eNoteShare.com
৭ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : বাংলা : ৫ম সপ্তাহ : ২০২১
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 600 words | 4 mins to read |
Total View 3K |
|
Last Updated 07-Jun-2021 | 06:02 PM |
Today View 0 |
| ক্রম | শ্রমজীবীর নাম | সমাজে তাদের অবদান | তাদের কীভাবে মূল্যায়ন করবো |
|---|---|---|---|
| ১ | কুলি | ||
| ২ | রাজমিস্ত্রি | ||
| ৩ | কামার | ||
| ৪ | মুচি |
| ক্রম | শ্রমজীবীর নাম | সমাজে তাদের অবদান | তাদের কীভাবে মূল্যায়ন করবো |
|---|---|---|---|
| ১ | কুলি | কুলিরা রেলস্টেশন বাসস্টেশন এবং নৌঘাটে অবস্থান করে। এরা যাত্রীদের উঠা নামাতে সাহায্য করা এবং তাদের মালামাল বহনের কাজ করে থাকে। এছাড়াও মাটির নিচ থেকে বিভিন্ন খনি উত্তোলনেও এরা কাজ করে। বাণিজ্যিক পণ্য উঠা নামাতেও তাদের প্রয়োজন হয়। |
সভ্যতার সৃষ্টি থেকে এদের বিচরণ। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কুলিদের বিশেষ অবদান রয়েছে। এরা সবচেয়ে কর্মীক মেহনতি মানুষ। বিনম্র শ্রদ্ধার সাথে তারা তাদের কাজ করে। কিন্তু তারাই সবচেয়ে নিম্নশ্রেণির বলে প্রমাণিত এ সমাজে। কিন্তু তাদেরই শ্রম ভাড়া উৎপাদনের কোটা শূন্য। এদের শ্রম ও মেধা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না। |
| ২ | রাজমিস্ত্রি | ইট, বালু, সিমেন্ট, রড়, লোহা ইত্যাদি দিয়ে যারা বাড়ি ঘর তৈরি করে তারাই রাজমিস্ত্রী। একজন রাজমিস্ত্রী তার সহযোগিদের সাথে মিলে শুরু থেকে শেষ পর্যন্ত ভবনের নির্মাণ কাজে লেগে থেকে পাইলিং, গাথুনি, ঢালাই, অবকাঠামো নির্মাণ ইত্যাদি কাজ তারা স্বয়ংসম্পূর্ণভাবে করে থাকে। এছাড়া সেতু, প্রাচীর, রাস্তা ইত্যাদি কাজও তারা করে থাকেন। |
একটি দেশের উন্নতির পেছনে শ্রমিক কর্মীদের অক্লান্ত পরিশ্রম থাকে। হাজারো অসুস্থতার মাঝেও তারা কাজ করে। তারা তাদের ঘাম ঝরিয়ে এক একটা ইট দিয়ে দালান তৈরি করে। হাসপাতাল, স্কুল, বিভিন্ন অফিস কার্যালয়ও তাদের শ্রমের বিনিময়ে হয়। কিন্তু তাদের নাম কেউ নিতে মনে করে না। এ সকল মানুষই দেশের উন্নয়ন, শিল্পোন্নয়ন, তথ্য, অর্থনৈতিক উন্নয়নে এদের অক্লান্ত পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের ভবিষ্যৎ গঠনে এই অবদানের জন্য তাঁদের যথেষ্ট সম্মান প্রদান করা উচিত। |
| ৩ | কামার | অতি পুরোনো পেশার মধ্যে কামার একটি। সাধারণত লোহা-জাত জিনিসপত্র এরা তৈরি করে। যেমন- দা, বটি, ছুরি, পেরেক, কুড়াল, লাঙল, শাবল ইত্যাদি। তাছাড়া বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত হাড়ি-পাতিলও তৈরি করে থাকে। তাছাড়া ধার কমে যাওয়া দা, বটিতে শান দেওয়ার কাজও তারা করে। |
আমাদের দেশে নিত্যদিনের উৎপাদন কাজে ব্যবহৃত হয় কামারের তৈরি জিনিসপত্র। কৃষিকাজ,গৃহস্থালি কাজ প্রায় অসম্ভব এসব জিনিস ছাড়া। সভ্যতার নির্মাণে তারাও বিশেষ ভূমিকা পালন করে, তাই তাদের নায্য সম্মান ও পারিশ্রমিক প্রদানের দিকে দৃষ্টি দেয়া প্রয়োজন। |
| ৪ | মুচি | এরা জুতা তৈরি এবং পুরাতন জুতা মেরামতের কাজ করে থাকে। নতুন নতুন ডিজাইন জুতোর মাঝে ফুটিয়ে তোলা এদের কাজ। পুরাতনকে নতুনত্বের চাকচিক্য এনে দিতে পারে নিমিষেই। আর তা বিক্রির উপযোগী করে বিক্রি করে। |
যাদের নিয়ে এ সভ্যতার গঠন তার মধ্যে মুচি সমাজ অন্যতম। তাদের কাজ যতই মূল্যবান হোক না কেন সমাজের কাছে তারা সর্বদাই নিচু শ্রেণির। শুধু তাদের না তাদের পরিবারকেও একচোখা করে রাখি। যাদের উপর নিয়ে সভ্যতা গড়ে ওঠে তাদেরই পদদলিত করি। আমাদের উচিত তাদের প্রকৃত সম্মান প্রদান করা। |