eNoteShare.com

বইমেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
204 words | 2 mins to read
Total View
30K
Last Updated
25-Mar-2023 | 08:30 AM
Today View
0
বইমেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।


শিমুল : কেমন আছ বন্ধু?

সিফাত : এই তো ভালো। তুমি কেমন আছ?

শিমুল : ভালো। এদিকে কোথায় যাচ্ছ?

সিফাত : এখন তো ফেব্রুয়ারি মাস। বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় যাচ্ছি।

শিমুল : গতবার আমিও গিয়েছিলাম কিন্তু আমার ভালো লাগেনি।

সিফাত : কী বল তুমি! প্রতিবছর তো এই বইমেলা আমার কাছে একটা আকর্ষণ। কত রকমের বই, সে সব বই-এর লেখক তাদের সাথে দেখা হওয়া সব মিলিয়ে চমৎকার কাটে আমার সময়।

শিমুল : এত এত বই দেখে নির্ধারণ করতে পারি না কোনটা পড়ব আর তাই ঘুরে দেখতেও ভালো লাগে না।

সিফাত : বই সম্পর্কে ধারণা না থাকলে এমন হয়। সারা বছরই আমাদের বই পড়ার অভ্যাস থাকতে হবে। নইলে শুধু ফেব্রুয়ারি মাস আমাদের পাঠক করে তুলতে পারবে না।

শিমুল : আমার মনে হয় তুমি ঠিকই বলেছ। বইমেলা হচ্ছে পাঠক ও লেখকদের এক মিলনমেলা। বিশ্বের নানা রহস্য, জ্ঞান বিজ্ঞান, দর্শন, ইতিহাস, শিশুতোষ গ্রন্থ ইত্যাদি সবকিছুর বিশাল সমাহার রয়েছে বইমেলায়।

সিফাত : এবার তো বইমেলা আরও বিস্তৃত পরিসরে হচ্ছে। আমাদের উচিত বইমেলায় যাওয়া ও সেখান থেকে জ্ঞান সংগ্রহ করা।

শিমুল : তাহলে বন্ধু আমিও যাব তোমার সাথে বই মেলায়।

সিফাত : ঠিক আছে, চল যাই।



💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং শিক্ষক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts