eNoteShare.com
ঘোল অধ্যায় : পরিমিতি : ৯ম/১০ম/SSC এর ১নং প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 636 words | 4 mins to read |
Total View 2 |
|
Last Updated 1 day ago |
Today View 0 |
পরিমিতি
ষোল অধ্যায়
একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত $3:5:7$ এবং পরিসীমা $64$ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর।
একটি সামান্তরিকে পরিসীমা $64$ সেমি। এর সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য $12$ সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য $28$ সেমি হলে সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।
একটি রম্বসের ক্ষেত্রফল $1344$ বর্গ সেমি এবং বৃহত্তম কর্ণ $56$ সেমি হলে এর পরিসীমা নির্ণয় কর।
একটি সিলিন্ডারের আয়তন $2262$ ঘন সে.মি এবং উচ্চতা $20$ সে.মি হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর।
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে $54$ সে.মি এবং $84$ সে.মি। ট্রাপিজিয়ামের অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য $12$ সে.মি ও $18$ সে.মি হলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় কর।
একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে $12$ সে.মি এবং $15$ সে.মি ও পাইপের উচ্চতা $6$ সে.মি। এক ঘন সে.মি লোহার ওজন $7.2$ গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় কর।
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল $540$ বর্গসেমি। এর দৈর্ঘ্য $7$ সে.মি কম হলে এটি একটি বর্গক্ষেত্র হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল $540$ বর্গসেমি এবং এর ভূমির দৈর্ঘ্য $36$ সে.মি হলে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় কর।
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুন এবং ক্ষেত্রফল $972$ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুন এবং ক্ষেত্রফল $972$ বর্গমিটার। $0.25\times0.125$ বর্গমিটার তলাবিশিষ্ট প্রতিটি ইটের মূল্য $15$ টাকা হলে, ইট দ্বারা রাস্তাটি বাঁধাই করতে কত টাকা খরচ হবে তা নির্ণয় কর।
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল $968$ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল $968$ বর্গমিটার। $25$ সে.মি বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে?
একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য $1$ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল $\sqrt3$ বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় কর।
একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য $2$ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল $5\sqrt3$ বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় কর।
একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য $4$ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল $15\sqrt3$ বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় কর।
একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য $4$ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল $7\sqrt3$ বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় কর।
একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য $2$ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল $3\sqrt3$ বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় কর।
একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য $2$ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল $6\sqrt3$ বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় কর।
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল $1050$ বর্গসেমি। এর দৈর্ঘ্য $5$ সে.মি কম হলে এটি একটি বর্গক্ষেত্র হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল $2000$ বর্গসেমি। এর দৈর্ঘ্য $10$ সে.মি কম হলে এটি একটি বর্গক্ষেত্র হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল $300$ বর্গসেমি। এর দৈর্ঘ্য $13$ সে.মি কম হলে এটি একটি বর্গক্ষেত্র হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল $160$ বর্গসেমি। এর দৈর্ঘ্য $6$ সে.মি কম হলে এটি একটি বর্গক্ষেত্র হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।
একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। বৃত্তটির পরিধি $440$ মিটার। ঐ বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় কর।
একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা $22$ মিটার বড়। রাস্তাটি কত মিটার চওড়া নির্ণয় কর।
একটি রম্বসের পরিসীমা $180$ মিটার এবং রম্বসের ক্ষুদ্রতর কর্ণটি $54$ মিটার হয় তবে রম্বসের অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় কর।
Comments (0)