার।

শ্বসনতন্ত্রে প্রয়োগ করা হয়

ইনহেলার।

জাম্বুরা জাতীয় ফলের রসের সাথে কোন জাতীয় ফলের রস খেলে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে?

এটোরভাসটাটিন।

এক চা-চামচ বলতে কত মিলি লিটার ওষুধ বুঝায়?

৫ মি.লি.।

একই স্থানে একাধিক ক্রিম বা লোশন লাগানোর ক্ষেত্রে কত মিনিট পর পর লাগানো উচিত?

৩০মিনিট।

কোন ধরনের ওষুধ ত্বকের মাধ্যমে দেওয়া হয়?

ইনজেকশন।

পেসারিজ কি ধরনের ডোসেজ ফর্ম?

সলিড।

কোন ধরনের ওষুধ ত্বকের নিচে ইমপ্লান্ট করা হয়?

প্যাচ।

ওষুধের মিথস্ক্রিয়ার ফলে নিচের কোনটি হতে পারে?

  • চিকিৎসার সার্বিক কার্যকারিতা কমে যেতে পারে;
  • রোগের অবস্থা জটিলতর হতে পারে এমন কি মৃত্যু হতে পারে;
  • বিরুপ প্রতিক্রিয়া বৃদ্ধি পেতে পারে।

নিচের কোনটি মুখে সেবন করলে যে কোন ওষুধের শোষণ বাধা পায়?

চারকোল।

ওয়ারফেরিন এর সাথে নিচের কোন ওষুধটি ব্যবহার করা যাবে না?

অ্যাসপিরিন ও ফেনোবারভিটল।

ম্যাগনেসিয়াম এন্টাসিডের মিথস্ক্রিয়া প্রতিরোধের জন্য দুইটি ওষুধ কতক্ষন পর পর সেবন করতে হবে?

২ ঘণ্টা।

ম্যাগনেসিয়াম এন্টাসিডের সাথে নিচের কোনটি সেবন করলে ওষুধটির কার্যকারিতা কমিয়ে দেয়?

সিপ্রোফ্লক্সাসিন।

মেট্রোনিডাজল ওষুধের সাথে নিচের কোনটি সেবন করলে রোগীর অনেক বমি হতে পারে?

অ্যালকোহল।

নিচের কোনটি সাব-লিঙ্গুয়াল ট্যাবলেটের উদাহরণ?

নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট।

জিলাটিন কোন ধরনের ওষুধে ব্যবহার করা হয়?

ক্যাপসুল।

ম্যাগনেসিয়াম এন্টাসিডের সাথে নিচের কোনটি সেবন করলে ওষুধটির কার্যকারিতা নষ্ট করে দেয়?

ওমিপ্রাজল।

টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ সমূহ নিচের কোন ধরনের ওষুধের শোষণকে প্রভাবিত করে?

এন্টাসিড ও আয়রণ, ক্যালসিয়াম বা জিংক সমৃদ্ধ ওষুধ।

এসপিরিন এর সাথে নিচের কোন ওষুধ সেবন করলে ওষুধটির বিরুপ প্রতিক্রিয়ায় রক্তক্ষরণ বৃদ্ধি পায়?

ওয়ারফেরিন।

কোন কিছুর উপস্থিতির কারণে যখন কোন ওষুধের কার্যকারিতা পরিবর্তিত হয়ে যায় তখন তাকে কি বলে?

মিথস্ক্রিয়া/মিশ্রক্রিয়া।

অ্যামোক্সিসিলিন জাতীয় ওষুধের সাথে নিচের কোন ওষুধের মিথস্ক্রিয়া হতে পারে?

জন্ম নিয়ন্ত্রন বড়ি।

কোন মাধ্যমে প্রয়োগকৃত ওষুধ সর্বোচ্চ বিশুদ্ধতা সম্পন্ন এবং জীবাণুমুক্ত?

শিরা ও ধমনী পথ।

এসপিরিন এর সাথে নিচের কোন ওষুধ সেবন করলে ওষুধটির বিরুপ প্রতিক্রিয়ায় রক্তক্ষরণ বৃদ্ধি পায়?

ওয়ারফেরিন।

পাকস্থলীর পরিপাক ক্রিয়ার ফলে নষ্ট হয়ে যাওয়া রোধ করতে কোন ধরনের ওষুধ ব্যবহার করতে হয়?

এন্টেরিক কোটেড ট্যাবলেট।

ইরাইথ্রোমাইসিন এর সাথে নিচের কোন ওষুধ সেবন করলে ওষুধটির বিরুপ প্রতিক্রিয়ায় রক্তক্ষরণ বৃদ্ধি পায়?

ওয়ারফেরিন।

অ্যালকোহলের সাথে নিচের কোন ওষুধ সেবন করলে পাকস্থলীর রক্তক্ষরণের সম্ভাবনা বৃদ্ধি পায়?

ব্যাথানাশক (NSAIDS)

এম্পিসিলিন ওষুধ কখন সেবন করতে হয়?

খাওয়ার ১ ঘণ্টা পূর্বে।

দুধ নিচের কোন ধরনের ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয়?

সিপ্রোফ্লক্সাসিন।

জাম্বুরা জাতীয় ফলের রসের সাথে নিচের কোন ধরনের ওষুধের মিথস্ক্রিয়া দেখা দিতে পারে?

  • মানসিক চাপ বা হতাশা কমানোর ওষুধ;
  • উচ্চ রক্তচাপের ও রক্তে চর্বি কমানোর ওষুধ;
  • রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর ওষুধ।

অ্যালকোহলের সাথে নিচের কোন ওষুধ সেবন করলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে?

মেট্রোনিডাজল, সেপোফেরাজোন এবং ক্লোরপ্রোপামাইড।

চর্বিযুক্ত খাবার নিচের কোন ধরনের ওষুধের শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয়?

গ্রাইসোফুলভিল।

যে কোন ধরনের খাবার নিচের কোন ধরনের ওষুধের শোষণ কমিয়ে দেয়?

এম্পিসিলিন।

অ্যালকোহলের সাথে নিচের কোন ওষুধ সেবন করলে জীবন নাশের ঝুঁকিপূর্ণ বিষক্রিয়া হতে পারে?

ডাইসালফিউরাম।

অ্যালকোহলের সাথে নিচের কোন ওষুধটির মিথস্ক্রিয়া হয় না?

স্টেরয়েড, কোলেস্টরলের ওষুধ, টেট্রাসাইক্লিন ও টারফেনাডিন।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)