eNoteShare.com
ব্যাকরণ : ক্রিয়া পদ
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 616 words | 4 mins to read |
Total View 1K |
|
Last Updated 13-Nov-2021 | 08:24 AM |
Today View 0 |
১. আলম বই পড়ছে।
২. তোমরা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে।
ইনি আমার ভাই = ইনি আমার ভাই (হন)।
আজ প্রচন্ড গরম = আজ প্রচন্ড গরম (অনুভূত হচ্ছে)।
তোমার মা কেমন? = তোমার মা কেমন (আছেন)?
বাক্যে সাধারণত ‘হু’ এবং ‘আছ’ ধাতু গঠিত ক্রিয়াপদ উহ্য থাকে।
বিবিধ অর্থে ক্রিয়াপদকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়।
১. ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে দুইভাগে ভাগ করা যায়। যথা—
- সমাপিকা ক্রিয়া এবং
- অসমাপিকা ক্রিয়া।
১. আমি ভাত খেয়ে .........................
২. প্রভাতে সূর্য উঠলে ........................
৩. আমরা বিকেলে খেলতে ..................
১. আমি ভাত খেয়ে স্কুলে যাব।
২. প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়।
৩. আমরা বিকেলে খেলতে না গিয়ে বাজারে যাব।
অর্থভেদে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া ২ ভাগে বিভক্ত। যথা—
১. সকর্মক ক্রিয়া
প্রশ্ন : কী দিয়েছেন? উত্তর : কলম (কর্মপদ)।
প্রশ্ন : কাকে দিয়েছেন? উত্তর : আমাকে (কর্মপদ)।
১. স্বপনকে সংবাদ দাও। (স্বপন = গৌণ এবং সংবাদ = মুখ্য কর্ম)।
২. কাজল তোমাকে একটি গল্প বলেছে। (কাজল = গৌন এবং গল্প = মুখ্য কর্ম)।
প্রশ্ন : দুটি কর্মই ব্যক্তিবাচক বা বস্তুবাচক হলে ক্রিয়া কি দ্বিকর্মক হবে?
উত্তর : দুটি কর্মই ব্যক্তিবাচক বা বস্তুবাচক হলে ক্রিয়া দ্বিকর্মক হবে না। যেমন —
১. মা ছেলে ও মেয়েকে আদর করছেন।
২. মালি গোলাপ ও জবা ফুল তুলছে।
উপরিউক্ত বাক্য দুটিতে করছেন এবং তুলছে ক্রিয়া দুটো দ্বিকর্মক নয়। আসলে এখানে দুটো করে বাক্য আছে। বাক্যগুলো আসলে এমন হতো—
১. মা মেয়েকে আদর করছেন। মা ছেলেকে আদর করছেন।
২. মালি গোলাপ ফুল তুলছে। মালি জবা ফুল তুলছে।
সমধাতুজ কর্ম : বাক্যের ক্রিয়া এবং কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ওই কর্মপদকে সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক কর্মপদ বলে। যেমন— প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে। এমন খেলা সে খেলেছে!
প্রযোজক ক্রিয়া : যে ক্রিয়ার অন্যকে দিয়ে করানো বা সংঘটন বোঝায়। সংস্কৃতে একে ণিজন্ত ক্রিয়া বলে। যেমন— মা শিশুকে পড়াচ্ছেন। সে ঝাঁড়ুদার দিয়ে মাঠ পরিষ্কার করাবে।
Comments (0)