eNoteShare.com
৮ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা : ১ম সপ্তাহ : ২০২১
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 655 words | 4 mins to read |
Total View 1.4K |
|
Last Updated 27-May-2021 | 09:59 AM |
Today View 0 |
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম :
অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম
ঈমান, নিফাক, আল-আসমাউল হুসনা
وَإِذَا لَقُواْ الَّذِينَ آمَنُواْ قَالُواْ آمَنَّا وَإِذَا خَلَوْاْ إِلَى شَيَاطِينِهِمْ قَالُواْ إِنَّا مَعَكْمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِؤُونَ
إِذَا جَاءكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ أَوْفُواْ بِالْعُقُودِমুমিনগণ, তোমরা অঙ্গীকারসমূহ পূর্ন কর।
মুনাফিকের নিদর্শন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং যখন তার নিকট কোন কিছু গচ্ছিত রাখা হয় তার খিয়ানত করে।
إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الأَسْفَلِ مِنَ النَّارِ وَلَن تَجِدَ لَهُمْ نَصِيرًاনিঃসন্দেহে মুনাফিকরা রয়েছে দোযখের সর্বনিম্ন স্তরে। আর তোমরা তাদের জন্য কোন সাহায্যকারী কখনও পাবে না। - সূরা আন নিসা, আয়াত ১৪৫
আমি আমার সহপাঠীর মুনাফিকী আচরণ দূর করার জন্য নিচের উদ্যোগগুলো নিয়েছে:
- সহপাঠীকে সর্বদা সত্য কথা বলার উপদেশ দিয়েছি এবং মিথ্যা পরিহার করার জন্য বলেছি।
- কাউকে কথা দেওয়ার আগে প্রথমে ভাবতে হবে আমি কথাটি রাখতে পারব কিনা। যদি মনে হয় আমার দ্বারা কথাটি রাখা সম্ভব হবে তবেই অন্যকে কথা দিব।
- কেউ আমানত রাখতে দিলে তার খেয়ানত করা যাবে না। কারণ আমানত এক প্রকার ঋণ। নবীজি আমানতের খেয়ানত করতেন না।
- প্রথমে সহপাঠীকে ঈমান সম্পর্কে ধারণা দেওয়া।
- ঈমানের সাথে ইসলামের কি সম্পর্ক তা তুলে ধরা।
- ঈমানের তিনটি দিক (অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুসারে আলম করা) সম্পর্কে ধারণা দেওয়া।
- ইসলামের সাতটি স্তর (আল্লাহর উপর বিশ্বাস ও ইমান আনা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করা, নবি-রাসুলগণের প্রতি বিশ্বাস করা, আখিরাতের প্রতি বিশ্বাস করা, তকদিরে বিশ্বাস করা, মৃত্যুর পর পুনুরুত্থানের প্রতি বিশ্বাস করা) সম্পর্কে ধারণা দেওয়া এবং সেগুলোকে মনে প্রাণে বিশ্বাস করার জন্য তাগিদ দেওয়া।
Comments (0)