eNoteShare.com

ব্যাকরণ : অপাদান কারক

Article Stats 📡 Page Views
Reading Effort
127 words | 1 min to read
Total View
4.1K
Last Updated
13-Nov-2021 | 02:48 PM
Today View
0
অপাদান কারক

অপাদান কারক কাকে বলে?

যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন:

বিচ্যুত :
গাছ থেকে পাতা পড়ে।
মেঘ থেকে বৃষ্টি পড়ে।

গৃহীত :
সুপ্তি থেকে মুক্তো মেলে।
দুধ থেকে দই হয়।

জাত :
জমি থেকে ফসল পাই।
খেজুর রসে গুড় হয়।

বিরত :
পাপে বিরত হও।

দূরীভূত :
দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।

রক্ষিত :
বিপদ থেকে বাঁচাও।

আরম্ভ :
সোমবার থেকে পরীক্ষা শুরু।

ভীত :
বাঘকে ভয় পায় না কে?

অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, থেকে, হতে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। 
Related Links

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

🏷️ Tag Related

Sribas Ch Das

MBS & MBA

⚡ Trending Posts