eNoteShare.com

সাধারণ জ্ঞান : ভৌত বিজ্ঞান

Article Stats 📡 Page Views
Reading Effort
516 words | 3 mins to read
Total View
356
Last Updated
13-Nov-2021 | 02:52 PM
Today View
0
ভৌত বিজ্ঞান

কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? — পারদ।

সর্বাপেক্ষা হালকা গ্যাস? — হাইড্রোজেন।

যার ভর আছে, যা স্থান দখল করে অবস্থান করে? — তাকে পদার্থ বলে।

পদার্থের প্রধানত কত প্রকারের হয়? — ৩ প্রকার।

পদার্থের প্লাজমা অবস্থার উদাহরণ হল? — বিদ্যুহ চমকানো, বৈদ্যুতিক স্পার্ক, নিওন বাতি এবং সকল তারাগুলো প্লাজমা অবস্থার উদাহরণ।

বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির? — ঘনত্ব বেশি।

সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী পদার্থ? — রূপা।

পরমাণুর নিউক্লিয়াসে মূলত অবস্থান করে? — প্রোটন ও নিউট্রন।

ভারী পানির রাসায়নিক সংকেত? — D₂O.

আইসোটোপের মূলত সমান থাকে? — প্রোটন।

আইসোটনের মূলত সমান থাকে? — নিউট্রন।

আইসোবারের ক্ষেত্রে একই থাকে? — ভর সংখ্যা।

স্বাভাবিক অবস্থায় পরমানুর চার্জ নিরপেক্ষ হওয়ার কারণ? — ইলেকট্রন ও প্রোটন সমান সংখ্যক হওয়ায়।

রেডিও আইসোটোপের ব্যবহার হয়? — গলগল্ড রোগ নির্ণয়ে।

পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস আবিষ্কার করেন? — বিজ্ঞানী রাদারফোর্ড।

নিউট্রন আবিষ্কার করেন? — চ্যাডউইক।

পদার্থের ক্ষুদ্রতম কণার নাম Atomos দিয়েছিলেন? — গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস।

আধুনিক রসায়নের ভিত্তি বলা হয়? — ডাল্টনের পরমাণুবাদ কে।

ডাল্টন পরমাণুবাদ প্রদান করেন? — ১৮০৩ সালে।

আধুনিক রসায়নের জনক বলা হয়? — ডাল্টনকে।

পরমাণু হল? — মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা।

পরমাণু গঠনের তিনটি মূল উপাদান হল? — ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন।

ইলেকট্রন আবিষ্কার করেন? — জে জে থমসন।

প্রোটন আবিষ্কার করেন? — রাদারফোর্ড।

ডাল্টনের পরমাণুবাদে মোট কতটি স্বীকার্য ছিল? — ৫ টি।

থমসন বা কিশমিশ মডেল প্রদান করেন? — জে জে থমসন।

আলফা কণা বিচ্ছুরণ দিয়ে কোন মডেল পরীক্ষা করা হয়? — রাদারফোর্ডের মডেল।

রাদারফোর্ড মডেলের অপর নাম কি? — সৌর মডেল।

নীলস্ বোর তার পরমাণু মডেল প্রকাশ করেন? — ১৯১৩ সালে।

কার্বন হল মূলত একটি? — অধাতু।

কার্বনের রূপ কতটি ও কি কি? — ২ টি (গ্রাফাইট ও হীরক)।

অধাতু হলেও বিদ্যুৎ পরিবহণ করে? — গ্রাফাইট।

প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ হল? — হীরক।

কাঁচ কাটতে ব্যবহৃত হয়? — হীরা।

যে মৌলের যৌগের সংখ্যা সবচেয়ে বেশি? — কার্বন।

উড পেন্সিলে সীসরূপে ব্যবহৃত হয়? — গ্রাফাইট।

কার্বন সবচেয়ে বেশি আছে? — অ্যানথ্রাসাইড কয়লায়।

হীরক কেন উজ্জল দেখায়? — পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য।

কয়লার মূল উপাদান হল? — কার্বন।

ক্যাটেনেশন ধর্ম পাওয়া যায়? — কার্বনে।

পীট কয়লার বৈশিষ্ট্যে হল? — নরম ও ভেজা।

সাধারণ ড্রাইসেলে ধনাত্মক পাত হিসেবে ব্যবহৃত হয়? — কার্বনদন্ড।

শুষ্ক কোষে ইলেকট্রন দান করে? — কার্বনদন্ড।

আসল বা নকল হীরা চেনা যায়? — এক্সরের সাহায্যে।

হীরক চূর্ণ দিয়ে তৈরি করা হয়? — রং।

আইভরি ব্লাক ব্যবহৃত হয়? — কালো রং হিসেবে।

গাড়ির ব্যাটারিতে কোন ধরনের এসিড থাকে? — সালফিউরিক এসিড।

দুধ কোন এসিড থাকে? — ল্যাকটিক এসিড।

স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয়? — নাইট্রিক এসিড।

কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করার কারণ? — মাটির অম্লতা হ্রাসের জন্য।

স্যালিক এসিড পাওয়া যায়? — টমেটোতে।

“অ্যাকোয়া রেজিয়া” বলতে বুঝায়? — কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ।

Acid শব্দটির উৎপত্তি এসিডাস (Acidus) অর্থ? — টক।

যে এসিড যতো বেশি হাইড্রোজেন আয়ন দান করে তা ততোবেশি? — শক্তিশালী এসিড।

এসিড যত শক্তিশালী হবে তার PH এর মান? — ততো কম হবে।

এসিড নীল লিটমাস পেপারের বর্ণ? — লাল করে।

লেবুতে কোন এসিড পাওয়া যায়? — সাইট্রিক এসিড।

ভিনেগারে কোন এসিড পাওয়া যায়? — এসিটিক / ইথানয়িক এসিড।

ভিটামিন সি তে কোন এসিড পাওয়া যায়? — অ্যাসকরবিক এসিড।

চা তে কোন এসিড পাওয়া যায়? — ট্যানিক এসিড।

আমাদের খাদ্য পাকস্থলীতে কোন এসিড পাওয়া যায়? — হাইড্রোক্লোরিক এসিড।

ক্ষারক কোন আয়ন গ্রহনে সক্ষম? — হাইড্রোজেন আয়ন।

ক্ষারক কোন আয়ন ত্যাগ করে? — হাইড্রোক্সাইড আয়ন।

এসিড এবং ক্ষারকের বিক্রিয়াকে বলা হয়? — প্রশমন বিক্রিয়া।

লবণ উৎপন্ন হয় মূলত? — এসিড ও ক্ষারকের প্রশমন বিক্রিয়ায়।

টুথপেস্টের প্রধান উপাদান হল? — সাবান ও পাউডার।

সাবান মূলত হল? — একধরনের মিশ্র লবণ।

আজিবুল হাসান
৭ এপ্রিল, ২০২১

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

🏷️ Tag Related

Sribas Ch Das

MBS & MBA

⚡ Trending Posts