মনে রাখবেন, বইয়ের ভাষা এবং AI এর ভাষা এক নয়, AI এর ভাষা বা তথ্য আপনার সিলেবাসের সাথে মিল নাও থাকতে পারে, যা পরীক্ষার খাতায় লিখার জন্য উপযুক্ত নয়।
সকল শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানীত শিক্ষকরা এই ব্লগের Human Writing Content খুব সহজেই হাতের কাছে পাচ্ছেন; যা আমি অনেক সময় ও শ্রম ব্যয় করে সংগ্রহ করছি বা লিখছি এবং প্রতিনিয়ত এই ব্লগে দিয়ে যাচ্ছি।
তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই ব্লগের জন্য আমার দিতে থাকা সময় ও শ্রমকে ধন্যবাদ জানাতে আশা করি আপনি আপনার বন্ধু বা সহপাঠিদের এই ব্লগ সম্পর্কে জানাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।
কেমন যাবে আপনার ১৪৩০ বাংলা সাল? - ধনু রাশির রাশিফল
বর্ষারম্ভকালে রাশি অধিপতি দেবগুরু অষ্টমে এবং তৎপরবর্তী ২৯শে আষাঢ় ভাগ্যস্থানে
সঞ্চার ভাগ্যলক্ষী আপনার দ্বারে এসে টোকা মারবে। অচল ব্যবসা সচল হবে ছাড়াও মজুদ
মালের দাম অধিক বৃদ্ধি পাওয়ায় ব্যাংক-ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। বেকারদের
কর্মপ্রাপ্তি ছাড়াও হারানো ধনসম্পত্তি প্রাপ্তির জন্য বছরটি স্মরণীয় ও বরণীয় হয়ে
থাকবে। অবশ্য দ্বাদশস্থ শনি মহারাজ অপ্রত্যাশিত অর্থ ব্যয় ঘটালেও ঋণগ্রস্ত হওয়ার
সম্ভাবনা নেই।
ধনুরাশির জাতব্যক্তিরা ন্যায়পরায়ণ, ধার্মিক, বুদ্ধিমান, বিশ্বাসী, পরোপকারী,
শ্রদ্ধাভক্তি পরায়ণ, দানশীল ও আধ্যাত্মিকতার ছাপ বিদ্যমান। এবছর দেবগুরু
বৃহস্পতির শুভ প্রভাবে সুনাম, যশ, খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে ছাড়াও মন ধর্ম ও
আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হবে তথা তীর্থ ভ্রমণের যোগ প্রবল।
২০শে আষাঢ় বুধের মিথুন রাশিতে মৃগশিরানক্ষত্রে সঞ্চার দীর্ঘদিনের প্লান প্রোগ্রাম
বাস্তবায়িত হবে ছাড়াও দূর থেকে আসা কোন শুভ সংবাদে গোটা পরিবারে আনন্দের জোয়ার
বইবে। বাণিজ্যিক সফল বন্ধুত্ব ও প্রেম সুদূর প্রসারী হবে।
শত্রুপক্ষের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে যাবেন।
২৪শে পৌষ কেতুর কুম্ভরাশিতে পূর্বভাদ্রপদনক্ষত্রে সঞ্চার ভ্রাতা ভাগ্নি, সহকর্মী
ও স্বজনদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হবে।
শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকলেও দীর্ঘদিন চিকিৎসালয়ে কাটাতে হবে না বা
অস্ত্রপাচারের সম্ভাবনা নেই। তবে প্রবাস, ধাতুগত রোগ, প্রেস্টেট গ্লান্ড,
গলব্লাডার, কিডনি ও চক্ষুরোগে কমবেশি কষ্ট পেতে হবে। সময়োপযোগী চিকিৎসা গ্রহণ,
নিয়মিত যোগ ব্যায়াম ও আহার বিহারে সচেতনতা অবলম্বন করলে স্বাস্থ্য অনিন্দনীয়
থাকবে।
পঞ্চমপতি মঙ্গলের কুপ্রভাব শিক্ষার্থীদের মনে রাগ, জেদ, অহংকার বৃদ্ধি পাবে ছাড়াও
প্রেম প্রসঙ্গ, ফেসবুক, ইন্টারনেট ও অনুচিত কাজবাজের প্রতি ঝুকে পড়ায় পরীক্ষার ফল
বিশেষ ভালো হবে না। নতুন গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, আসবাবপত্র, যানবাহন লাভের জন্য
বছরটি রেকর্ড হয়ে থাকবে। চোর চিটিংবাজ, ধুরন্ধর, লুটতরাজ, অজ্ঞানপর্টির খপ্পরে
পড়ে যথা সর্বস্ব হারালেও ঋণগ্রস্থ হওয়ার সম্ভাবনা নেই বরং এ বছর বিগত কয়েক বছরের
তুলনায় অনেক বেশি সঞ্চয় হবে। কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার
প্রতি প্রসন্ন হয়ে পদোন্নতির পথ সুগম করবে।
দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। সংকটকালে
জীবনসাথী, শ্বশুরালয়, মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবেন। সন্তানদের
সাফল্যে গৌরবান্বিত হবেন। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে
পারে। এ বছরের বন্ধুত্ব, প্রেম, ভ্রমণ, বিনিয়োগ লাভদায়ক তথা সুদূরপ্রসারী হবে।
শত্রু ও বিরোধীপক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে আপনি দুর্বারগতিতে এগিয়ে
চলবেন। সব মিলিয়ে বছরটি শুভ ও সম্ভাবনাময় তাতে সন্দেহ নেই।
অশুভ প্রশমনের জন্য পোখরাজ চুনি অভাবে বামুনহাটি, বেল মূল অভাবে তাম্র স্বর্ণ
ধারণ অথবা বৃহস্পতি রবির স্তবাদি পাঠ করা প্রশস্ত। হলুদ, সোনালী, লাল, খয়েরী
রংয়ের পোশাকাদি ও আসবাবপত্র অধিক ব্যবহার এবং ২,৮ সংখ্যা সর্বকাজে বর্জনীয়।
💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!
মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।
Comments (0)