eNoteShare.com
৬ষ্ঠ শ্রেণি : অ্যাসাইনমেন্ট : গার্হস্থ্য বিজ্ঞান : ৬ষ্ঠ সপ্তাহ : ২০২১
| Article Stats | 💤 Page Views |
|---|---|
|
Reading Effort 563 words | 4 mins to read |
Total View 1.3K |
|
Last Updated 22-Jun-2021 | 06:20 AM |
Today View 0 |
| শিশুকালের নাম | বয়স সীমা | বৈশিষ্ট্য |
|---|---|---|
| ১. নবজাতককাল | ||
| ২. অতি শৈশবকাল | ||
| ৩. প্রারম্ভিক শৈশব | ||
| ৪. মধ্য শৈশব |
| শিশুকালের নাম | বয়স সীমা | বৈশিষ্ট্য |
|---|---|---|
| ১. নবজাতককাল |
জন্মমুহূর্ত থেকে ২ সপ্তাহ | যে সব শিশু জন্মের সময় লালছে বা গোলাপি বর্ণের হয়, জন্ম মুহূর্তে কাঁদে, স্বাভাবিকভাবে দুধ খেতে পারে, তারাই সুস্থ নবজাতক, এরা প্রায় দিনে ১৮ থেকে ২০ ঘণ্টা ঘুমায়। দু-তিন ঘণ্টা পর জেগে ওঠে, আহার করে, মলমুত্র ত্যাগ করে আবার ঘুমায়। এরা ঠোঁটের কাছে আঙ্গুল রাখলে চুষতে থাকে। হাতের তালুতে কিছু রাখলে তা শক্ত করে চেপে ধরে। হঠাৎ কোন শব্দে চমকে ওঠে। |
| ২. অতি শৈশবকাল |
২ সপ্তাহ থেকে ২ বছর পর্যন্ত | নবজাতকের ২ সপ্তাহ পর থেকে ২ বছর সময়কালকে অতি শৈশবকাল বলা হয়। এ সময় শিশুদের বিকাশ অতি দ্রুত হয়। ৬ মাস বয়স থেকে জন্মকালীন ওজন দ্বিগুণ হয়। যা একবছরে তিনগুণে দাঁড়ায় এবং ২ বছরে চারগুণ, ৭ মাস থেকে দাঁত ওঠে। এসময় তারা হাঁটতে পারে। লাফালাপি করতে পারে। কথা ও বলতে পারে। সুস্থ ও স্বাভাবিক শিশু তাদেরকেই বলতে পারব যাদের বয়সের সাথে সাথে ওজন, উচ্চতা, চোখ স্বচ্ছ, চামড়া, চুল চকচকে এবং চেহারায় আনন্দ ও পরিতৃপ্তির চাপ আছে। |
| ৩. প্রারম্ভিক শৈশব |
২ বছর থেকে ৬ বছর পর্যন্ত | শৈশবের প্রথম পর্যায় হলো ২ বছর থেকে ৬ বছর সময়কাল পর্যন্ত। এ বয়সকে খেলার সময়ও বলা হয়। এ সময় শিশু প্রাক বিদ্যালয়েও যাওয়া শুরু করে। এ সময়টা তাদের জন্য আনন্দের সময়। পৃথিবীটা এ সময় বিরাট এক বিস্ময় তাদের কাছে। এরা এ সময় অনর্গল কথা বলে। অনেক কিছু শিখতে চায়। প্রচুর প্রশ্ন করে, এ সময় প্রকৃত বুদ্ধির বিকাশ ঘটে। তাই এ সময়ে এদের সাথে সহজ, সুন্দরভাবে কথা বলা প্রয়োজন এবং ভালো মন্দের জ্ঞান দেওয়ারও দরকার হয়। |
| ৪. মধ্য শৈশব |
৬ বছর থেকে ১১ বছর পর্যন্ত | মধ্য বয়সে শিশুর শারীরিক বিকাশ ধীর গতিতে চলে। এমনকি সমাজ জীবনে আসে বিস্ময়কর পরিবর্তন। এ সময় তারা দলীয়ভাবে খেলা করে। এমনকি নিজের কাজ নিজে করার দক্ষতা অর্জন করে। সমবয়সীদের তারা প্রতিযোগী মনে করে। নতুন নতুন কাজ তাদের আত্মবিশ্বাসী করে তুলার পাশাপাশি, বিভিন্ন কাজের ব্যর্থতা হতাশা এনে দেয়। এছাড়া রাগ, অন্যকে আঘাত, অল্পতে কান্না করা ইত্যাদি সমস্যা দেখা দেয়, তাই যত্ন সহকারে তাদের পাশে দাঁড়ানো উচিত। |
Comments (0)