মনে রাখবেন, বইয়ের ভাষা এবং AI এর ভাষা এক নয়, AI এর ভাষা বা তথ্য আপনার সিলেবাসের সাথে মিল নাও থাকতে পারে, যা পরীক্ষার খাতায় লিখার জন্য উপযুক্ত নয়।
সকল শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানীত শিক্ষকরা এই ব্লগের Human Writing Content খুব সহজেই হাতের কাছে পাচ্ছেন; যা আমি অনেক সময় ও শ্রম ব্যয় করে সংগ্রহ করছি বা লিখছি এবং প্রতিনিয়ত এই ব্লগে দিয়ে যাচ্ছি।
তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই ব্লগের জন্য আমার দিতে থাকা সময় ও শ্রমকে ধন্যবাদ জানাতে আশা করি আপনি আপনার বন্ধু বা সহপাঠিদের এই ব্লগ সম্পর্কে জানাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।
কেমন যাবে আপনার ১৪৩০ বাংলা সাল? - মিথুন রাশির রাশিফল
বর্ষারম্ভকালে রাশি ও চতুর্থপতি বুধের বৃষরাশিতে অবস্থানে আয় উপার্জনের সকল
রাস্তা খুলে যাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল, পাওনা টাকা আদায় ছাড়াও নতুন
গৃহ, বাড়ি, ভূ-সম্পত্তি, যানবাহনাদি লাভের জন্য বছরটি ভাল যাবে। এ বছরের বিনিয়োগ,
বন্ধুত্ব, প্রেম, বিবাহ, লাভদায়ক তথা সুদূরপ্রসারী হবে। মনটা ধর্ম ও আধ্যাত্মকতার
প্রতি আকৃষ্ট হবে।
মিথুন রাশির জাতব্যক্তিদের মধ্যে সর্বদাই বিনম্রভাব, উদার, বুদ্ধিমত্তা,
শান্তিপ্রিয়তা, পরাক্রমী ও প্রশংসাপ্রিয়তার ছাপ ছাড়াও এরা স্বগুণে, নিজস্ব
ক্ষমতায় জনসমাজে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয়।
৯ই আষাঢ় বুধের আর্দ্রানক্ষত্রে গমন দীর্ঘদিনের হারানো মনবল, জনবল, অর্থবল ফিরিয়ে
দেবে এবং হারানো বন্ধুর সাথে সাক্ষাত শুভফল প্রদান করবে। বাণিজ্যিক সফর লাভজনক
তথা সুদূর প্রসারী হবে। ১৫ই ভাদ্র বৃহস্পতির বক্রত্ব পিতামাতাসহ কোনো বয়স্ক লোকের
শরীর, স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। পিতামাতা ও সন্তানদের সাথে তীব্র মতানৈক্য
তৈরি হওয়ায় মনে গৃহত্যাগের বাসনা জাগবে।
২৪শে অগ্রহায়ণ রাহুর মীন রাশিতে সঞ্চার এবং মঙ্গলের জ্যেষ্ঠানক্ষত্রে গমন
ভ্রাতাভগ্নী, সহকর্মীবৃন্দ, বন্ধুবান্ধব জীবনসাথী ও ব্যবসায়িক অংশিদারদের সাথে
দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হবে এবং তাদের সহযোগিতায় দীর্ঘদিনের মনোবাঞ্ছা
পূরণ হবে।
সমগ্র বছরটাই শনি মহারাজের অবস্থান বিদ্রোহ, ফাঁটল, ক্ষয়ক্ষতি, ধ্বংস, বিপর্যয়,
ক্রনিক ব্যাধি, চর্ম, যৌন রোগ, ঘাঢ়, মেরুদণ্ড, শিরাদি, হাঁটু থেকে পা পর্যন্ত
ব্যথা প্রভৃতিতে কষ্ট পাবেন। সময়োপযোগী চিকিৎসা গ্রহণ না করলে শরীরের রোগ স্থায়ী
হয়ে যাবে। অশুভ শান্তির জন্য ইস্পাত ধারণ অথবা বুধ শনির স্তবাদি পাঠ করা প্রশস্ত।
💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!
মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।
Comments (0)