eNoteShare.com
সাধারণ জ্ঞান : আখতারুজ্জামান ইলিয়াস [ রেইনকোট ]
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 932 words | 6 mins to read |
Total View 3.6K |
|
Last Updated 10-Jun-2022 | 03:24 PM |
Today View 0 |
আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম কোথায়? — ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোহাটি নামক গ্রামে। (তার মামার বাড়ী)
আখতারুজ্জামান ইলিয়াসের মূল পরিচয় কী? — একজন কথা সাহিত্যিক।
আখতারুজ্জামান ইলিয়াস কোন বিখ্যাত উপন্যাসগুলো লিখেছেন? — চিলেকোঠার সেপাই (১৯৮৭); খোয়াবনামা (১৯৯৬)।
আখতারুজ্জামান ইলিয়াসের রচিত বিখ্যাত ছোটগল্পসমূহ উল্লেখ কর। — অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬); খোঁয়ারি (১৯৮২) ; দোজখের ওম (১৯৮৯)।
আখতারুজ্জামান ইলিয়াসের রচিত গল্প ও উপন্যাসের মূল উপজীব্য কী? — অনাহার, অভাব, দারিদ্র্য, শোষণ — নিপীড়িত হয়ে যেসব মানুষ জীবনযাপন করছে সেসব মানুষের জীবনের গল্প তার রচিত গল্পসমূহে এবং উপন্যাসে পাওয়া যায়।
আখতারুজ্জামান ইলিয়াসের কোন দুটি উপন্যাস কে মহাকব্যোচিত উপন্যাস বলে ধরা হয়? — 'চিলেকোঠার সেপাই'; 'খোয়াবনামা' কে।
'চিলেকোঠার সেপাই' উপন্যাসের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা কর।
'খোয়াবনামা'র বিষয় নিয়ে আলোচনা কর।
'অন্য ঘরে অন্য স্বর' গল্পগ্রন্থের পরিচয় দাও।
আখতারুজ্জামান ইলিয়াস প্রধান কোন পুরস্কার লাভ করেন? — বাংলা একাডেমি পুরস্কার (১৯৮২ সালে)।
আখতারুজ্জামান ইলিয়াস কবে মৃত্যুবরণ করেন? — ৪ জানুয়ারি, ১৯৯৭ (ক্যান্সারে আক্রান্ত হয়ে)।
পাকিস্তানের গাঁয়ের কাটা কি ছিল? — শহীদ মিনার।
প্রিন্সিপাল আফাজ আহমদ মিলিটারির বড় কর্তাদের কাছে কী নিবেদন করেছিলেন? — পাকিস্তান বাঁচাতে সব স্কুল কলেজ হতে শহীদ মিনার উচ্ছেদ করা।
মগ বাজার বাসা হতে মিন্টু কবে চলে গিয়েছিল? — ২৩ জুন।
যুদ্ধ শুরু হবার পর হুদা সাহেব কতবার বাসা পাল্টান? — ৪ বার।
কার শ্বশুর বড় গোছের রাজাকার? — ওয়েলডিং ওয়ার্কশপের মালিকের।
হুদা সাহেবের মেয়ের বয়স কত? — আড়াই বছর।
হুদা সাহেবের ছেলের বয়স কত? — পাঁচ বছর।
স্টেট বাসগুলোর রঙ কেমন? — লাল রঙের।
আসাদ গেটে বাস থামলে সেখান হতে কজন লোক বাসে উঠেছিল? — ৯ জন।
মসজিদের ছাদ থেকে মুয়াজ্জিন সাহেব নিচে পড়ে গিয়ে ছিল কেন? — মিলিটারীদের গুলিতে।
প্রিন্সিপালের চেয়ার দেখতে কেমন ছিল? — সিংহাসন মার্কা।
কলেজের জন্য কতটি আলমারি কেনা হয়? — ১০ টি।
মুক্তিযোদ্ধা তথা মিলিটারীদের ভাষায় মিসক্রিয়েন্টরা কী বেশে কলেজে ঢুকেছিল? — কুলির বেশে।
'বর্ষাকালেই তো জুৎ' কথাটি কবার বলা হয়েছে? — ২ বার।
'ক্রাক ডাউনের রাত' কথাটির মানে কি? — ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালরাত বুঝানো হয়েছে।
গল্পের নাম 'রেইনকোট' হবার কারণ কী? — মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে ভীতু মানুষ নুরুল হুদার ভেতর সাহস, স্বাধীনচেতা দেশপ্রেম ফুটে ওঠায় এই ব্যঞ্জনাত্নক নাম ব্যবহার করা হয়।
গল্পে মিলিটারী ক্যাম্প কোথায় স্থাপিত হয়েছিল? — কলেজের জিমন্যাসিয়ামে।
প্রিন্সিপালের পিওনের নাম কী? — ইসহাক মিয়া।
মিন্টুর বোনের নাম কী? — আসমা।
উর্দু বিভাগের অধ্যাপকের নাম কী? — আকবর সাজিদ।
ইসহাক মিয়া কখন থেকে বাংলা বলা ছেড়ে দেয়? — এপ্রিল মাসের শুরু থেকে।
জেনারেল স্ট্রেটমেন কথার অর্থ কী? — সাধারণ বিবৃতি।
প্রিন্সিপাল কাকে তোয়াজ করতেন? — মজিদ আকবরকে।
রেইনকোট পরার পর লেখকে কেমন লাগছিলো দেখতে? — শ্যালক মিন্টুর মতো।
কোথায় অর্ধেকের বেশি জায়গা স্বাধীন? — রংপুর, দিনাজপুর।
নুরুল হুদার সাথে আর কাকে মিলিটারীর জিপে তোলা হয়? — আব্দুস সাত্তার মৃধাকে।
কতদিন ধরে বৃষ্টি চলছিল? — টানা ৩ দিন।
নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার? — রসায়নের।
রেইনকোটের ওপর চাবুকের বাড়ি নুরুল হুদার কাছে স্রেপ উৎপাত মনে হয়েছিল কেন? — মুক্তিযুদ্ধার ব্যবহৃত জিনিস তাকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে। তাই পাকিস্তানি যখন তাকে চাবুক মারতে থাকে তখন তা তার কাছে স্রেপ উৎপাত বলে মনে হতে থাকে।
নুরুল হুদা কেন ভ্যাবাচ্যাকা খেয়ে যায়? — ড্রেসিং টেবিলের সামনে দাড়িয়ে নিজের চেহারার নতুন রূপ দেখে।
পাকিস্তানিদের জন্যে প্রিন্সিপাল দিনরাত কি করত? — দোয়া–দরুদ পড়তো।
'সাবভার্সিভ অ্যাকটিভিটিজ' কথাটির মানে কী? — 'সাবভার্সিভ অ্যাকটিভিজ' কথাটির অর্থ রাষ্ট্র বিরোধী কার্যক্রম।মুক্তিযোদ্ধাদের তৎপরতাকে পাকিস্তান ও তাদের সমর্থকরা ১৯৭১ সালে উক্ত নামে অভিহিত করতো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনী পরাজিত হয়েছিল কাদের কাছে? — রাশিয়ার রুশ বাহিনীর কাছে।
Comments (0)