eNoteShare.com
ব্যাকরণ : উপসর্গ
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 499 words | 3 mins to read |
Total View 1K |
|
Last Updated 13-Nov-2021 | 08:27 AM |
Today View 0 |
উপসর্গ কাকে বলে?
উপসর্গকে ইংরেজি গ্রামারের ভাষায় বলে Prefix.
উপসর্গের প্রভাবে শব্দের কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। যেমন—
(১) নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়।
(২) শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়।
(৩) শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে।
(৪) শব্দের অর্থের সংকোচন ঘটে।
(৫) শব্দের অর্থের পরিবর্তন ঘটে।
(৬) শব্দের বিপরীতার্থক পরিবর্তন আনতে পারে।
(৭) শব্দের সংগঠনগত পরিবর্তন হতে পারে।
খাঁটি বাংলা উপসর্গ
তৎসম উপসর্গ :
প্র / পরা / অপ / সম / নি / অব / অনু / নির / দুর / বি / অধি / সু / উৎ / পরি / প্রতি / অপি / উপ / অভি / অতি / আ /
বিদেশী উপসর্গ :
(১) আরবি উপসর্গ : যে অর্থে ব্যবহৃত হয়—
লা > না অর্থে — উদা: লাপাত্তা, লাখেরাজ, লাওয়ারিশ।
আম > সাধারন অর্থে — উদা: আমদরবার, আমমুক্তার।
খাস > বিশেষ অর্থে — উদা: খাসদরবার, খাসমহল, খাসজমি।
খয়ের > ভাল অর্থে — উদা: খয়ের খাঁ।
বাজে > বিবিধ অর্থে — উদা: বাজেকথা, বাজেকলম।
(২) ইংরেজি উপসর্গ : যে অর্থে ব্যবহার হয়—
হাফ > আধা অর্থে — উদা: হাফস্কুল, হাফহাত।
হেড > প্রধান অর্থে — উদা: হেডপণ্ডিত, হেডঅফিস, হেডমাস্টার।
ফুল > পূর্ণ অর্থে — উদা: ফুলপ্যান্ট, ফুলমোজা।
সাব > অধীন অর্থে — উদা: সাব–জর্জ, সাব–ইন্সপেক্টর।
(৩) হিন্দি উপসর্গ : যে অর্থে ব্যবহৃত হয়—
হর > প্রত্যেক অর্থে — উদা: হররোজ, হরকিসিম, হরহামেশা।
(৪) ফারসি উপসর্গ : যে অর্থে ব্যবহৃত হয়—
না > না অর্থে — উদা: নারাজ, নাখোশ, নামঞ্জুর।
নিম > আধা অর্থে — উদা: নিমক্ষণ, নিমরাজি, নিমকাজ।
ব > সহিত অর্থে — উদা: বনাম, বকলম, বমাল।
বর > বাহিরে/মধ্য অর্থে — উদা: বরখেলাপ, বরদাস্ত, বরখাস্ত।
বে > না অর্থে — উদা: বেআদব, বেশরম, বেরহম।
Comments (0)