eNoteShare.com
সৃজনশীল : ত্রিকোণমিতিক অনুপাত : অনুশীলনী ৯.২ - সমস্যা ২৯
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 364 words | 3 mins to read |
Total View 4 |
|
Last Updated 1 day ago |
Today View 0 |
২৯ প্রদত্ত চিত্রের আলোকে
- (ক) $AC$ এর পরিমাণ কত?
- (খ) $\tan A+\tan C$ এর মান নির্ণয় কর।
- (গ) $x$ ও $y$ এর মান নির্ণয় কর।
(ক) নং এর সমাধান
চিত্র হতে পাই,
সমকোণী $\triangle ABC$-এ $\angle B = 90^\circ$
লম্ব, $AB = 1$
ভূমি, $BC = \sqrt{3}$
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই,
$AC^2 = AB^2 + BC^2$
বা, $AC^2 = (1)^2 + (\sqrt{3})^2$
বা, $AC^2 = 1 + 3$
বা, $AC^2 = 4$
$\therefore AC = \sqrt{4} = 2$
সুতরাং, $AC$ এর পরিমাণ $2$। Answer
(খ) নং এর সমাধান
চিত্র হতে পাই,
$\triangle ABC$-এ, $\angle B$ সমকোণ এবং $AB = 1$, $BC = \sqrt{3}$
এখন, $A$ কোণের সাপেক্ষে,
বিপরীত বাহু (লম্ব) $= BC = \sqrt{3}$
সন্নিহিত বাহু (ভূমি) $= AB = 1$
$\therefore \tan A = \dfrac{BC}{AB} = \dfrac{\sqrt{3}}{1} = \sqrt{3}$
আবার, $C$ কোণের সাপেক্ষে,
বিপরীত বাহু (লম্ব) $= AB = 1$
সন্নিহিত বাহু (ভূমি) $= BC = \sqrt{3}$
$\therefore \tan C = \dfrac{AB}{BC} = \dfrac{1}{\sqrt{3}}$
প্রদত্ত রাশি $= \tan A + \tan C$
$= \sqrt{3} + \dfrac{1}{\sqrt{3}}$
$= \dfrac{(\sqrt{3} \times \sqrt{3}) + 1}{\sqrt{3}}$
$= \dfrac{3 + 1}{\sqrt{3}}$
$= \dfrac{4}{\sqrt{3}}$
সুতরাং, নির্ণেয় মান $\dfrac{4}{\sqrt{3}}$। Answer
(গ) নং এর সমাধান
'খ' হতে পাই,
$\tan A = \sqrt{3}$
এবং $\tan C = \dfrac{1}{\sqrt{3}}$
দেওয়া আছে, $\angle A = x + y$ এবং $\angle C = x - y$
এখন,
$\tan A = \sqrt{3}$
বা, $\tan(x + y) = \tan 60^\circ$
$\therefore x + y = 60^\circ$ .........(i)
আবার,
$\tan C = \dfrac{1}{\sqrt{3}}$
বা, $\tan(x - y) = \tan 30^\circ$
$\therefore x - y = 30^\circ$ .........(ii)
সমীকরণ (i) ও (ii) যোগ করে পাই,
$(x + y) + (x - y) = 60^\circ + 30^\circ$
বা, $2x = 90^\circ$
বা, $x = \dfrac{90^\circ}{2}$
$\therefore x = 45^\circ$
সমীকরণ (i) হতে সমীকরণ (ii) বিয়োগ করে পাই,
$(x + y) - (x - y) = 60^\circ - 30^\circ$
বা, $x + y - x + y = 30^\circ$
বা, $2y = 30^\circ$
বা, $y = \dfrac{30^\circ}{2}$
$\therefore y = 15^\circ$
সুতরাং, নির্ণেয় মান $x = 45^\circ$ এবং $y = 15^\circ$। Answer
Comments (0)