eNoteShare.com

গ্রীস্মের অবকাশ উদযাপনের জন্যে বন্ধুকে পত্র

Article Stats 📡 Page Views
Reading Effort
141 words | 1 min to read
Total View
119
Last Updated
27-Apr-2026 | 05:06 PM
Today View
0
গ্রীস্মের অবকাশ উদযাপনের জন্যে বন্ধুকে লিখিত পত্র বন্ধুকে লিখিত পত্র।


মগবাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২১

প্রিয় মাসুদ,
আমার আন্তরিক ভালবাসা নিও। অনেকদিন তোমার কোন চিঠি পাইনি। আশা করি, ভালই আছ।

আগামীকাল থেকে আমাদের গ্রীষ্মাবকাশ। সবটা ছুটি ঢাকায় বসে কাটানোর কোন মানে নেই। একটা চমৎকার ভাবনা মাথায় এসেছে। তোমারও নিশ্চয়ই ছুটি হয়েছে বা দু এক দিনেই হয়ে যাবে। এক কাজ কর না ? চল, মাসের পয়লা দিকে সপ্তাহখানেকের জন্য কক্সবাজার যাই। বড় ভাই সেখানে আছেন, পথ খরচ ছাড়া আমাদের আর কোন খরচ নেই। তুমি যদি কিছু মনে না কর, তবে এ ব্যাপারে সবটা দায়িত্ব আমি নিতে চাই। সাম্পানে চড়ে সাগরে অনেক দূর অবধি যাব তোমার কবিতার গাঙে দেখবে কি তীব্র জোয়ার আসে।

ফেরত ডাকেই চিঠি দিও। তা হলে কবে রওনা হব সেটা ঠিক করে ফেলা যাবে। তোমার আব্বা-আম্মাকে আমার সালাম দিও।

তোমারই
কামাল


💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

🏷️ Tag Related

Sribas Ch Das

MBS & MBA

⚡ Trending Posts