— ১০টি (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ,
রেলওয়ে ও হাইওয়ে)।
— চার স্তরবিশিষ্ট পুলিশ প্রশাসনের সর্বনিম্ন স্তর। কয়েকটি ইউনিয়নের সমন্বয়ে একটি
পুলিশ থানা গঠিত।
— বিশেস কোনো কারণে কোনো থানার অধীনে দূরবর্তী এলাকায় আইন-শৃ্ঙ্খলা রক্ষার
সুবিধার্থে স্থাপিত চৌকিকে ফাঁড়ি বলে।
(১৩) রেল পুলিশ
বাংলাদেশ রেল পুলিশ কি নামে পরিচিত?
— জিআরপি।
জিআরপি প্রধান হিসেবে দায়িত্ব প্রালনকারী কর্মকর্তার পদবি কি?
— ডিআইজি।
বাংলাদেশ কয়টি জিআরপি অঞ্চলে বিভক্ত ও কি কি?
— ২টি, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল।
পুর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল জিআরপির সদর দপ্তর কোথায়?
— পুর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল জিআরপির সদর দপ্তর যথাক্রমে চট্টগ্রাম ও সৈয়দপুর
(নীলফামারী)।
বাংলাদেশে জিআরপি বা রেল থানা কয়টি, কোন অঞ্চলে কয়টি ও কি কি?
— ২৪টি। পুর্বাঞ্চলে ১২টি ও পশ্চিমাঞ্চলে ১২টি।
পূর্বাঞ্চলের রেল থানাগুলো কি কি?
— চট্টগ্রাম, লাকসাম, চাঁদপুর, আখাউড়া, শ্রীমঙ্গল, কুলাউড়া, ভৈরব, ঢাকা,
ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ ও সিলেট।
পশ্চিমাঞ্চলের রেল থানাগুলো কি কি?
— সৈয়দপুর, দিনাজপুর, পার্বতীপুর, লালমনিরহাট, বোনারপাড়া, শান্তাহর, ঈশ্বরদি,
সিরাজগঞ্জ, পোড়াদহ, রাজবাড়ি, খুলনা ও রাজশাহী।
(১৪) মেট্রোপলিটন পুলিশ
মেট্রোপলিটন নগরীর জন্য গঠিত বিশেষ পুলিশ বাহিনীর নাম কি?
— মেট্রোপলিটন পুলিশ।
ভারতে প্রথম মেট্রোপলিটন পুলিশ বাহিনী গঠন করা হয় কবে?
— ১৯৫৬ সালে।
বিশ্বে প্রথম মেট্রোপলিটন পুলিশ সৃষ্টি করা হয় কোথায়?
— লন্ডন (যুক্তরাজ্য), ১৮২৯ সালে (প্রবর্তক স্যার রবার্ট পীল)।
মেট্রোপলিটন পুলিশ প্রধানের পদবি কি?
— পুলিশ কমিশনার।
বাংলাদেশে মেট্রোপলিটন নগরী কতটি ও কি কি?
— ৮টি, যথা : ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, গাজীপুর ও
রংপুর।
সকল মেট্রোপলিটন পুলিশের একই ড্রেস কবে থেকে চালু হয়?
— ১৫ এপ্রিল ১৯৯৩।
(১৪.১) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP)
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) যাত্রা হয় কবে?
— ১ ফেব্রুয়ারি ১৯৭৬।
DMP’র প্রথম পুলিশ কমিশনার কে?
— ই এ চৌধুরী।
DMP’র বর্তমান থানার সংখ্যা কতটি ও কি কি?
— ৫০টি। কোতোয়ালী, সূত্রাপুর, লালবাগ, ডেরা, সবুজবাগ, মতিঝিল, তেজগাঁও, রমনা,
ধানমণ্ডি, মোহাম্মদপুর, ক্যান্টনমেন্ট, মিরপুর, পল্লবী, গুলশান, খিলগাঁও,
শ্যামপুর, কাফরুল, বাড্ডা, কামরাঙ্গীর চর, হাজারীবাগ, বিমানবন্দর, নিউমার্কেট,
পল্টন, শাহআলী, খিলক্ষেত, তুরাগ, আদাবর, শাহবাগ, তেজগাঁও শিল্পাঞ্চল,
যাত্রাবাড়ী, উত্তরখান, দক্ষিণখান, দারুসসালাম, কদমতলী, রামপুরা, কলাবাগান,
চকবাজার, শেরেবাংলা নগর, বংশাল, গোণ্ডারিয়া, ওয়ারী, বনানী, ভাটারা, রূপনগর,
ভাষানটেক, উত্তরা-পশ্চিম, উত্তরা-পূর্ব, মুগদা, শাহজাহানপুর এবং হাতিরঝিল।
(১৪.২) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (CMP)
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (CMP) যাত্রা শুরু হয় কবে?
— ৩০ নভেম্বর ১৯৭৮।
CMP’র থানার সংখ্যা কত ও কি কি?
— ১৬টি। কোতোয়ালী, চাঁন্দগাও, বন্দর, ডাবলমুরিং, বায়েজিদ বোস্তামি, বাকলিয়া,
খুলশী, হালিশহর, পতেঙ্গা, কর্ণফুলী, পাহাড়তলী, পাঁচলাইশ, চকবাজার, আকবর শাহ,
সদরঘাট ও ইপিজেড।
(১৪.৩) খুলনা মেট্রোপলিটন পুলিশ (KMP)
খুলনা মেট্রোপলিটন পুলিশের (KMP) যাত্রা শুরু হয় কবে?
— ১ জুলাই ১৯৮৪।
KMP’র থানার সংখ্যা কত ও কি কি?
— ৮টি। কোতোয়ালী, খানজাহান আলী, দৌলতপুর, খালিশপুর, সোনাডাঙ্গা, লবণচড়া,
আড়ংঘাটা ও হরিণটানা।
(১৪.৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (RMP)
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (RMP) এর যাত্রা শুরু হয় কবে?
— ১ জুলাই ১৯৯২।
আরএমপির থানার সংখ্যা কত ও কি কি?
— ১২টি। বোয়ালিয়া, মতিহার, রাজপাড়া, শাহ্ মখদুম, চন্দ্রিমা, কাশিয়াডাঙ্গা,
কাটাখালি, এয়ারপোর্ট, পবা, কর্ণহার, দামকুড়া ও বেলপুকুর।
(১৪.৫) বরিশাল মেট্রোপলিটন পুলিশ (BMP)
বরিশাল মহানগর পুলিশের (BMP) যাত্রা শুরু হয় কবে?
— ২৬ অক্টোবর ২০০৬।
BMP’র বর্তমান থানার সংখ্যা কত?
— ৪টি। কোতোয়ালী, বন্দর, এয়ারপোর্ট ও কাউনিয়া।
BMP’র প্রথম পুলিশ কমিশনার কে?
— আমিনুল ইসলাম।
(১৪.৬) সিলেট মেট্রোপলিটন পুলিশ (SMP)
সিলেট মেট্রোপলিটন পুলিশের (SMP) যাত্রা শুরু হয় কবে?
— ২৬ অক্টোবর ২০০৬।
SMP’র বর্তমান থানার সংখ্যা কত ও কি কি?
— ৬টি। জালালাবাদ, মোগলাবাজার, বিমানবন্দর, শাহপরান, কোতোয়ালী মডেল থানা ও
দক্ষিণ সুরমা।
এসএমপির প্রথম পুলিশ কমিশনার কে?
— সৈয়দ শাহ জামান রাজ।
(১৪.৭) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (GMP)
গাজীপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ পাস হয় কবে?
— ১১ এপ্রিল ২০১৮।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (GMP) যাত্রা শুরু হয় কবে?
— ১৬ সেপ্টেম্বর ২০১৮।
GMP’র বর্তমান থানার সংখ্যা কত?
— ৮টি। সদর, বাসন, কোনাবাড়ি, কাশিমপুর, গাছা, পুবাইল, টঙ্গী পূর্ব ও টঙ্গী
পশ্চিম।
(১৪.৮) রংপুর মেট্রোপলিটন পুলিশ (RPMP)
রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ পাস হয় কবে?
— ১২ এপ্রিল ২০১৮।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (RPMP) যাত্রা শুরু হয় কবে?
— ১৬ সেপ্টেম্বর ২০১৮।
RPMP’র বর্তমান থানার সংখ্যা কত?
— ৬টি। কোতয়ালী, পরশুরাম, তাজহাট, মাহীগঞ্জ, হারাগাছ ও হাজিরহাট।
(১৫) পুলিশের পদমর্যাদা
 |
| ব্যাজ দেখে পুলিশের পদমর্যাদা বুঝার উপায় |
পুলিশের সর্বোচ্চ পদমর্যাদায় অধিষ্ঠিত কর্মকর্তা কে?
— আইজিপি।
কোন পুলিশ কর্মকর্তা পাক শাসনামলে প্রাদেশিক গভর্নর নিযুক্ত হয়েছিলেন?
— জাকির হোসেন।
Comments (0)