eNoteShare.com
সাধারণ জ্ঞান : আবদুল্লাহ আল মামুন
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 340 words | 2 mins to read |
Total View 586 |
|
Last Updated 13-Nov-2021 | 08:24 AM |
Today View 0 |
আবদুল্লাহ আল মামুন
জন্ম : ১৯৪৩ সালের ১২ জুলাই। জামালপুর জেলার সদর থানার আমলা পাড়া গ্রামে।
প্রকাশিত প্রথম নাটক : শপথ (১৯৬৪)
আবদুল্লাহ আল মামুন রচিত নাটকসমূহ : সুবচন নির্বাসনে (১৯৭৪); এখন দুঃসময় (১৯৭৫); এবার ধরা দাও (১৯৭৭); শাহজাদীর কাল নেকাব (১৯৭৮); চারদিকে যুদ্ধ (১৯৮৩); এখনও ক্রীতদাস (১৯৮৪); কোকিলারা (১৯৯০); মেরাজ ফকিরের মা (১৯৯৭)
আবদুল্লাহ আল মামুন রচিত উপন্যাসমূহ : মানব তোমার সারাজীবন (১৯৮৮); আহ্ দেবদাস (১৯৮৯); তাহাদের যৌবনকাল (১৯৯১); হায় পার্বতী (১৯৯১); এই চুনীনাল (১৯৯৩); গুন্ডাপাণ্ডার বাবা (১৯৯৩); খলনায়ক (১৯৯৭)
‘এখনও ক্রীতদাস’ নাটক সম্পর্কে লেখ।
আবদুল্লাহ আল মামুন মূলত কি হিসেবে পরিচিত?
— নাট্যরচয়িতা। (এবং তিনি একজন নাট্য অভিনেতা)।
আবদুল্লাহ আল মামুন রচিত একক চরিত্রনির্ভর নাটক কোনটি?
— কোকিলারা।
‘কোকিলারা’ নাটকের সংক্ষিপ্ত পরিচয় দাও।
তাঁর মৃত্যু : ২০০৮ সালের ২১ শে আগস্ট (বৃহস্পতিবার) হাসপাতালে ৪২ দিন থাকার পরে মৃত্যুবরণ করেন।
Comments (0)