eNoteShare.com

সাধারণ জ্ঞান : শক্তির উৎস এবং এর প্রয়োগ

Article Stats 📡 Page Views
Reading Effort
415 words | 3 mins to read
Total View
499
Last Updated
13-Nov-2021 | 02:50 PM
Today View
0

শক্তির উৎস এবং এর প্রয়োগ


কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয়? — শক্তি বলে।

শক্তির পরিমাপ করা হয় কিসের দ্বারা? — কৃতকাজের দ্বারা।

কাজের একক এবং শক্তির একক মূলত — একই এবং অভিন্ন।

মোটামুটিভাবে শক্তির কয়টি রূপ দিয়ে প্রাকৃতিক সব ঘটনা ব্যাখ্যা করা যায়? — নয়টি।

কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে এর মাঝে যে শক্তি নিহিত থাকে তাকে বলা হয়? — যান্ত্রিক শক্তি।

কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলে? — গতি শক্তি।

কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তনের জন্যে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলে? — বিভব শক্তি।

সকল শক্তির উৎস কাকে বলা হয়? — সূর্য কে।

পৃথিবীর বর্তমান ভৌত অবস্থায় যে সকল শক্তির উৎস নতুন করে সৃষ্টি হওয়ার নয় তাকে বলে? — অনবায়নযোগ্য শক্তি।

নবায়নযোগ্য জ্বালানী কোনটি? — পরমাণু শক্তি।

নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? — সূর্য রশ্মি।

সূর্যে শক্তি উৎপন্ন হয়? — পরমাণুর ফিউশন পদ্ধতিতে।

সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে বলে? — সৌরশক্তি।

নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? — পানি।

পানির স্রোত বা প্রবাহকে কাজে লাগিয়ে যে তড়িৎ তৈরি করা হয় তাকে বলে? — জলবিদ্যুৎ।

কোন দেশ জোয়ায়–ভাটা শক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন প্রকল্প সফলভাবে কাজ করছে? — ফ্রান্সে।

বায়োমাস বলতে কি বুঝ? — যেসব জৈব পদার্থকে শক্তিতে রূপান্তর করা যায়।

বায়োগ্যাসে গোবর-পানির মিশ্রণ কত? — ১:২।

পারমাণবিক শক্তির উৎস


বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে? — ১৯৭৩ সালে।

ফিউশন প্রক্রিয়ায় যা হয় — একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণুর গঠন।

যে নিউক্লিয় বিক্রিয়ায় প্রাপ্ত শক্তিকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয় সেই বিক্রিয়াকে বলা হয়? — নিউক্লিয় ফিশন।

নিউক্লিয় বিক্রিয়ায় মূলত কিসের রূপান্তর চলে? — ভর শক্তির।

নিউক্লিয় বিক্রিয়ায় এক টন ইউরেনিয়াম থেকে যে শক্তি পাওয়া তা কত লক্ষ টন কয়লা পুড়িয়ে পাওয়ার সমান? — দশ লক্ষ টন।

আধুনিককালে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কি? — কয়লা।

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানর নাম কি? — মিথেন।

তড়িৎ শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? — লাউড স্পিকার।

বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল যা — তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর।

শক্তির মূলত কোনো ধ্বংস বা সৃষ্টি নেই, কেবল একরূপ থেকে অন্যরূপে — রূপান্তর ঘটে।

হাতে হাত ঘষলে তাপ উৎপন্ন হয়।এটি কোন শক্তি? — যান্ত্রিক শক্তি।

ফটোগ্রাফিক কাগজের উপর আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তর হয়? — রাসায়নিক শক্তিতে।

বৈদ্যুতিক মটরে কোন শক্তির রূপান্তর চলে? — তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে।

নিউক্লিয় সাবমেরিনে নিউক্লিয় শক্তি কোন শক্তি তে রূপান্তর হয়? — যান্ত্রিক শক্তিতে।

যে বিষয়ে অণুবীক্ষণ যন্ত্রের গঠন ও কার্যপ্রণালী আলোচনা করা হয় তাকে বলে? — মাইক্রোস্কপি।

অণুবীক্ষণ যন্ত্র মূলত কত প্রকার? — ২ প্রকার।

স্বাভাবিক চোখের দৃষ্টি পাল্লার বিস্তৃতি কত? — ২৫ সেমি হতে অসীম পর্যন্ত।

চোখের ত্রুটি কয় ধরনের হয়ে থাকে? — ২ ধরনের।

চালসে ত্রুটির জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? — দ্বি ফোকাস লেন্স।

নকুলান্ধতা এর জন্য ব্যবহার করা হয়? — টরিক লেন্স।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

🏷️ Tag Related

Sribas Ch Das

MBS & MBA

⚡ Trending Posts