eNoteShare.com

অনুচ্ছেদ : বাংলাদেশের জাতীয় ফুল : শাপলা

Article Stats 📡 Page Views
Reading Effort
206 words | 2 mins to read
Total View
28.3K
Last Updated
13-Dec-2025 | 01:32 PM
Today View
0

জাতীয় ফুল শাপলা


বাংলাদেশের জাতীয় ফুল শাপলা’। শাপলা একটি জলজ ফুল। এদেশে তিন ধরনের শাপালা দেখতে পাওয়া যায়। যথা- সাদা শাপলা, লাল শাপলা এবং নীল শাপলা। উল্লিখিত ফুলগুলোর মধ্যে সাদা রঙের শাপলা ফুলই আমাদের ‘জাতীয় ফুল'। এ ফুল সচরাচর দেখতে পাওয়া যায়। বস্তুত এরা নদীমাতৃক ও হাওরপ্রধান। এসব নদী ও হাওরে অসংখ্য শাপলা ফুল ফুটে থাকে। তবে বর্ষাকালেই এ ফুল বেশি ফুটে থাকে। শীতকালে শাপলা গাছ মরে যায়। মাটির নিচের কাণ্ড শুধু সতেজ থাকে। বৃষ্টি হলেই কাণ্ড থেকে গাছ জন্মে এবং এ গাছে ফুল হয়। এ ফুল পদ্মগোত্রীয় ফুলের অন্তর্গত। শাপলা ফুলের এক স্তবকে কয়েকটি পাপড়ি থাকে। বাংলাদেশের সর্বত্রই শাপলা ফুল দেখতে পাওয়া যায়। শাপলা ফুলের অতুলনীয় সৌন্দর্য রয়েছে। তাই ‘শাপলা ফুল’-কে বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা দেওয়া হয়েছে।



💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

🏷️ Tag Related

Sribas Ch Das

MBS & MBA

⚡ Trending Posts