সসীম ধারা : অনুশীলনী-১৩ - সৃজনশীল - ১৭

Article Stats 📡 Page Views
Reading Effort
451 words | 3 mins to read
Total View
20
Last Updated
27-Jul-2026 | 04:30 PM
Today View
0

১৭ (i) একটি সমান্তর ধারার $13$ তম পদ $85$
(ii) একটি গুণোত্তর ধারার ৪র্থ পদ $3 \sqrt{3}$ এবং সপ্তম পদ $8$

  • (ক) $4+7+10+ \cdots \cdots \cdots$ ধারাটির কোন পদ $181$? নির্ণয় কর।
  • (খ) (i) নং উদ্দীপকের সাহায্যে ধারাটির ১ম $25$টি পদের সমষ্টি নির্ণয় কর।
  • (গ) (ii) নং উদ্দীপকের সাহায্যে দেখাও যে, ধারাটির প্রথম $10$টি পদের সমষ্টি $\frac{781}{24\left(2\sqrt{3}-3\right)}$
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

প্রদত্ত ধারাটি হলো: $4+7+10+ \cdots$

এটি একটি সমান্তর ধারা।


এখানে,

ধারাটির ১ম পদ, $a = 4$

সাধারণ অন্তর, $d = 7 - 4 = 3$

ধরি, ধারাটির $n$ তম পদ $= 181$


আমরা জানি, সমান্তর ধারার $n$ তম পদ $= a+(n-1)d$

প্রশ্নমতে,

$a+(n-1)d = 181$

বা, $4+(n-1)3 = 181$

বা, $(n-1)3 = 181 - 4$

বা, $(n-1)3 = 177$

বা, $n-1 = \dfrac{177}{3}$

বা, $n-1 = 59$

বা, $n = 59 + 1$

$\therefore n = 60$


সুতরাং, ধারাটির $60$ তম পদ $181$। Answer


(খ) নং এর সমাধান

উদ্দীপক (i) হতে পাই, একটি সমান্তর ধারার $13$ তম পদ $85$

ধরি, সমান্তর ধারার ১ম পদ $= a$ এবং সাধারণ অন্তর $= d$


আমরা জানি, সমান্তর ধারার $n$ তম পদ $= a+(n-1)d$

$\therefore 13$ তম পদ $= a+(13-1)d = a+12d$


প্রশ্নমতে,

$a+12d = 85$ -------- (i)


এখন, ধারাটির প্রথম $25$টি পদের সমষ্টি,

$S_{25} = \frac{25}{2}\left\{2a+(25-1)d\right\}$

$= \frac{25}{2}(2a+24d)$

$= \frac{25}{2} \cdot 2(a+12d)$

$= 25(a+12d)$

$= 25 \times 85$    [(i) নং সমীকরণ হতে মান বসিয়ে]

$= 2125$


সুতরাং, ধারাটির ১ম $25$টি পদের সমষ্টি $2125$। Answer


(গ) নং এর সমাধান

উদ্দীপক (ii) হতে পাই,

ধরি, গুণোত্তর ধারার ১ম পদ $= a$ এবং সাধারণ অনুপাত $= r$


আমরা জানি, গুণোত্তর ধারার $n$ তম পদ $= ar^{n-1}$

প্রশ্নমতে,

৪র্থ পদ, $ar^{4-1} = ar^3 = 3\sqrt{3}$ -------- (i)

৭ম পদ, $ar^{7-1} = ar^6 = 8$ -------- (ii)


সমীকরণ (ii) কে (i) নং দ্বারা ভাগ করে পাই,

$\frac{ar^6}{ar^3} = \dfrac{8}{3\sqrt{3}}$

বা, $r^3 = \frac{2^3}{(\sqrt{3})^3}$

বা, $r^3 = \left(\frac{2}{\sqrt{3}}\right)^3$

$\therefore r = \frac{2}{\sqrt{3}}$    [যেখানে $r > 1$]


$r^3$ এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,

$a \times \frac{8}{3\sqrt{3}} = 3\sqrt{3}$

বা, $a = \frac{3\sqrt{3} \times 3\sqrt{3}}{8}$

বা, $a = \frac{9 \times 3}{8}$

$\therefore a = \frac{27}{8}$


যেহেতু $r = \dfrac{2}{\sqrt{3}} > 1$, তাই গুণোত্তর ধারার প্রথম $n$ পদের সমষ্টি, $S_n = \dfrac{a(r^n - 1)}{r - 1}$

$\therefore S_{10} = \dfrac{\frac{27}{8}\left\{\left(\frac{2}{\sqrt{3}}\right)^{10} - 1\right\}}{\frac{2}{\sqrt{3}} - 1}$

$= \dfrac{\frac{27}{8}\left\{\frac{1024}{243} - 1\right\}}{\frac{2-\sqrt{3}}{\sqrt{3}}}$

$= \dfrac{\frac{27}{8} \times \left(\frac{1024 - 243}{243}\right)}{\frac{2-\sqrt{3}}{\sqrt{3}}}$

$= \dfrac{\frac{27}{8} \times \frac{781}{243}}{\frac{2-\sqrt{3}}{\sqrt{3}}}$

$= \dfrac{\frac{\cancel{27}}{8} \times \frac{781}{\underset{9}{\cancel{243}}}}{\frac{2-\sqrt{3}}{\sqrt{3}}}$

$= \dfrac{\frac{781}{8 \times 9}}{\frac{2-\sqrt{3}}{\sqrt{3}}}$

$= \frac{781}{72} \times \frac{\sqrt{3}}{2-\sqrt{3}}$

$= \frac{781\sqrt{3}}{72 \times \left(2-\sqrt{3}\right)}$

$= \frac{781\sqrt{3}}{24 \times 3 \times \left(2-\sqrt{3}\right)}$

$= \frac{781\sqrt{3}}{24 \times \sqrt{3} \times \sqrt{3} \times \left(2-\sqrt{3}\right)}$

$= \frac{781 \cancel{\sqrt{3}}}{24 \times \cancel{\sqrt{3}} \times \sqrt{3} \times \left(2-\sqrt{3}\right)}$

$= \frac{781}{24\sqrt{3}\left(2-\sqrt{3}\right)}$

$= \frac{781}{24\left(2 \cdot \sqrt{3} - \sqrt{3} \cdot \sqrt{3}\right)}$

$= \frac{781}{24(2\sqrt{3} - 3)}$


সুতরাং, ধারাটির প্রথম $10$টি পদের সমষ্টি $\frac{781}{24\left(2\sqrt{3}-3\right)}$। Showed

Previous See All Next

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)