eNoteShare.com

রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র

Article Stats 📡 Page Views
Reading Effort
145 words | 1 min to read
Total View
29.4K
Last Updated
17-Sep-2026 | 04:22 PM
Today View
0
রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র লেখ।


রবীন্দ্র জয়ন্তী ১৪২৭
২২ বৈশাখ, ১৪২৭

প্রিয় সুধী,
আসছে ২৫ বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দে বেলা ৩ ঘটিকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় সংসদ কর্তৃক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক ড. মনজুর রহমান। উক্ত অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনার সবান্ধব উপস্থিতি আমাদের একান্ত কাম্য।

বিনীত
জান্নাতুল ইসলাম
বিরিসিরি উচ্চ বিদ্যালয়
নেত্রকোনা।

অনুষ্ঠানসূচি
  • বিকাল ৩:০০ ঘটিকা : অতিথিদের আসনগ্রহণ
  • বিকাল ৩.৩০ ঘটিকা : আলোচনা সভা (রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে)
  • বিকাল ৫.১০ ঘটিকা : সাংস্কৃতি অনুষ্ঠান (কবিতা আবৃত্তি)
  • সন্ধ্যা ৬.০৫ ঘটিকা : নাটক মঞ্চায়ন (বিসর্জন নাটক)
  • রাত ৮.০০ ঘটিকা : অনুষ্ঠানের সমাপ্তি


💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং শিক্ষক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts