সৃজনশীল : দ্বিঘাত সমীকরণ : অনুশীলনী ৫.২ - সমস্যা ২৯
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 359 words | 2 mins to read |
Total View 1 |
|
Last Updated 6 hours ago |
Today View 1 |
২৯ দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি $7$; অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে $9$ বেশি।
- (ক) চলক $x$ এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লেখ।
- (খ) সংখ্যাটি নির্ণয় কর।
- (গ) প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্দেশ করে তবে ঐ আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর। কর্ণটিকে কোনো বর্গের বাহু ধরে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।
(ক) নং এর সমাধান
মনে করি,
সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক $x$
দেওয়া আছে, অঙ্কদ্বয়ের সমষ্টি $7$
$\therefore$ একক স্থানীয় অঙ্ক $= (7 - x)$
$\therefore$ প্রদত্ত সংখ্যাটি $= 10 \times$ দশক স্থানীয় অঙ্ক $+$ একক স্থানীয় অঙ্ক
$= 10x + (7 - x)$
$= 9x + 7$
আবার,
অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে দশক স্থানীয় অঙ্ক হবে $(7 - x)$ এবং একক স্থানীয় অঙ্ক হবে $x$
$\therefore$ স্থান বিনিময়কৃত সংখ্যাটি $= 10(7 - x) + x$
$= 70 - 10x + x$
$= 70 - 9x$
সুতরাং, প্রদত্ত সংখ্যাটি $(9x + 7)$ এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি $(70 - 9x)$ Answer
(খ) নং এর সমাধান
(ক) নং হতে পাই,
প্রদত্ত সংখ্যাটি $= 9x + 7$
স্থান বিনিময়কৃত সংখ্যাটি $= 70 - 9x$
প্রশ্নমতে,
$(70 - 9x) - (9x + 7) = 9$
বা, $70 - 9x - 9x - 7 = 9$
বা, $63 - 18x = 9$
বা, $- 18x = 9 - 63$
বা, $- 18x = - 54$
বা, $x = \dfrac{-54}{-18}$
$\therefore x = 3$
এখন, $x$ এর মান প্রদত্ত সংখ্যাটিতে বসিয়ে পাই,
সংখ্যাটি $= 9x + 7$
$= 9(3) + 7$
$= 27 + 7$
$= 34$
সুতরাং, নির্ণেয় সংখ্যাটি $34$। Answer
(গ) নং এর সমাধান
(খ) হতে প্রাপ্ত, সংখ্যাটি $34$
সংখ্যাটির অঙ্কদ্বয় যথাক্রমে $4$ এবং $3$।
প্রশ্নমতে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, $a = 4$ সে.মি. এবং প্রস্থ, $b = 3$ সে.মি.
আমরা জানি,
আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য $= \sqrt{a^2 + b^2}$
$= \sqrt{4^2 + 3^2}$ সে.মি.
$= \sqrt{16 + 9}$ সে.মি.
$= \sqrt{25}$ সে.মি.
$= 5$ সে.মি.
আবার প্রশ্নমতে, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য $c =$ আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য $= 5$ সে.মি.
আমরা জানি,
বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য $= \sqrt{2}c$
$= 5\sqrt{2}$ সে.মি.
সুতরাং, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য $5$ সে.মি. এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য $5\sqrt{2}$ সে.মি.। Answer
Comments (0)