মনে রাখবেন, বইয়ের ভাষা এবং AI এর ভাষা এক নয়, AI এর ভাষা বা তথ্য আপনার সিলেবাসের সাথে মিল নাও থাকতে পারে, যা পরীক্ষার খাতায় লিখার জন্য উপযুক্ত নয়।
সকল শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানীত শিক্ষকরা এই ব্লগের Human Writing Content খুব সহজেই হাতের কাছে পাচ্ছেন; যা আমি অনেক সময় ও শ্রম ব্যয় করে সংগ্রহ করছি বা লিখছি এবং প্রতিনিয়ত এই ব্লগে দিয়ে যাচ্ছি।
তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই ব্লগের জন্য আমার দিতে থাকা সময় ও শ্রমকে ধন্যবাদ জানাতে আশা করি আপনি আপনার বন্ধু বা সহপাঠিদের এই ব্লগ সম্পর্কে জানাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।
যে সমাসে কখনো পূর্বপদে বিভক্তি লোপ হয়না। অলুক সমাস কোনো স্বতন্ত্র সমাস নয়,
যে কোনো শ্রেণির সমাস অলুক হতে পারে। উদাহরণ:
যুধিষ্ঠির = যুদ্ধে স্থির যে
তেলেভাজা = তেলে ভাজা যা
পরাৎকার = পর হতে পর
২। নিত্য সমাস কাকে বলে? উদাহরণ দাও।
যে সমাসে সমস্যমান পদগুলো সবসময় একসঙ্গে থাকে, ব্যাসবাক্য হয় না, তাকে
নিত্য সমাস বলে। নিত্য সমাস কোনো স্বতন্ত্র সমাস নয়।ব্যাসবাক্য না থাকলে
অন্য শ্রেণীর সমাসকেও নিত্য সমাস বলে। উদাহরণ:
কাঁচাকলা (ব্যাসবাক্য: এক রকমের কলা যা কাঁচা অবস্থাতেই খাওয়া হয়);
গ্রামান্তর = অন্যগ্রাম;
কৃষ্ণসর্প = এক জাতীয় সাপ যা কৃষ্ণ কালো (কালো);
গৃহান্তর = অন্যগৃহ;
দর্শনমাত্র = কেবল দর্শন;
কালসাপ = বিষাক্ত কাল (যম) তুল্য সাপ;
বিরানব্বই = দুই এবং নব্বই
আমরা = সে তুমি ও আমি ( 'আমরা' একশেষ দ্বন্দ্বসমাসও হয়)
৩। প্রাদি সমাস কাকে বলে? উদাহরণ দাও।
প্র, পরা ইত্যাদি উপসর্গ পূর্বপদে বসে যে তৎপুরুষ সমাস হয়। প্র +আদি =
প্রাদি। অব্যয়ীভাব সমাস ও প্রাদি সমাস এক পর্যায়ভুক্ত।ব্যাসবাক্য নেই বলে
প্রাদি সমাসকে নিত্য সমাসের অন্তভুক্ত করা হয়ে থাকে। যেমন:
অনুতাপ = অনু (পশ্চাৎ) তাপ
উদ্বেল = উৎ (উৎক্রান্ত) বেলা
৪। সুপসুপা সমাস কাকে বলে? উদাহরণ দাও।
এই সমাস বাংলা নয়, সংস্কৃতে আলোচ্য।সংস্কৃত ব্যাকরণে সু, ঔ, যস্ প্রভৃতি
বিভক্তির নাম সুপ্। বিভক্তিযুক্ত পদকে সুবন্ত পদ বলে। একটি সুবন্ত
পদের সঙ্গে আর একটি সুবন্ত পদের যে সমাস হয় অর্থাৎ বিভক্তিযুক্ত নামপদের
সঙ্গে বিভক্তিযুক্ত অন্যপদের যে সমাস হয় তাকে সুপসুপা বা সহসুপা সমাস
বলে।বাংলায় তৎপুরুষ বা কর্মধারয় পর্যায়ে কিছু এ ধরনের সমাস আছে। উদাহরণ:
ভূতপূর্ব > পূর্বে ভূত;
পূর্বগত > পূর্বে গত;
প্রত্যক্ষদৃষ্ট > প্রত্যক্ষে দৃষ্ট
৫। ছদ্মবেশী সমাস কাকে বলে?
প্রথমে জেনে রাখুন– বাংলা ব্যাকরণে ছদ্মবেশী সমাস বলে কিছু নেই। কোনো
কোনো সমাসের সমস্তপদ অতি ব্যবহারে খুবই ছোট/সংক্ষিপ্ত হয়ে পড়ে।এমন হয়ে
যায় যে এদের চেনাই কঠিন হয়ে পড়ে।এই ধরনের সমাসকে অনেকে ছদ্মবেশী সমাস
বলে। উদাহরণ:
Comments (0)