সৃজনশীল : একঘাত সমীকরণ : অনুশীলনী ৫.১ - সমস্যা ২৫

Article Stats 📡 Page Views
Reading Effort
268 words | 2 mins to read
Total View
4
Last Updated
10 hours ago
Today View
0

২৫ একটি স্টিমারে যাত্রী সংখ্যা $376$ জন। ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার তিনগুণ। ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া $60$ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি $33840$ টাকা।

  • (ক) ডেকের যাত্রী সংখ্যাকে $x$ ধরে সমীকরণ তৈরি কর।
  • (খ) ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত?
  • (গ) কেবিনের মাথাপিছু ভাড়া কত?
💡 এই অধ্যায়ের সব সমস্যার সমাধান ➔

(ক) নং এর সমাধান

মনে করি,

ডেকের যাত্রীর সংখ্যা $x$ জন।


প্রশ্নমতে, ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার তিনগুণ।

$\therefore$ কেবিনের যাত্রীর সংখ্যা $= \dfrac{x}{3}$ জন।


দেওয়া আছে, স্টিমারে মোট যাত্রী সংখ্যা $376$ জন।

সুতরাং, প্রশ্নমতে সমীকরণটি হলো:

$x + \dfrac{x}{3} = 376$ Answer


(খ) নং এর সমাধান

(ক) নং হতে প্রাপ্ত সমীকরণটি হলো,

$x + \dfrac{x}{3} = 376$

বা, $\dfrac{3x + x}{3} = 376$

বা, $\dfrac{4x}{3} = 376$

বা, $4x = 376 \times 3$

বা, $4x = 1128$

বা, $x = \dfrac{1128}{4}$

$\therefore x = 282$


অতএব, ডেকের যাত্রী সংখ্যা $282$ জন।

এবং কেবিনের যাত্রী সংখ্যা $= \dfrac{282}{3}$ জন $= 94$ জন।


সুতরাং, ডেকের যাত্রী সংখ্যা $282$ জন এবং কেবিনের যাত্রী সংখ্যা $94$ জন। Answer


(গ) নং এর সমাধান

দেওয়া আছে, ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া $60$ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি $33840$ টাকা।


(খ) নং হতে পাই,

ডেকের যাত্রী সংখ্যা $282$ জন এবং কেবিনের যাত্রী সংখ্যা $94$ জন।


$\therefore$ ডেকের যাত্রীদের মোট ভাড়া $= (282 \times 60)$ টাকা

$= 16920$ টাকা


সুতরাং, কেবিনের যাত্রীদের মোট ভাড়া $= ($মোট ভাড়া প্রাপ্তি $-$ ডেকের যাত্রীদের মোট ভাড়া$)$

$= (33840 - 16920)$ টাকা

$= 16920$ টাকা


কেবিনের যাত্রীদের মোট ভাড়া $16920$ টাকা এবং কেবিনের যাত্রী সংখ্যা $94$ জন।

$\therefore$ কেবিনের মাথাপিছু ভাড়া $= \dfrac{16920}{94}$ টাকা

$= 180$ টাকা


সুতরাং, কেবিনের মাথাপিছু ভাড়া $180$ টাকা। Answer

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)