eNoteShare.com
সৃজনশীল : বীগাণিতিক রাশি : বাস্তব সমস্যা : অনুশীলনী ৩.৫ - সমস্যা ৩৫
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 448 words | 3 mins to read |
Total View 3 |
|
Last Updated 1 day ago |
Today View 0 |
৩৫ বনভোজনে যাওয়ার জন্য একটি বাস $2400$ টাকায় ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। $10$ জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া $8$ (আট) টাকা বৃদ্ধি পেল।
- (ক) মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ, না আসা যাত্রী সংখ্যা শতকরা কত তা নির্ণয় কর।
- (খ) বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়া নির্ণয় কর।
- (গ) বাস ভাড়ার সমপরিমাণ টাকার $5\%$ হার মুনাফায় $13$ বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।
(ক) নং এর সমাধান
দেওয়া আছে,
মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ $= 8$ টাকা
না আসা যাত্রী সংখ্যা $= 10$ জন
নির্ণেয় শতকরা হার $= \left( \dfrac{8}{10} \times 100 \right) \%$
$= (8 \times 10) \%$
$= 80\%$
সুতরাং, নির্ণেয় শতকরা পরিমাণ $80\%$। Answer
(খ) নং এর সমাধান
মনে করি,
বনভোজনে যাওয়ার জন্য বাসের মোট যাত্রী সংখ্যা ছিল $= x$ জন
মোট বাস ভাড়া $= 2400$ টাকা
শর্তানুসারে, বাসে যাওয়ার কথা ছিল এমন যাত্রীদের মাথাপিছু ভাড়া $= \dfrac{2400}{x}$ টাকা
কিন্তু $10$ জন যাত্রী না আসায়, বাসে যাওয়া যাত্রীর সংখ্যা $= (x - 10)$ জন
এবং বাসে যাওয়া যাত্রীদের মাথাপিছু ভাড়া $= \dfrac{2400}{x - 10}$ টাকা
প্রশ্নমতে,
$\dfrac{2400}{x - 10} - \dfrac{2400}{x} = 8$
বা, $2400 \left( \dfrac{1}{x - 10} - \dfrac{1}{x} \right) = 8$
বা, $\dfrac{x - (x - 10)}{x(x - 10)} = \dfrac{8}{2400}$
বা, $\dfrac{x - x + 10}{x^2 - 10x} = \dfrac{1}{300}$
বা, $\dfrac{10}{x^2 - 10x} = \dfrac{1}{300}$
বা, $x^2 - 10x = 3000$
বা, $x^2 - 10x - 3000 = 0$
বা, $x^2 - 60x + 50x - 3000 = 0$
বা, $x(x - 60) + 50(x - 60) = 0$
বা, $(x - 60)(x + 50) = 0$
হয় $x - 60 = 0$ অথবা $x + 50 = 0$
$\therefore x = 60$ অথবা $x = -50$
যেহেতু যাত্রী সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই $x = -50$ গ্রহণযোগ্য নয়।
সুতরাং, বাসে যাওয়ার কথা ছিল $60$ জনের।
বাসে যাওয়া যাত্রীর সংখ্যা $= (60 - 10)$ জন $= 50$ জন
অতএব, বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়া $= \dfrac{2400}{50}$ টাকা $= 48$ টাকা।
সুতরাং, বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়া $48$ টাকা। Answer
(গ) নং এর সমাধান
দেওয়া আছে,
আসল বা মূলধন, $P =$ বাস ভাড়া $= 2400$ টাকা
মুনাফার হার, $r = 5\% = \dfrac{5}{100} = 0.05$
সময়, $n = 13$ বছর
আমরা জানি,
সরল মুনাফা, $I = Prn$
$= 2400 \times 0.05 \times 13$
$= 1560$ টাকা
আবার,
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল, $C = P(1+r)^n$
$= 2400 \left(1 + 0.05\right)^{13}$
$= 2400 (1.05)^{13}$
$\approx 2400 \times 1.885649$
$\approx 4525.56$ টাকা (প্রায়)
$\therefore$ চক্রবৃদ্ধি মুনাফা $= C - P$
$= 4525.56 - 2400$
$= 2125.56$ টাকা (প্রায়)
সুতরাং, চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য
$= (2125.56 - 1560)$ টাকা
$= 565.56$ টাকা (প্রায়)
নির্ণেয় পার্থক্য $565.56$ টাকা (প্রায়)। Answer
Comments (0)