eNoteShare.com

রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র

Article Stats 📡 Page Views
Reading Effort
180 words | 1 min to read
Total View
51.2K
Last Updated
03-Jul-2021 | 10:05 AM
Today View
0
তোমার এলাকার রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো।

বা, তোমার এলাকার রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।

বা, তোমার এলাকার কোনো রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একখানা পত্র লেখো।


৩০শে এপ্রিল, ২০২১

বরাবর
সম্পাদক
দৈনিক আমাদের কুমিল্লা
খাঁ বাড়ি, বাগিচাগাঁও,
কুমিল্লা-৩৫০০

বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন।

জনাব,
আপনার বহুল প্রচারিত ‘দৈনিক আমাদের কুমিল্ল’ পত্রিকায় সংযুক্ত পত্রটি প্রকাশ করলে কৃতজ্ঞ থাকব।

বিনীত নিবেদক
তৌহিদুল ইসলাম
কুমিল্লা 
 

মুরাদনগর-ইলিয়টগঞ্জ রাস্তার সংস্কার চাই

কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত একটি রাস্তা রয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন অগণিত লোক যাতায়ত করে। প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্র-শিক্ষক, পান্তিক বাজারের ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতা এবং মুরাদনগর থানা সদরের বিভিন্ন অফিসের কর্মচারী-কর্মকর্তাসহ সকলকেই এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু রাস্তাটি পাকা না হওয়ায় প্রতিবছর বর্ষায় বহু স্থান ক্ষতিগ্রস্ত হয়। গত বর্ষায় যে সমস্ত জায়গায় ক্ষতি হয়েছে তা এখনো মেরামত করা হয়নি। জনসাধারণের চলাচলের সুবিধার্থে আমরা রাস্তাটি পাকা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তায় যে দুটো পুল রয়েছে, সেগুলোও পাকা হওয়া আবশ্যক।

পাহাড়পুর গ্রামবাসীদের পক্ষে

তৌহিদুল ইসলাম
থানা : মুরাদনগর
জেলা : কুমিল্লা

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder, Developer, Collecter, Writer & Admin

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং শিক্ষক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts