eNoteShare.com
ব্যাকরণ : ‘লিঙ্গান্তর’ নিয়ে ধারাবাহিক প্রশ্ন উত্তর
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 679 words | 4 mins to read |
Total View 4.9K |
|
Last Updated 13-Nov-2021 | 02:45 PM |
Today View 0 |
প্রশ্ন : লৈঙ্গিক শব্দ কী?
উত্তর : এটি শব্দের শ্রেণিবিশেষ। এগুলো সাধারণত বিশেষ্য পদ হয়।
প্রশ্ন : লিঙ্গ কত প্রকার ও কী কী?
উত্তর : ২ প্রকার। যথা : পুং এবং স্ত্রী লিঙ্গ।
প্রশ্ন : ক্লিবলিঙ্গ বাংলায় বিবেচনা করা হয় না কেন?
উত্তর : সংস্কৃত ব্যাকরণ অনুসারে ক্লীবলিঙ্গ বিবেচনা করা হয়। সেখানে স্ত্রী শব্দটি স্ত্রীলিঙ্গ, দার (অর্থ স্ত্রী) শব্দটি পুংলিঙ্গ, কলত্র (অর্থ স্ত্রী) ক্লিবলিঙ্গ। সংস্কৃতের মতো বাংলা ব্যাকরণে লিঙ্গান্তর এতোটা কঠোর নিয়মে নিয়মবদ্ধ নয়। এমন কি বিশেষণেও লিঙ্গভেদ হয় না। যেমন : সুন্দর বালিকা (সুন্দরী বালিকা) নয়। তাই ক্লীবলিঙ্গ বিবেচনা করা হয় না।
প্রশ্ন : কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের লিঙ্গান্তর লেখ?
উত্তর :
প্রশ্ন : নিত্য স্ত্রীবাচক কয়েকটি শব্দ লিখ?
উত্তর : সতিন, ডাইনি, বাইজি, শাঁখচুন্নি, শাঁখিনী, সৎমা, এয়ো, দাই, অর্ধাঙ্গিনী, কুলটা, কলঙ্কিনী, অন্তঃসত্ত্বা, সপত্নী, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, সধবা, রূপসী, সজনী, ধনি ইত্যাদি।
প্রশ্ন : নিত্য পুরুষবাচক কয়েকটি শব্দ লিখ।
উত্তর : কবিরাজ, যোদ্ধা, সেনাপতি, দলপতি, ঢাকী, কৃতদার, রাষ্ট্রপতি, বিচারপতি ইত্যাদি।
প্রশ্ন : সুকেশ (যে পুরুষের মাথায় সুন্দর চুল আছে) শব্দের স্ত্রীলিঙ্গ কী?
উত্তর : সুকেশা, সুকেশী, সুকেশিনী এই তিনটিই শুদ্ধ।
প্রশ্ন : অবয়ববাচক কতিপয় শব্দের স্ত্রীলিঙ্গে একাধিক শব্দরূপ দেখা যায়। উদাহরণ দাও।
উত্তর :
প্রশ্ন : অবয়ববাচক শব্দ ছাড়াও কতিপয় ক্ষেত্রে স্ত্রীলিঙ্গে একাধিক শব্দরূপ দেখা যায়। উদাহরণ দাও।
উত্তর :
প্রশ্ন : স্ত্রীলিঙ্গান্তর করলে ক্ষুদার্থ প্রকাশ পায়, এমন কয়েকটি শব্দ লিখ?
উত্তর : একাঙ্ক — একাঙ্কিকা ; নাটক — নাটিকা ; মালা — মালিকা ; গীত —; গীতিকা ; পুস্তক — পুস্তিকা ; ঘট — ঘটি।
প্রশ্ন : স্ত্রীলিঙ্গান্তর করলে বৃহৎ অর্থ প্রকাশ পায়, এমন কয়েকটি শব্দ লিখ?
উত্তর : স্থল — স্থলী ; অরণ্য — অরণ্যানী ; হিম — হিমানী ইত্যাদি।
★ অনেকে ক্ষুদার্থ ও বৃহদার্থের শব্দাবলিকে লিঙ্গান্তর বলে স্বীকার করেন না।
প্রশ্ন : সংস্কৃত ইন্ ভাগান্ত লিঙ্গান্তরে কয়েকটি উদাহরণ দাও।
উত্তর : মানী — মানিনী ; যামী — যামিনী ; তপস্বী — তপস্বিনী ; মায়াবি — মায়াবিনী ; ধনী — ধনিনী ; গুণী — গুণিনী ইত্যাদি।
প্রশ্ন : অবজ্ঞাসূচক কয়েকটি স্ত্রী—বাচক শব্দ লেখ।
উত্তর : ডাক্তার — ডাক্তারনি ; দারোগা — দারোগানি ; জমিদার — জমিদারনি ; মাস্টার — মাস্টারনি ইত্যাদি।
প্রশ্ন : 'হিজড়া' কোন লিঙ্গের?
প্রশ্ন : খাঁটি বাংলায় লিঙ্গান্তর প্রক্রিয়াকে কয়ভাগে ভাগ করা যায়?
Comments (0)