eNoteShare.com

ভ্রমণের স্থান নির্বাচনের জন্য তিন বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
148 words | 1 min to read
Total View
4.1K
Last Updated
30-Oct-2021 | 07:42 AM
Today View
1
ভ্রমণের স্থান নির্বাচনের জন্য তিন বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।


আবির : আমরা এবার কক্সবাজার যাব।

খালেক : না, আমরা পাহাড় দেখতে যাব।

আবির : কেন, পাহাড় দেখতে পরেও যাওয়া যাবে।

খালেক : না, এখন সাগর উত্তাল। যেকোনো সময় বিপদ হতে পারে। তার চেয়ে পাহাড়ে যাওয়া ভালো।

তরু : বর্ষার সময়ে পাহাড়ও বিপজ্জনক। এসময় পাহাড়ে ধস হয়। অনেক ট্যুরিস্ট হারিয়ে যায় এ সময়। তার থেকে আমরা সিলেটের চা বাগানে যেতে পারি।

আবির : না বাবা। এই সময় চা বাগানে অনেক বড় বড় জোঁক থাকে। গত বছর বাবা অফিস থেকে ট্যুরে গিয়েছিলেন সিলেটে। সব নাকি একবারে ছেঁকে ধরে।

তরু : এখন তাহলে কী করা যায়?

খালেক : আমার কাছে একটা ট্যুরিস্ট বই আছে। ওখান থেকে দেখে বলতে পারি।

আবির : তাহলে এ দায়িত্ব তোর কাঁধে থাকল। দুই দিনের মধ্যে জানাতে হবে।

তরু : আজ তাহলে উঠিG আমি আবার পড়াতে যাব। আগামীকাল কলেজে দেখা হবে।

খালেক : ঠিক আছে। যাই।

এই কনটেন্টটি Word ফাইলে সংরক্ষণ করুন

সম্পূর্ণ কনটেন্টটি Microsoft Word (.doc) ফাইলে ডাউনলোড করুন। অফলাইনে পড়া, সংরক্ষণ বা প্রিন্ট করার জন্য উপযোগী।

মূল্য 10 টাকা
বিকাশ · নগদ
Word ফাইল ডাউনলোড করুন

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)