eNoteShare.com
যোগাযোগের মৌলিক দক্ষতাসমূহ | মডিউল-৪/সেশন-৬ | C Grade ফার্মাসিস্ট কোর্স
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 369 words | 3 mins to read |
Total View 11 |
|
Last Updated 26-Aug-2026 | 10:37 PM |
Today View 0 |
মডিউল-৪/সেশন-৬
যোগাযোগের মৌলিক দক্ষতাসমূহ
দুই বা ততোধিক পক্ষের মাঝে তথ্য আদান প্রদানই হলো —
যোগাযোগ।
কার্যকর যোগাযোগ স্থাপনে কার আন্তরিকতা এবং সহানুভূতি প্রয়োজন?
ডিসপেন্সারের।
রোগী ও গ্রাহক কর্তৃক ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে কাদের মধ্যে যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
রোগী ও ডিসপেন্সারের।
কে তথ্য তৈরি করেন এবং প্রদান করেন?
তথ্যদাতা বা বস্তা।
বক্তা কার উদ্দেশ্যে তথ্য পেশ করেন?
গ্রহিতা বা শ্রোতার।
তথ্য দাতা ও গ্রহিতার মাঝে যা বিনিময় হয় সেটি কি?
বার্তা।
যোগাযোগ প্রধানত কয় ধরনের?
দুই ধরনের।
যোগাযোগের প্রধান দুই ধরনের —
- মৌখিক
- কথোপকথনবিহীন যোগাযোগ
কেবলমাত্র হ্যা বা না বলে উত্তর দেয়া যায় এমন প্রশ্ন কি করতে হবে?
সীমিত করতে হবে।
একজন ভালো যোগাযোগকারী একজন —
ভালো শ্রোতাও বটে।
রোগীকে পরামর্শ প্রদানের সময় কি করতে হবে?
গোপনীয়তা রক্ষা করতে হবে।
স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে কার্যকর যোগাযোগ কি ধরনের ভূমিকা পালন করে?
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রোগীর সাথে আলাপ করার সময় কি ধরনের আচরন করতে হবে?
সৌজন্যমূলক।
কোন রোগী গেলে কি করতে হবে?
রোগ হওয়ার কারণটি চিহ্নিত করতে হবে।
গ্রাহক/রোগীকে শান্ত করার জন্য প্রয়োজনে কি করতে হবে?
ক্ষমা চেয়ে নিতে হবে।
আপনি সমস্যার গ্রহণযোগ্য সমাধান দিতে না পারলে কার সহায়তা নিবেন?
উর্ধ্বতন কর্মকর্তা বা সহযোগী/সহকর্মীদের।
যোগাযোগ কত প্রকার?
২ প্রকার।
যোগাযোগের মাধ্যমে দুই বা ততোধিক পক্ষের মধ্যে কিসের আদান প্রদান হয়?
তথ্য।
নিচের কোন মাধ্যমে গ্রহীতার সাথে যোগাযোগ করা যেতে পারে?
- লিখিত বা অংকিত বার্তা
- রেডিও বা বেতার কেন্দ্র
- গান, নাচ বা নাটক
একজন ভালো যোগাযোগকারীর কয়টি গুনাবলি থাকা উচিত?
৯টি।
ভালো যোগাযোগকারীকে নিচের কোনটি হতে হবে?
ভালো শ্রোতা।
কার্যকর যোগাযোগের বাধা দুরীকরণের উপায় কোনটি?
- রোগীর সাথে সৌজন্যমূলক আচরণ করা
- রোগীর চোখের দিকে তাকিয়ে কথা বলা বা শোনা
- রোগী বা গ্রহককে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা
ভালো যোগাযোগ করার জন্য মডেল মেডিসিন শপের ডিসপেন্সারকে নিচের কোন পদক্ষেপ অনুসরণ করা উচিত?
- পূর্ণ মনোযোগ
- গ্রাহকের মুখোমুখি দাঁড়ানো
- গ্রাহকের গোপনীয়তা নিশ্চিতকরণ
কার্যকর যোগাযোগের ক্ষেত্রে বাধা নয় কোনটি?
রোগীর গোপনীয়তা বজায় রাখা।
রাহান্বিত রোগী বা গ্রাহকের ক্ষেত্রে কি ধরনের আচরণ করা উচিত?
- শান্ত মনোযোগী থাকার চেষ্টা করা
- উদ্বেগের কারণ বোঝার চেষ্টা করা
- উদ্বেগের বিষয়গুলো মিটানোর চেষ্টা করা
দুর্বল যোগাযোগের ফলে নিচের কোন বিষয়টি হতে পারে?
- মেডিসিন শপের উপর গ্রাহকের আস্থা হারাতে পারে
- মেডিসিন শপের আয়/উন্নতি কমে যেতে পারে
- রোগী অতিরিক্ত বা স্বল্প মাত্রায় ওষুধ সেবন করতে পারে
আদর্শ যোগাযোগ ব্যবস্থা নিচের কোনটি?
মৌখিক ও কথোপকথনবিহীন।
Comments (0)