eNoteShare.com

একজন বীরাঙ্গনার সঙ্গে একজন সাংবাদিকের সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
134 words | 1 min to read
Total View
410
Last Updated
11-Nov-2021 | 10:23 AM
Today View
0
একজন বীরাঙ্গনার সঙ্গে একজন সাংবাদিকের সংলাপ তৈরি করো।


সাংবাদিক : মা, আপনি এভাবে কাঁদছেন কেন, কী হয়েছে আপনার?

বীরাঙ্গনা : তোমরা আমাকে মা বোলো না, আমি তোমাদের মা নই ।

সাংবাদিক : আপনি এসব কী বলছেন, মা? আমরা আপনারই সন্তান।

বীরাঙ্গনা : না। তোমরা আমাকে মা বলে ডাকবে না। যেদিন রাজাকার বিচার করে এ দেশকে কলঙ্কমুক্ত করতে পারবে, সেদিন আমায় মা বলে ডেকো। ওরা একাত্তরে আমাদের দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি করেছে ৩০ লাখ মানুষের জীবন নিয়েছে আর এখনো ওরা ঘুরছে বাংলার জমিনে। আমি ওদের বিচার চাই।

সাংবাদিক : ওদের বিচার শুরু হয়েছে, মা। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের কারো স্থান নেই।

বীরাঙ্গনা : হ্যা, তাই যেন হয়। আমি সেই দিন তোমাদের মা ডাকের জবাব দেব। আর আমি প্রাণ খুলে হাসব। যেদিন আমাদের বাংলা মা কলঙ্কমুক্ত হবে। যেদিন তোমরা সবাই যুদ্ধের সঠিক ইতিহাস জেনে রাজাকারদের ঘৃণা করবে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

🏷️ Tag Related

Sribas Ch Das

MBS & MBA

⚡ Trending Posts