eNoteShare.com
৯ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : রসায়ন : ৪র্থ সপ্তাহ : ২০২১
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 704 words | 4 mins to read |
Total View 2.6K |
|
Last Updated 13-Nov-2021 | 08:19 AM |
Today View 0 |
বরাবর,
প্রধান শিক্ষক
‘ক’ সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী।
বিষয় : প্রত্যেক শিক্ষার্থীর রসায়ন পরীক্ষাগারে বিশেষ সর্তকতা অবলম্বন করা আবশ্যক সম্পর্কিত প্রতিবেদন।
জনাব,
| নং | সাংকেতিক চিহ্ন | সাংকেতিক চিহ্নবিশিষ্ট পদার্থের ঝুঁকির মাত্রা ও সাবধানতা |
|---|---|---|
| ১ | ![]() দাহ্য পদার্থ (Flammable substance) |
অ্যালকোহল, ইথার ইত্যাদি দাহ্য পদার্থ। এসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে। তাই এদের আগুন বা তাপ থেকে দূরে রাখতে হয়। |
| ২ | ![]() বিষাক্ত পদার্থ (Toxic substance) |
বেনজিন, ন্যাপথালিন ইত্যাদি হলো বিষাক্ত পদার্থ। তাই শরীরে লাগলে কিংবা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে নানা ধরনের ক্ষতি হতে পারে। এ ধরনের পদার্থ ব্যবহার করার সময় অ্যাপ্রোন, হ্যান্ড গ্লোভস ও সেফটি গোগলস ব্যবহার করতে হয়। |
| ৩ | ![]() উত্তেজক পদার্থ (Irritant substance) |
সিমেন্ট ডাস্ট, লঘু এসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি উত্তেজক পদার্থ ত্বক, চোখ, শ্বাসতন্ত্র ইত্যাদির ক্ষতি করে থাকে। তাই এ ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রোন, হ্যান্ড গ্লোভস ও সেফটি গোগলস ব্যবহার করতে হয়। |
| ৪ | ![]() তেজস্ক্রিয় পদার্থ (Radioactive substance) |
এসব পদার্থ থেকে ক্ষতিকর রশ্মি বের হয়। যা ক্যান্সার সহ নানা রকম মরণঘাতী রোগ এবং আজীবনের মতো মানুষকে পঙ্গু করে দিতে পারে। তাই এসব পদার্থ ব্যবহারের সময় বিশেষ সর্তকতা অবলম্বন করতে হয়। যেমন— ইউরেনিয়াম, রেডিয়াম ইত্যাদি হলো তেজস্ক্রিয় পদার্থ। |
| ৫ | ![]() স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ (Health risk substance) |
এ ধরনের পদার্থ ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের দেহের ভেতরে প্রবেশ করলে তা স্বল্প মেয়াদে কিংবা দীর্ঘসময়ের জন্য আমাদের শরীরের ক্ষতি করতে পারে। এগুলো ক্যান্সার কিংবা শ্বাসতন্ত্রের অনেক জটিল রোগ সৃষ্টি করতে পারে। এ ধরনের পদার্থের উদাহরণ— বেনজিন, টলুইন, জাইলিন ইত্যাদি। তাই এগুলো খুব সাবধানে ব্যবহার করতে হবে এবং ব্যবহারের সময় অ্যাপ্রোন, হ্যান্ড গ্লোভস ও সেফটি গোগলস ব্যবহার করতে হয়। |
মো : আ ইসলাম
ক সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী।
প্রতিবেদকের নাম ও ঠিকানা : আ ইসলাম
ক সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী।
প্রতিবেদনের শিরোনাম : প্রত্যেক শিক্ষার্থীর রসায়ন পরীক্ষাগারে বিশেষ সর্তকতা অবলম্বন করা আবশ্যক।
প্রতিবেদন তৈরির সময় : সকাল ১১ টা।
প্রতিবেদন তৈরির তারিখ : ২৫ মে, ২০২১ ইং।





Comments (1)
That was helpful