মনে রাখবেন, বইয়ের ভাষা এবং AI এর ভাষা এক নয়, AI এর ভাষা বা তথ্য আপনার সিলেবাসের সাথে মিল নাও থাকতে পারে, যা পরীক্ষার খাতায় লিখার জন্য উপযুক্ত নয়।
সকল শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানীত শিক্ষকরা এই ব্লগের Human Writing Content খুব সহজেই হাতের কাছে পাচ্ছেন; যা আমি অনেক সময় ও শ্রম ব্যয় করে সংগ্রহ করছি বা লিখছি এবং প্রতিনিয়ত এই ব্লগে দিয়ে যাচ্ছি।
তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই ব্লগের জন্য আমার দিতে থাকা সময় ও শ্রমকে ধন্যবাদ জানাতে আশা করি আপনি আপনার বন্ধু বা সহপাঠিদের এই ব্লগ সম্পর্কে জানাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।
সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থসমন্ধ আছে এমন একাধিক
শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
যেমন: দেশের সেবা — দেশসেবা বই ও পুস্তক — বইপুস্তক নেই
পরোয়া যার — বেপরোয়া
বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্য নিয়ে মূলত সমাসের সৃষ্টি হয়েছে।
সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন একটি অর্থবোধক পদ তৈরি হয়। এটি
শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি। সমাসের রীতি সংস্কৃত হতে বাংলায় এসেছে।
তবে খাঁটি বাংলা সমাসেরও অনেক উদাহরণ পাওয়া যায়। সেগুলোতে আবার সংস্কৃতের নিয়ম
খাটে না।
সমাসের প্রতীতি পাঁচটি। এগুলো হচ্ছে:
সমস্তপদ, পূর্বপদ, পরপদ, ব্যাসবাক্য ও সমস্যমান পদ।
>
সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম – সমস্ত পদ
>
সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে।
>
সমাসযুক্ত পদের প্রথম অংশ (শব্দ) কে 'পূর্বপদ' এবং পরবর্তী অংশ (শব্দ) কে 'পরপদ
বা উত্তরপদ' বলে।
> সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয়, তার নাম
সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য। উদাহরন—
বিলাত – ফেরত রাজকুমার সিংহাসনে বসলেন।
এখানে, বিলাত – ফেরত, রাজকুমার ও সিংহাসন— এ তিনটি হল সমাসবদ্ধ পদ। এগুলোর
গঠন:
বিলাত হতে ফেরত, রাজার কুমার, সিংহ চিহ্নিত আসন – এগুলো হলো ব্যাসবাক্য। এইসব
ব্যাসবাক্যে 'বিলাত', 'ফেরত', 'রাজা', 'কুমার', 'সিংহ', 'আসন', হচ্ছে এক একটি
সমস্যমান পদ। আর বিলাত–ফেরত, রাজকুমার এবং সিংহাসন সমস্ত পদ।বিলাত, রাজা ও সিংহ
হচ্ছে পূর্বপদ এবং ফেরত, কুমার ও আসন হল পরপদ।
[দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। আবার
কেউ কেউ কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছেন। এদিক থেকে
সমাস আবার মূলত ৪ প্রকার হয়ে থাকে।যথা: দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি ও
অব্যয়ীভাব। এসব ছাড়াও আবার প্রাদি, নিত্য, উপপদ ও অলুক ইত্যাদি কয়েকটি
অপ্রধান সমাস রয়েছে।নিচে সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে।]
💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!
মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।
Comments (0)