eNoteShare.com

সপ্তম অধ্যায় : ব্যবহারিক জ্যামিতি : ৯ম/১০ম/SSC এর ১নং প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন

Article Stats 📡 Page Views
Reading Effort
292 words | 2 mins to read
Total View
2
Last Updated
1 day ago
Today View
0

ব্যবহারিক জ্যামিতি

সপ্তম অধ্যায়

৯ম/১০ম বা SSC পরীক্ষার ১ নং প্রশ্নের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

$12$ সেমি পরিসীমা ধরে একটি সমবাহু ত্রিভুজ আঁক।

এমন একটি ত্রিভুজ আঁক যার ভূমি $5$ সেমি এবং ভূমি সংলগ্ন কোণ $50^\circ$, অপর দুই বাহুর অন্তর $2$ সেমি।

কোনো সামান্তরিকের কর্ণদ্বয় $7$ সেমি ও $5$ সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ $65^\circ$ হলে সামান্তরিকটি অঙ্কন কর।

একটি ত্রিভুজের ভূমি $4$ সেমি, ভূমি সংলগ্ন কোণ $60^\circ$ এবং অপর দুই বাহুর সমষ্টি $7$ সেমি হলে ত্রিভুজটি আঁক।

একটি রম্বসের বাহু $4$ সেমি এবং একটি কোণ $60^\circ$ হলে রম্বসটি আঁক।

একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় $5, 7$ সেমি এবং বাহু সংলগ্ন দুইটি কোণ $70^\circ, 60^\circ$ হলে ট্রাপিজিয়ামটি অঙ্কন কর।

ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ $50^\circ$ ও $60^\circ$ এবং পরিসীমা $10$ সেমি হলে ত্রিভুজটি অঙ্কন কর।

একটি রম্বস আঁক যার পরিসীমা $15$ সেমি এবং একটি কোণ $60^\circ$

কোনো সামান্তরিকের দুইটি কর্ণের দৈর্ঘ্য $6.4$ সেমি ও $4.8$ সেমি এবং একটি বাহুর দৈর্ঘ্য $5$ সেমি হলে সামান্তরিকটি আঁক।

এমন একটি ত্রিভুজ আঁক যার ভূমি সংলগ্ন দুইটি কোণ $75^\circ$ ও $70^\circ$ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য $6$ সেমি।

একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু $5$ সেমি এবং অতিভুজ ও অপর বাহুর অন্তর $2$ সেমি হলে ত্রিভুজটি আঁক।

একটি ত্রিভুজের অতিভুজ $5$ সেমি এবং অপর দুই বাহুর সমষ্টি $7$ সেমি ধরে একটি সমকোণী ত্রিভুজ আঁক।

একটি বর্গের পরিসীমা $12$ সেমি হলে বর্গটি অঙ্কন কর।

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)