মনে রাখবেন, বইয়ের ভাষা এবং AI এর ভাষা এক নয়, AI এর ভাষা বা তথ্য আপনার সিলেবাসের সাথে মিল নাও থাকতে পারে, যা পরীক্ষার খাতায় লিখার জন্য উপযুক্ত নয়।
সকল শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানীত শিক্ষকরা এই ব্লগের Human Writing Content খুব সহজেই হাতের কাছে পাচ্ছেন; যা আমি অনেক সময় ও শ্রম ব্যয় করে সংগ্রহ করছি বা লিখছি এবং প্রতিনিয়ত এই ব্লগে দিয়ে যাচ্ছি।
তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই ব্লগের জন্য আমার দিতে থাকা সময় ও শ্রমকে ধন্যবাদ জানাতে আশা করি আপনি আপনার বন্ধু বা সহপাঠিদের এই ব্লগ সম্পর্কে জানাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।
Conjunction এর গঠনগত / সম্পর্কগত ব্যবহার বলতে কী বুঝায়?
Co–relative বলতে কী বুঝায়?এরূপ ১০ টির নামসহ ব্যবহার
Parallelism বলতে কী বুঝায়? ইহা কতভাবে হতে পারে?
Co–relatives/ General conjunction এর সাথে Parallelism in word এর ব্যবহার
কী?
Parallelism in Phrase এর ব্যবহার কী? উদাহরণ সহ দাও।
Parallelism in Clause এর ব্যবহার কী? উদাহরণ সহ
Parallelism by Series in word / phrase / clause বলতে কী বুঝায়? উদাহরণ
দাও।
Conjunction এর গঠণগত / সম্পর্কগত ব্যবহার বলতে : গঠণগত / সম্পর্কগত
ব্যবহার বলতে বুঝায়, Conjunction গুলো কিভাবে বসবে, এগুলোর পাশে কি থাকবে, কার
সাথে সম্পর্ক করবে ইত্যাদি। গঠনগত / সম্পর্কগত ব্যবহারটি আবার ২ প্রকার, যথা :
Co–relatives & Parallelism
Co–relative : যে Conjunction গুলো জোড়া আকারে বসে আকারে বসে তারাই
Co–relative। যেমন :
I prefer writing to reading.
(এখানে prefer এর সাথে to বসেছে)। এরূপ আরো কিছু উদাহরণ হল—
Either ___ এর সাথে ___ or বসে;
Neither ___ এর সাথে ___ nor বসে;
Both ___ এর সাথে ____ and বসে;
Whether ___ এর সাথে ____ or বসে;
Prefer ___ এর সাথে ____ to বসে;
No sooner __ এর সাথে __ than বসে;
Scarcely __ এর সাথে __ when/before বসে;
Hardly ___ এর সাথে ____ when বসে;
The same ___ এর সাথে ____ as/that বসে;
Not only ___ এর সাথে ____ but also বসে;
Though ___ এর সাথে ____ yet বসে;
As ___ এর সাথে ____ as বসে;
So ___ এর সাথে ____ as বসে;
Such ___ এর সাথে ____ as বসে;
Such ___ এর সাথে ____ that বসে;
Shortcut Method : প্রিয় ছাত্র-ছাত্রীরা তোমাদের প্রশ্নে দুইটি / একটি অংশে শূন্যস্থান থাকতে
পারে। তাই তোমরা যদি উপরের গঠণগুলো ভালোভাবে মনে রাখতে পারেন তাহলে সহজেই উত্তর
করতে পারবেন।
Example :
1. ____ they met us nor we meet them.
Ans :Neither
2. Let me know ___ you will return or not.
Ans :whether
3. She hardly saw her mother ____ she stopped crying.
Ans :when
4. ___ the police _____ the army could salvage the ten men trapped under a
mine.
Ans :Neither, nor
5. No sooner had he got the notice ____ he changed his direction.
Ans :than
6. Birds not only bring song, colour and activity to a garden ____ are vitally
needed by plants.
Ans :but also
Parallelism : বিভিন্ন Conjunction এর প্রথম অংশে noun বসলে দ্বিতীয় অংশেও
noun বসবে, প্রথম অংশে adjective বসলে দ্বিতীয় অংশেও adjective বসবে। Conjunction
গুলোর সাথে এরূপ সমজাতীয় বিষয় ব্যবহারের গঠনরীতিকে Parallelism বলে।
Example :
He can speak either English or Bangla.
প্রকারভেদ : এরূপ Conjunction এর উভয় পাশে Parallelism চার ধরনের
হতে পারে। যথা :
Parallelism in word
Parallelism in clause
Parallelism in phrase
Parallelism by series in word / phrase / clause
Parallelism in word with Co–relatives / General Conjunction :
Either ___ or ___
Neither ___ nor ___
Both ___and ____
Whether ___ or ___
Prefer ___ to ____
No sooner ___ than ____
Scarcely ___ when/ before ___
Hardly ___ when ___
The same ____ as/ that ____
Not only ___ but also ____
Though ___ yet ____
As ___ as ______
So ____ as ___
Such ___ as ___
Such ____ that ____
এবং General Conjunction তথা
___ or ____ ,
____ as well as ____ ,
___ than ____ ,
___ and ___ ,
____ but ___ ,
____ similar to ____
ইত্যাদির ১ম শূন্যস্থান অংশে Noun, pronoun, adjective, adverb, verb এর (v1/ v2/
v3), infinitive (to + v1), gerund (v + ing), participle (v3), preposition,
article, clause ইত্যাদি যাই বসুক, এদের ২য় শূন্যস্থানেও তাই বসবে। অর্থাৎ ১ম
অংশে noun বসলে ২য় অংশেও noun বসবে, ১ম অংশে (to + v1) বসলে ২য় অংশেও (to + v1)
বসবে। প্রথম অংশে (v + ing) বসলে ২য় অংশেও (v + ing) বসবে ইত্যাদি।
যেমন :
1. সে লেখা অপেক্ষা পড়া বেশি পছন্দ করে।
Ans :She prefers reading to writing.
2. He prefers flying to ____ (travel) by train.
Ans :travelling
3. Both historically and ____ (geography), Ontario is the heartland of
Canada.
Ans :geographically
4. Writing a beautiful sonnet is as achievement as ____ (to finish) a
400–page novel.
Ans :finishing (যেহেতু as __ as এর subject হিসেবে writing
বসেছে, তাই finishing হবে)
Parallelism in Phrase এর ব্যবহার :
___ and ___ ,
___ but ____ ,
___ similar to ____ ,
___ than ____ ,
___ as well as ____
ইত্যাদির উভয়পাশে সমজাতীয় Phrase বসানোকেই Parallelism in Phrase বলে।
যেমন :
I missed ____ (to see) my friends and ____ (have) fun with them,
but strangely I missed the lessons and he teachers as well.
Ans :seeing, having
Advanced Learning :
বাক্যে than, এবং similar to এর ক্ষেত্রে তুলনার বিষয়টি সমজাতীয় হবে। তাই
এক্ষেত্রে than / similar to এর পরের অংশ, বাক্যের subject অংশের সাথে parallel
হবে। কারণ তুলনার ক্ষেত্রে সাধারণত বাক্যের subject দ্বারাই তুলনা করা হয়। যেমন :
Riding a bicycle is similar to driving a car.
ব্যাখ্যা :similar to এর subject phrase টি gerund phrase তাই
পরের phrase টি gerund phrase; এখানে Riding এবং Driving এর তুলনা
করা হয়েছে।
Parallelism in Clause :
___ and ___ , ___ but ___ , ইত্যাদি Conjunction গুলোর আগের clause
যে tense / verb এ থাকে Conjunction এর পরেও সেই একই tense / verb হবে। আর একেই
Parallelism in Clause বলে। [Clause = Subject + verb __ ]
Example :
The man sat down silently and (he) took his book.
লোকটি নিরবে বসল এবং তার বই নিল।
ব্যাখ্যা :and এর পূর্বের clause টি past indefinite tense তাই
পরের clause টি past indefinite tense বসেছে।
Parallelism by Series in word / phrase / clause :
___ and ___ , ___ but ___ , ___ similar to ___ ইত্যাদি Conjunction
গুলোর আগের একাধিক (Noun, pronoun, adjective, adverb, verb এর (v1/ v2/ v3),
Infinitive (to + v1), gerund, participle, preposition, article + noun,
ইত্যাদি) যাই বসুক এদের পরেও তাই বসবে। আর একে Parallelism in Series বলে। যেমন :
Mr. Jaman is young, enthusiastic and talented.
ব্যাখ্যা :and এর পূর্বে ২ টি adjective - young, enthusiastic
আছে তাই পরেও adjective - talented বসেছে।
💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!
মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।
Comments (0)