eNoteShare.com

ব্যাকরণ : সম্প্রদান কারক

Article Stats 📡 Page Views
Reading Effort
146 words | 1 min to read
Total View
2K
Last Updated
13-Nov-2021 | 02:49 PM
Today View
0
সম্প্রদান কারক

সম্প্রদান কারক কাকে বলে?

যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী) সম্প্রদান কারক বলে। বস্তু নয় — ব্যক্তিই সম্প্রদান কারক।

(অনেক বৈয়াকরণ বাংলা ব্যাকরণে সম্প্রদান কারক স্বীকার করেন না; কারণ, কর্মকারক দ্বারাই সম্প্রদান কারকের কাজ সুন্দরভাবে সম্পাদন করা যায়।)

সম্প্রদান কারক চেনার উপায় কি?

সম্প্রদান কারক চেনার উপায় : ক্রিয়াকে 'কাকে' বা 'কার জন্য' — দ্বারা প্রশ্ন করুন।

সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার

(ক) চতুর্থী বা কে বিভক্তি : ভিখারীকে ভিক্ষা দাও। (স্বত্ব ত্যাগ করে না দিলে কর্মকারক হবে। যেমন — ধোপাকে কাপড় দাও।)

(খ) সপ্তমী বা এ বিভক্তি : সৎপাত্রে কন্যা দান কর।
সমিতিকে চাঁদা দাও।
অন্ধজনে দেহ আলো।

জ্ঞাতব্য: নিমিত্তার্থে 'কে' বিভক্তি যুক্ত হলে সেখানে চতুর্থী বিভক্তি হয়।যেমন — 'বেলা যে পড়ে এল, জলকে চল।'
 
Related Links

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

🏷️ Tag Related

Sribas Ch Das

MBS & MBA

⚡ Trending Posts