eNoteShare.com

প্রাথমিক গণিত: যোগ ও বিয়োগের সহজ উদাহরণ ও সমাধান

Article Stats 💤 Page Views
Reading Effort
1,140 words | 7 mins to read
Total View
5
Last Updated
19 hours ago
Today View
4

প্রশ্নের যোগ :

(১) লিজার ৮টি আম আছে। কেয়ার আছে ৫টি আম। লিজা এবং কেয়ার এখন মোট কয়টি আম আছে?
সমাধান :
লিজার আছে টি আম
কেয়ার আছে টি আম
মোট আছে ১৩ টি আম
উত্তর : ১৩টি আম।

(২) তোমার ৮টি ফুল আছে তোমাকে আরো তিনটি ফুল দেয়া হল, এখন তোমার মোট কয়টি ফুল হল?
সমাধান :
ফুল আছে টি
আরো দেয়া হল টি
মোট ফুল হল ১১ টি
উত্তর : ১১টি ফুল।

(৩) তোমার বয়স ৯ বৎসর, তোমার বন্ধুর বয়স ১০ বৎসর, তোমার এবং তোমার বন্ধুর মোট বয়স কত?
সমাধান :
আমার বয়স বৎসর
বন্ধুর বয়স ১০ বৎসর
মোট বয়স ১৯ বৎসর
উত্তর : ১৯ বৎসর।

(৪) নাজমা ঈদের দিন তাঁর বাবার কাছ থেকে ৩০ টাকা এবং মার কাছ থেকে ২৫ টাকা পেল। সে মোট কত টাকা পেল?
সমাধান :
নাজমা ঈদের দিন,
বাবার কাছ থেকে পেল ৩০ টাকা
মার     ,,     ,,       ,, ২৫ টাকা
সে মোট পেল ৫৫ টাকা
উত্তর : ৫৫ টাকা।

(৫) শানুর কাছে ১২ টাকা আছে। তার মা তাকে আরো ৫ টাকা দিলে শানুর নিকট মোট কত টাকা হবে?
সমাধান :
শানুর কাছে আছে ১২ টাকা
মা আরো দিলেন টাকা
মোট হলো ১৭ টাকা
উত্তর : ১৭ টাকা।

(৬) ইমনের বন্ধুর বাগানে ২৫টি নারকেল গাছ ও ২৭টি সুপারি গাছ আছে। এখন বাগানে মোট কতগুলি গাছ আছে?
সমাধান :
বাগানে,
নারকেল গাছ আছে ২৫ টি
সুপারি গাছ আছে ২৭ টি
মোট গাছ আছে ৫২ টি
উত্তর : ৫২টি গাছ।

(৭) পারুলের বয়স ১৩ মাহিনের বয়স ১২ আর তোফার বয়স ১১ এখন তাদের তিন জনের বয়সের সমষ্টি কত?
সমাধান :
পারুলের বয়স ১৩ বছর
মাহিনের বয়স ১২ বছর
তোফার বয়স ১১ বছর
তাদের বয়সের সমষ্টি ৩৬ বছর
উত্তর : ৩৬ বছর।

(৮) করিম দোকানে গিয়ে ১২ টাকার চাল, ৫ টাকার ময়দা ও ১৮ টাকার অন্যান্য জিনিস কিনল, করিমের মোট কত খরচ হল?
সমাধান :
চাল কিনল ১২ টাকার
ময়দা কিনল টাকার
অন্যান্য জিনিস কিনল ১৮ টাকার
মোট খরচ হল ৩৫ টাকা
উত্তর : ৩৫ টাকা।

(৯) তোমাদের বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ৬৭ জন, দ্বিতীয় শ্রেণিতে ৭৮ জন, তৃতীয় শ্রেণিতে ৬০ জন ছাত্র-ছাত্রী আছে। তোমাদের বিদ্যালয়ে মোট কত জন ছাত্র-ছাত্রী আছে?
সমাধান :
প্রথম শ্রেণিতে আছে ৬৭ জন
দ্বিতীয় শ্রেণিতে আছে ৭৮ জন
তৃতীয় শ্রেণিতে আছে ৬০ জন
মোট ছাত্র-ছাত্রী আছে ২০৫ জন
উত্তর : ২০৫ জন।

(১০) ফয়সাল ৩৮ টাকা দিয়ে একটি বল ও ৪০ টাকা দিয়ে একটি ব্যাট কিনল। সে মোট কত টাকা খরচ করল?
সমাধান :
বল কিনল ৩৮ টাকায়
ব্যাট কিনল ৪০ টাকায়
মোট খরচ করল ৭৮ টাকা
উত্তর : ৭৮ টাকা।

(১১) সাফার ৩৮টি হাঁস ও তাসলিমার ৩৭টি মুরগি আছে। তাদের মোট কয়টি হাঁস-মুরগি আছে?
সমাধান :
সাফার হাঁস আছে ৩৮ টি
তাসলিমার মুরগি আছে ৩৭ টি
মোট হাঁস-মুরগি আছে ৭৫ টি
উত্তর : ৭৫টি।


প্রশ্নের বিয়োগ :

(১) সুমির ২টি আইসক্রীম ছিল। সে ১টি রিভাকে দিল। সুমির এখন আর কয়টি আইসক্রীম থাকবে?
সমাধান :
আইসক্রীম ছিল টি
রিভাকে দিল টি
আর থাকবে টি
উত্তর : ১টি।

(২) একটি পেয়ালায় ৪টি ডিম ছিল। ২টি খাওয়া হলে আর কয়টি ডিম থাকবে?
সমাধান :
ডিম ছিল টি
খাওয়া হলো টি
আর থাকবে টি
উত্তর : ২টি।

(৩) আমিরের বাগানে ৭টি গোলাপ ছিল, ৪টি গোলাপ ঝড়ে গেলে আর কয়টি গোলাপ থাকবে?
সমাধান :
গোলাপ ছিল টি
ঝড়ে গেল টি
আর থাকবে টি
উত্তর : ৩টি।

(৪) একটি গাছে ১২টি আম ছিল। ৭টি আম ঝড়ে গেলে আর কয়টি আম থাকবে?
সমাধান :
আম ছিল ১২ টি
ঝড়ে গেল টি
আর থাকবে টি
উত্তর : ৫টি।

(৫) সজলের ১৮টি লজেন্স ছিল। ৩টি লজেন্স আমিরকে দিল। সজলের নিকট আর কয়টি লজেন্স আছে?
সমাধান :
লজেন্স ছিল ১৮ টি
আমিরকে দিল টি
আর আছে ১৫ টি
উত্তর : ১৫টি।

(৬) শাওনের ২০টি মার্বেল ছিল। সে পরশকে ৫টি মার্বেল দিল। শাওনের কাছে আর কয়টি মার্বেল রইল?
সমাধান :
মার্বেল ছিল ২০ টি
পরশকে দিল টি
আর রইল ১৫ টি
উত্তর : ১৫টি।

(৭) একটি গোয়ালে ৯টি গরু ছিল। ৩টি গরু মরে গেল। আর কয়টি গরু রইল?
সমাধান :
গরু ছিল টি
মরে গেল টি
আর রইল টি
উত্তর : ৬টি।

(৮) তোমার ভাইয়ের বয়স ১৫ বৎসর। তোমার বয়স ৫ বৎসর হলে, তোমার ভাই তোমার চেয়ে কত বৎসরের বড়?
সমাধান :
ভাইয়ের বয়স ১৫ বৎসর
আমার বয়স বৎসর
ভাই বড় ১০ বৎসর
উত্তর : ১০ বৎসর।

(৯) একটি তালগাছে ১১টি পাকা তাল ছিল। তা থেকে ৪টি তাল ঝড়ে পড়ল। গাছে আর কয়টি তাল রইল?
সমাধান :
তাল ছিল ১১ টি
ঝড়ে পড়ল টি
আর রইল টি
উত্তর : ৭টি।

(১০) মামুনের নিকট ৮০ টাকা আছে এবং সজিবের নিকট ৬৫ টাকা আছে। সজিব অপেক্ষা মামুনের নিকট কত টাকা বেশি আছে?
সমাধান :
মামুনের আছে ৮০ টাকা
সজিবের আছে ৬৫ টাকা
মামুনের বেশি আছে ১৫ টাকা
উত্তর : ১৫ টাকা।

(১১) দু’টি সংখ্যার যোগফল ১২। একটি সংখ্যা ১১ হলে অপর সংখ্যাটি কত?
সমাধান :
দু'টি সংখ্যার যোগফল ১২
একটি সংখ্যা ১১
অপর সংখ্যাটি
উত্তর : ১

(১২) বাবা ও মেয়ের বয়সের সমষ্টি ৩৫ বছর। মেয়ের বয়স ৫ বছর হলে বাবার বয়স কত?
সমাধান :
বয়সের সমষ্টি ৩৫ বছর
মেয়ের বয়স বছর
বাবার বয়স ৩০ বছর
উত্তর : ৩০ বছর।

(১৩) শিলার বাবা ৭৫ টাকা নিয়ে বাজারে গেলেন। বাড়ী ফিরে এসে তিনি দেখলেন, তাঁর কাছে আর মাত্র ১৪ টাকা আছে, তিনি বাজারে কত টাকা খরচ করলেন?
সমাধান :
বাজারে নিয়ে গেলেন ৭৫ টাকা
কাছে আছে ১৪ টাকা
খরচ করলেন ৬১ টাকা
উত্তর : ৬১ টাকা।

(১৪) তোমার কাছে এখন ১২ টাকা আছে। আর কত টাকা হলে ২০ টাকা হবে?
সমাধান :
হতে হবে ২০ টাকা
কাছে আছে ১২ টাকা
আর লাগবে টাকা
উত্তর : ৮ টাকা।

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)