e Note Share .com
প্রেসক্রিপশন ছাড়াই ক্রেতার নিকট সরাসরি বিক্রয়যোগ্য ওষুধ সমূহ (OTC Medicines) | মডিউল-৫/সেশন-১ | C Grade ফার্মাসিস্ট কোর্স
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 959 words | 6 mins to read |
Total View 3 |
|
Last Updated 1 day ago |
Today View 0 |
মডিউল-৫/সেশন-১
প্রেসক্রিপশন ছাড়াই ক্রেতার নিকট সরাসরি বিক্রয়যোগ্য ওষুধ সমূহ
(OTC Medicines)
অ্যালবেনডাজল কোন ধরণের ঔষধ?
বিস্তৃত কার্যকারিতার কৃমিনাশক।
কারা অ্যালবেনডাজল সেবন করতে পারবেন না?
গর্ভবতী মা।
কোন ঔষধগুলোর সাথে অ্যালবেনডাজল এর মিথস্ক্রিয়া রয়েছে?
- রক্ত জমাট রোধক
- খিচুনি রোধক
- ক্যান্সার প্রতিরোধক
- মুখে খাওয়ার জন্মনিয়ন্ত্রক ঔষধ
- মুখে খাওয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রক ঔষধ
অ্যালবেনডাজল শরীরের কোন সিস্টেমকে প্রভাবিত করে?
সাইটোক্রোম পি-৪৫০ সিস্টেম।
এন্টাসিড ট্যাবলেট বা সাসপেনশন নিচের কোন মিশ্রণ দ্বারা তৈরি করা হয়?
অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড + ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড।
এন্টাসিড ঔষধ কোন লক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়?
এসিডিটি বা গ্যাস্ট্রিক আলসার।
এন্টাসিড ঔষধ সাধারণত কখন খেতে হয়?
খাবার ১ ঘন্টা পর।
এসকরবিক এসিড ট্যাবলেট এর সঠিক মিশ্রণ কোনটি?
এসকরবিক এসিড ১০০ এমজি + সোডিয়াম এসকরবেট ১৬৮.৭৫ এমজি।
এসকরবিক এসিড কি? / এসকরবিক এসিড এর অপর নাম কি?
ভিটামিন সি।
এসকরবিক এসিড সাধারণত কি হিসেবে সেবন করা যায়?
অ্যান্টিঅক্সিডেন্ট।
কোন রোগে ভিটামিন সি বা এসকরবিক এসিড এর চাহিদা বৃদ্ধি পায়?
ডায়াবেটিস।
কোনটি দাঁতের মাড়ির প্রদাহে সুরক্ষা প্রদান করে?
ভিটামিন সি বা এসকরবিক এসিড।
কোনটি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়?
ভিটামিন সি বা এসকরবিক এসিড।
কোনটি কোলাজেন তৈরি করা ও বজায় রাখতে সাহায্য করে?
ভিটামিন সি বা এসকরবিক এসিড।
স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
ভিটামিন সি বা এসকরবিক এসিড।
স্কার্ভি রোগে ভিটামিন সি বা এসকরবিক এসিড এর সেবনবিধি কোনটি?
৪টি ট্যাবলেট দিনে ২/৩ বার।
ক্ষত শুকানোর জন্য ভিটামিন সি বা এসকরবিক এসিডের সেবনবিধি কোনটি?
২-৪টি ট্যাবলেট প্রতিদিন ২/৩ বার।
কোন সমস্যার ক্ষেত্রে ভিটামিন সি ট্যাবলেট সতর্কতার সাথে ব্যবহার করতে হবে?
হাইপার অক্সালুরিয়া।
হাইপার অক্সালুরিয়া মূলত কোন অঙ্গের সমস্যা?
কিডনি।
দিনে কত গ্রামের বেশি ভিটামিন সি বা এসকরবিক এসিড সেবন করলে প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে?
৬ গ্রামের বেশি।
এসকরবিক এসিড বা ভিটামিন সি এর নিরাপদ সেবন মাত্রা কত?
৪ গ্রামের কম।
ক্যালসিয়াম ট্যাবলেট এর মূল উপাদান কি?
ক্যালসিয়াম ও কোলিক্যালসিফেরল।
ক্যালসিয়াম ট্যাবলেট এর সাথে কোনটি গ্রহন করলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে?
থায়াজাইড শ্রেনীভুক্ত ডাইইউরেটিক।
ক্যালসিয়ামের লবণ নিচের কোন ওষুধের শোষনকে বাড়িয়ে দেয়?
টেট্রোসাইক্লিন এবং ফ্লুরাইড।
ক্যালসিয়াম ট্যাবলেট কিছু কিছু সময় কোথায় সমস্যা সৃষ্টি করতে পারে?
পরিপাকতন্ত্রে।
ক্লোরোমফেনিকল কেন ব্যবহার করা হয়?
ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করার জন্য।
ক্লোরোমফেনিকল কোনটির বিরুদ্ধে কাজ করে?
গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়া।
ক্লোরোমফেনিকল ব্যাকটেরিয়া কোষের কোন উপাদানের সাথে যুক্ত হয়?
রাইবোজোম।
চোখের কোন রোগের জীবাণু ক্লোরোমফেনিকল এর প্রতি সংবেদনশীল?
কনজাংটিভাইটিস।
ক্লোরোমফেনিকল ব্যবহারে কোনটির ঝুকি থাকে?
Aplastic anemia
নিচের কোনগুলোর সাথে ক্লোরোমফেনিকল একত্রে ব্যবহার করা যাবে না?
Penicillin, Cephalosporins, Tetracycline, Gentamicin, Vancomycin
কোনটির বিনা ব্যবস্থাপত্রে বিক্রয় করা যায়?
ক্লোরোমফেনিকল।
কোনটি গর্ভাবস্থায় ব্যবহারের জন্য অনুমোদিত নয়?
ক্লোরামফেনিকল।
ক্লোরামফেনিকল এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কোনটি?
Hypersensitivity
ক্লোরামফেনিকল কত ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে?
২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
গ্লিসারিন সাপোজিটরি কেন ব্যবহার করা হয়?
কোষ্ঠকাঠিন্য।
মেট্রোনিডাজল কোন শ্রেণীর পরজীবীর ক্ষেত্রে প্রযোজ্য?
প্রোটোজোয়া।
কোন রোগগুলোতে মেট্রোনিডাজল ব্যবহার করা হয়?
- রেচন ও প্রজনন তন্ত্রের ট্রাইকোমোনিয়াসিস
- অন্ত্র কিংবা অন্ত্রের বাহিরের অ্যামিবিয়াসিস
- জিয়ারডিয়াসিস
- এনারোবিক ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ
- কারণ চিহ্নিত করা যায়নি এমন আলসার যেখানে বায়ু চলাচল নেই
- ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস
- এন্টামিবা হিসটোলাইটিকা
মেট্রোনিডাজল এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রক্তে কোনটির পরিমাণ কমে যায়?
শ্বেত রক্তকণিকা।
কোন মেডিসিনটি দীর্ঘদিন ব্যবহারে Peripheral Neuropathy (স্নায়ুরোগ) হতে পারে?
মেট্রোনিডাজল।
কোন দুটি মেডিসিন একত্রে সেবন করলে অতিরিক্ত বমি হতে পারে?
মেট্রোনিডাজল ও অ্যালকোহল।
ভিটামিন বি কমপ্লেক্স সিরাপে কি থাকে?
সব ধরনের ভিটামিন বি (পাঁচ ধরনের)।
কোন কোন ক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করা হয়?
গ্লসাইটিস (জিহ্বায় প্রদাহ), স্টোমাটাইটিস (মুখের অভ্যন্তরে প্রদাহ), চিলোসিস, বেরিবেরি বা পলিনিউরাইটিস জাতীয় সমস্যা যেগুলো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত কারণে হয়ে থাকে। বয়স্কদের ক্ষেত্রে অ্যাপাথি বা অ্যানোরেক্সিয়া (ক্ষুধামন্দা) জাতীয় সমস্যাতে ও ব্যবহার করা যাবে। তাছাড়া গর্ভাবস্থা ও শিশুকে বুকের দুধ পান করানোর সময়, জটিল ও কঠিন রোগের ক্ষেত্রে স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য, রোগীকে যখন নিয়ন্ত্রিত খাদ্য তালিকা অনুসরণ করতে হয় তখন এটি ব্যবহার করা যায়।
পাইরিডক্সিন কোনটির কার্যকারিতা কমিয়ে দেয়?
Levodopa
প্যারাসিটামল কোন ধরনের ঔষধ?
ব্যাথানাশক।
একজন পূর্ণবয়স্ক রোগীর ক্ষেত্রে দিনে প্যারাসিটামল এর সর্বোচ্চ ডোজ কত?
৪০০০ মিলিগ্রাম বা ৪ গ্রাম।
প্যারাসিটামল এর পার্শ্ব-প্রতিক্রিয়া কি কি?
রক্তে থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া, নিউট্রোপেনিয়া, প্যানসাইটোপেনিয়া এবং এগ্রানুলোসাইটোসিস হবার মতো তথ্য জানা আছে।
রেনিটিডিন কোন রিসেপ্টরকে অকার্যকর করে দেয়?
H2
কোন ঔষধ টি বর্তমানে বাজারে নিষিদ্ধ?
রেনিটিডিন।
কোন ঔষধটি মাংসপেশি শিথিল করতে ব্যবহিত হয়?
Sulbutamol (সালবিউটামল)
Sulbutamol মাস্টসেল এর উপর কি হিসেবে কাজ করে?
এন্টিএলার্জিক (Antiallergic)
Sulbutamol কোনটি নিঃসরণে সহায়তা করে?
হিস্টামিন (Histamine)
সময়ের আগে প্রসব বেদনা শুরু হলে কোনটি ব্যবহার করা হয়?
Sulbutamol
কোনটির উপস্থিতিতে Sulbutamol ব্যবহারে সতর্ক থাকতে হবে?
হাইপারটেনশন (Hypertension)
কোনটির ব্যবহারে মাংসপেশির দুর্বলতা জনিত কারণ সৃষ্টি হতে পারে?
Sulbutamol
থাইরয়েড গ্রন্থির সমস্যা জনিত ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহার করা যাবে না?
Sulbutamol
Sulbutamol এর সাথে অন্যান্য Sympathominetic ওষুধের ব্যবহারে কোনটি ক্ষতিগ্রস্ত হতে পারে?
হৃদযন্ত্র।
Antidepressant ঔষধ ব্যবহারকারী রোগীদের ক্ষেত্রে কোনটি ব্যবহারে সতর্ক থাকতে হবে?
Sulbutamol
বেটা রিসেপ্টরের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন ঔষধের সাথে কোনটি ব্যবহার করা যাবে না?
Sulbutamol
Sulbutamol কোনটির পরিমাণ কমিয়ে দেয়?
সিরাম পটাশিয়াম।
পোড়া ত্বকের ক্ষতের সংক্রমণ সারানোর জন্য কোনটি ব্যবহার করা হয়?
সিলভার সালফাডিয়াজিন ক্রিম।
পোড়া ত্বকের ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করতে কোনটি ব্যবহার করা হয়?
সিলভার সালফাডিয়াজিন ক্রিম।
পোড়া ত্বকে সিলভার সালফাডিয়াজিন ক্রিম ২৪ ঘণ্টায় কতবার ব্যবহার করা যায়?
২৪ ঘণ্টায় ১ বার।
সিলভার সালফাডিয়াজিন ক্রিম কতটুকু পুরু করে ক্ষত স্থানে লাগাতে হয়?
৩-৫ মি.মি।
যাদের গ্লুকোজ ৬ ফসফাটেজ ডিহাইড্রোজিনেজ এনজাইমে ঘাটতি আছে তাদের ক্ষেত্রে কোনটি ব্যবহারে সতর্ক থাকতে হবে?
সিলভার সালফাডিয়াজিন ক্রিম।
সালফোনামাইড এ অতিরিক্ত সংবেদনশীলোটা থাকলে নিচের কোনটি ব্যবহারে সতর্ক থাকতে হবে?
সিলভার সালফাডিয়াজিন ক্রিম।
নিচের কোনটি দীর্ঘদিন ব্যবহারের ফলে রক্তে সালফোনামাইড এর ঘনত্ব বেড়ে যেতে পারে?
সিলভার সালফাডিয়াজিন ক্রিম।
বিশেষ করে নিম্নের ওষুধ গুলো সেবন করে থাকলে রেনিটিডিন ব্যবহার করলে তাদের কার্যকারিতা ব্যাহত হতে পারে:
- কিটোকোনাজল (ছত্রাকবিরোধী ওষুধ)
- জেফিটনিব (একটি ক্যান্সার নিরোধী ওষুধ)
- এটাজানাভির, ডেলাভিরিডাইন (এইচআইভি-র চিকিৎসায় ব্যবহার্য ওষুধ)
- ট্রায়াজোলাম, মিডাজোলাম (নিদ্রা আনয়নকারী ওষুধ)
- গ্লিপিজাইড (ডায়াবেটিসের ওষুধ)
- লিডোকেইন (অবশ করার জন্য স্থানীয়ভাবে ব্যবহার করা হয়)
- থিয়োফাইলিন (হাপানী রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়)
- ফেনাইটইন (মৃগী বা এপিলেপসি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়)
- প্রোপানল (উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়)
- এন্টাসিডস (যে ওষুধ পাকস্থলীর এসিডকে প্রশমিত করে এবং কমায়)
- প্রোকেইনামাইড (অনিয়মিত হৃদস্পন্দনের জন্য)
- ওয়ারফেরিন (রক্ত জমাট বাধা প্রতিহত করে)
- এসপিরিন বা আইবুপ্রোফেন (ব্যথানাশক - NSAID)
- ডায়াজিপাম (দুশ্চিন্তা কমানোর ওষুধ)
Comments (0)